করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বিদেশগামী কর্মীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

​প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী অভিবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে তার মন্ত্রণালয়। এছাড়াও বিদেশগামী অভিবাসী কর্মীদের বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
১৯ ডিসেম্বর ২০২০, ০৩:৩৪ অপরাহ্ন

মেহেরপুরে নারী ওয়ার্ড কাউন্সিলরসহ ১৭ শিবির কর্মী আটক

মেহেরপুরে জামায়াতে ইসলামীর নারী ওয়ার্ড কাউন্সিলর শিউলি আক্তারসহ ১৭ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের শেখপাড়ায় কাউন্সিলরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
১৯ ডিসেম্বর ২০২০, ০৩:২৮ অপরাহ্ন

বড়লেখায় নির্বাচনী বিধি লঙ্ঘন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

মৌলভীবাজার জেলার বড়লেখায় অভিযান চালিয়ে পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২০, ০৩:০৪ অপরাহ্ন

গণফোরামে কোনো বিভাজন নেই: ড. কামাল

গণফোরামের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসা হয়েছে এবং বর্তমানে দলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট ড. কামাল হোসেন। আজ শনিবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১৯ ডিসেম্বর ২০২০, ০২:৪৭ অপরাহ্ন

সিলেটে আসছেন মামুনুল, এলাকায় উত্তেজনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মামুনুল হকের সিলেট আগমনকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২০, ০২:৩১ অপরাহ্ন

‘দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের অঙ্গীকার’

নাটোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
১৯ ডিসেম্বর ২০২০, ০২:১৩ অপরাহ্ন

অপহৃত শিশুর মরদেহ পাওয়া গেল মিরপুরের শাহ আলী মার্কেটের সিঁড়িঘরে

অপহরণের দুই দিন পর রাজধানীর মিরপুরে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শাহ আলী কমপ্লেক্সের ১৪ তলার সিঁড়িঘর থেকে সামনুর হোসেনের (৭) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ ডিসেম্বর ২০২০, ০১:৫৮ অপরাহ্ন

‘মাছ ধরা উৎসব’ ঝুঁকিতে দেশীয় প্রজাতির মাছ

কোন অনুমতি ছাড়াই মৌলভাবাজারের মনু নদীতে চলছে তিন দিনের মাছ ধরা উৎসব মাছ হাট। স্থানীয়ভাবে উৎসবটি ‘হাট উৎসব’ নামে পরিচিত। পরিবেশকর্মীরা বলছেন, এভাবে হাজার হাজার মানুষ একসাথে মাছ শিকার করলে দেশীয় মাছ হারাবে তাদের আবাসস্থল ও প্রজনন ব্যবস্থা।
১৯ ডিসেম্বর ২০২০, ০১:৩০ অপরাহ্ন

সবুজ কৃষি ও খায়রুল-দিলরুবা দম্পতি

বরিশালে সবুজ কৃষি ছড়িয়ে দিতে খায়রুল-দিলরুবা দম্পতি ভিন্ন রকমের উদ্যোগ নিয়েছেন। তারা নিজেদের বাগানের ও সংগ্রহ করা বিরল প্রজাতির চারা তারা বিতরণ করছেন আগ্রহীদের মাঝে।
১৯ ডিসেম্বর ২০২০, ০১:২৪ অপরাহ্ন

১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ন্যূনতম জিপিএ নির্ধারণ

দেশের ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের জন্য ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে। এসএসসি ও এইচএসসির ফলাফল যোগ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ ৬, বাণিজ্য বিভাগের জন্য জিপিএ ৬.৫ ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ থাকতে হবে।
১৯ ডিসেম্বর ২০২০, ১২:৪৮ অপরাহ্ন

নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটির নিচে আরও একটি বোমা পাওয়া গেল

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের চলমান পাইলিংয়ের সময় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২০, ১২:৩৩ অপরাহ্ন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৫.৩ ডিগ্রি

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে, গতকাল রাত থেকে তীব্র শীতের কবলে পড়েছের জেলার বাসিন্দারা। কিছুদিন আগের ঘন কুয়াশা ও মেঘ সরে যাওয়ায় শীতের এ তীব্রতা বেড়েছে বলে জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
১৯ ডিসেম্বর ২০২০, ১২:২১ অপরাহ্ন

চাকরির নামে অনলাইনে প্রতারণা

‘ঘরে বসে মাত্র দুই ঘণ্টা কাজ করে মাসে ২০ হাজার টাকা আয় করতে চান?’ অনলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে যুক্ত থাকা নারীদের ফাঁদে ফেলতে এমনই লোভনীয় প্রস্তাব দেওয়া হয়।
১৯ ডিসেম্বর ২০২০, ১২:১৭ অপরাহ্ন

ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সিসিটিভি এমনকি প্রয়োজনে সাদা পোশাকে নজরদারি চালিয়ে ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন তিনি।
১৯ ডিসেম্বর ২০২০, ১২:০৬ অপরাহ্ন

ইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: 'সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল' গঠনের আহ্বান ৪২ নাগরিকের

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট অসদাচরণের অভিযোগ তদন্তে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল (এসজেসি) গঠনের আবেদন জানিয়েছেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।
১৯ ডিসেম্বর ২০২০, ১২:০৩ অপরাহ্ন

দীপ্ত টিভির পর্দায় প্রামাণ্যচিত্রে ‘মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী’

মা, মাটি ও মানুষ এই তিনটি বিষয় নিয়েই বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন। দশ ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। তাই পরিবারে বড় ভাই নামে পরিচিত। পরিবারের গণ্ডি ছাড়িয়ে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রেরও বড় ভাই নামে পরিচিত। দেশের সেবায় ট্রাস্টি বোর্ড গঠন করে ১৯৭২ সালে সাভারে গড়ে তুলেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র।
১৯ ডিসেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

কলেজের পদ দখলে নিতে ‘তৃতীয় পক্ষ’ বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে

কলেজের পরিচালনা পর্ষদের পদ দখলে ‘তৃতীয় পক্ষ’ পরিস্থিতির সুযোগ নিতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
১৯ ডিসেম্বর ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন

পাবনা চিনিকলে আখ মাড়াই শুরু করার দাবিতে আন্দোলন

পাবনা চিনিকলের আখ মাড়াই শুরু করার দাবিতে শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা শনিবার চিনিকল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা মিলের সামনে আগুন জ্বালিয়ে পাবনা-রাজশাহী মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
১৯ ডিসেম্বর ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন

একদিন আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১২৬৭, পরীক্ষা ১২৩০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৫ জন। ফলে, এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল সাত হাজার ২৪২ জন।
১৯ ডিসেম্বর ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন

হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে এমপি আসলামুলের আপিল

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের বিষয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক।
১৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন