কার্টুনিস্ট কিশোরকে মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের
কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষজ্ঞরা।
১৭ ডিসেম্বর ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ২
নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রামারবাগ এলাকায় ওই ঘটনায় ঘটে।
১৭ ডিসেম্বর ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে ৭ চুক্তি, প্রটোকল ও সমঝোতা সই
জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা এবং ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব নথিতে স্বাক্ষর করেন।
১৭ ডিসেম্বর ২০২০, ০৭:৫৮ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা সীমান্তে ৬ মুক্তিযোদ্ধার সমাধিতে বিএসএফ’র শ্রদ্ধা
চুয়াডাঙ্গার মাধবখালী সীমান্তে ছয় শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
১৭ ডিসেম্বর ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
রেজিস্ট্রার উপস্থিত থাকায় রাবি ভর্তি কমিটির সভা স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল বারী উপস্থিত থাকায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা বর্জন করেছেন শিক্ষকরা। আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত মূল কমিটির সভা হওয়ার কথা ছিল।
১৭ ডিসেম্বর ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন
আহমেদ শফীকে হত্যার অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা
হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমেদ শফীকে হত্যার অভিযোগ এনে সংগঠনের যুগ্মমহাসচিব মানুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ মামলাটি দায়ের করেন।
১৭ ডিসেম্বর ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
মোহাম্মদপুরে ‘মাদক চোরাকারবারি’র গুলিতে এএসআই আহত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযুক্ত এক মাদক চোরাকারবারিকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জল হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির কাছেই এ ঘটনা ঘটে।
১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন
আইসিইউ চাহিদা বাড়ছে
নভেম্বর থেকে দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা প্রয়োজন এমন রোগীর সংখ্যা আগের চেয়ে প্রায় দুই গুণ বেড়েছে। চট্টগ্রামেও আইসিইউতে চিকিৎসা দরকার এমন রোগীর সংখ্যা বেড়েছে।
১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন
সব মামলায় সাংবাদিক কাজলের জামিন, মুক্তিতে বাধা নেই
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া আরও দুটি আলাদা মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্র পাড়ের বাস্তুহারা ইউপি সদস্য সনজু মিয়া
তিন মাস আগেও কুড়িগ্রামের চিলমারী উপজেলার চর মনতলায় ছিল তার বসতভিটা, ১০ বিঘা আবাদি জমি ও একটি ফলের বাগান। ব্রহ্মপুত্র নদের আগ্রাসী ভাঙনে বাস্তুহারা হয়ে পড়েছেন চিলমারী ইউনিয়ন পরিষদের সদস্য সনজু মিয়া (৪৪)। অন্যের আশ্রয়ে তাদের দিন কাটছে। স্ত্রী আসমা বেগম ও দুই সন্তান নিয়ে সনজু চর বিসারপাড়ায় আশ্রয় নিয়েছেন।
১৭ ডিসেম্বর ২০২০, ০৫:১১ পূর্বাহ্ন
কবর দখলের অভিযোগ: সোনারগাঁওয়ের এমপি লিয়াকতকে ক্ষমা চাইতে বললেন আইভী
নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁও) জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন মেয়র।
১৬ ডিসেম্বর ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন
সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ নিয়ে গেল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
১৬ ডিসেম্বর ২০২০, ০৩:৪০ অপরাহ্ন
দেশের মাটিতে সবার সমান অধিকার থাকবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবসে দেশবাসীকে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দৃঢ় থাকার আহ্বান পুণর্ব্যক্ত করে বলেছেন, এই দেশের মাটিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার নিয়েই বসবাস করবে।
১৬ ডিসেম্বর ২০২০, ০৩:২৫ অপরাহ্ন
ফতোয়াবাজদের শুধু প্রতিরোধ নয়, নির্মূল করব: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তথাকথিত ফতোয়াবাজদের শুধু প্রতিরোধ নয়, নির্মূল করব। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করব, এটা আমাদের বিজয় দিবসের শপথ।
১৬ ডিসেম্বর ২০২০, ০২:৫৭ অপরাহ্ন
অপহরণ-ধর্মান্তর-মৃত্যু: তদন্তের গাফিলতিতে লাকিংমে চাকমার করুণ পরিণতি?
কমপক্ষে পাঁচ জন সাক্ষী জবানবন্দিতে বলেছিল, লাকিংমেকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পিবিআই গত ৯ আগস্ট কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে প্রতিবেদন দিয়ে জানায় লাকিংমে চাকমাকে অপহরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
১৬ ডিসেম্বর ২০২০, ০২:৪৪ অপরাহ্ন
২০২৪ এর আগে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা
নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ২০২৪ সালের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের ব্যর্থতায় এ ঝুঁকি বেড়েছে বলে এ সংক্রান্ত একটি নথির বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ খবর জানায়।
১৬ ডিসেম্বর ২০২০, ০১:৪৬ অপরাহ্ন
অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত
অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সার তার শরীরে ছাড়িয়ে পড়েছে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ভারতের ভেলোরে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।
১৬ ডিসেম্বর ২০২০, ০১:৩২ অপরাহ্ন
ভাস্কর্য ভাঙচুরকারীদের প্রচলিত আইনে বিচার হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে, রাষ্ট্র তাদের ক্ষমা করবে না। রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে।
১৬ ডিসেম্বর ২০২০, ০১:০৯ অপরাহ্ন
বড়লেখায় প্রথমবারের মতো স্থায়ী শহীদ মিনারে ফুল দিলো শিক্ষার্থীরা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুই ইউনিয়নের ২৩টি স্কুলে আগে কোনো স্থায়ী শহীদ মিনার ছিল না। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে আবার কোনো কোনো প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করে দিবস পালন করা হতো।
১৬ ডিসেম্বর ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
পাবিপ্রবিতে বিজয় দিবসের কর্মসূচিতে শিক্ষকদের দুই গ্রুপে হাতাহাতি
বিজয় দিবসে শহীদ বেদীতে ফুল দেওয়া নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মারামারিতে ফুলের তোড়া ছিঁড়ে বিজয় দিবসে শিক্ষক সমিতির কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
১৬ ডিসেম্বর ২০২০, ১২:৪৩ অপরাহ্ন