চট্টগ্রামে বিচারকের ওপর হামলার প্রতিবাদ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
চট্টগ্রামে যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের ওপর গত ৯ ডিসেম্বর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় বিজেএসএ।
১১ ডিসেম্বর ২০২০, ১২:৫০ অপরাহ্ন
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমগীর হোসেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পটুয়াখালী-বাউফল সড়কের কাছে দুমকী ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
১১ ডিসেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ন
করোনায় কোরিয়ান চলচ্চিত্র পরিচালক কিম কি-দুকের মৃত্যু
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম কি-দুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
১১ ডিসেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ন
ডেঙ্গু আক্রান্ত ৬২ রোগী হাসপাতালে চিকিৎসাধীন
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আজ শুক্রবার সকাল পর্যন্ত ৬২ রোগী চিকিৎসাধীন আছেন।
১১ ডিসেম্বর ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ চায় ডব্লিউএইচও
কোভিড-১৯ ভ্যাকসিনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ শুক্রবার সংস্থাটির এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
১১ ডিসেম্বর ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
বিএনপির পৃষ্ঠপোষকতাতেই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আশকারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।
১১ ডিসেম্বর ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের জন্য একদিন: ৫০ কিলোমিটার পদযাত্রা
২০১৮ সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক নীরব কর্মসূচি পালন করেন সিলেট শহরের একদল সাইক্লিস্ট ‘সাইকেল ট্রাভেলার্স অফ সিলেট’। তারা সাইকেলে নয়, বরং শহীদদের সম্মান জানিয়ে পদযাত্রার উদ্যোগ নেন। স্বাধীনতার ৪৮তম বছর উপলক্ষে তারা পায়ে হাঁটেন ৪৮ কিলোমিটার। এর ধারাবাহিকতায় পরের বছর ২০১৯ সালে তারা পালন করেন ৪৯ কিলোমিটার পদযাত্রা। আর এবার বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আজ শুক্রবার এই পদযাত্রিকেরা হাঁটছেন ৫০ কিলোমিটার।
১১ ডিসেম্বর ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন
হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী আইসিইউতে
অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আজ শুক্রবার কাসেমীর ব্যক্তিগত সহকারী আমীর হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
১১ ডিসেম্বর ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ১৮৮৪, পরীক্ষা ১৬৩২৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯৮৬ জন।
১১ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন
নারী শ্রমিকরা পোশাক শিল্পের প্রাণ, অথচ তাদের নিরাপত্তা নেই: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নারী শ্রমিকরা পোশাক শিল্পের প্রাণ, অথচ তাদের নিরাপত্তা নেই। অধিকার বঞ্চিত এই শ্রমিকরাই শোষণের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
১১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন
৫ তলা থেকে ‘কাপড় বেয়ে নামতে গিয়ে’ পড়ে গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর বিমানবন্দর থানাধীন এক নম্বর সেক্টরের একটি বাসা থেকে ইয়াসমিন আক্তার (১৪) নামে এক গৃহকর্মী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পাঁচ তলা ভবন থেকে কাপড় বেয়ে নামতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে।
১১ ডিসেম্বর ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন
ভাসানচরে প্রথম রোহিঙ্গা শিশুর জন্ম
ভাসানচরে আশ্রয় নেওয়া মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে এলো তৃতীয় সন্তান। আর ভাসানচরে জন্ম নিলো প্রথম রোহিঙ্গা শিশু। আজ শুক্রবার কাশেম মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি খুবই খুশি। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। ছেলের ওজন হয়েছে সাত পাউন্ড। আমার মা ছেলের নাম রাখবেন।’
১১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন
হাসপাতালের কার্নিশে ঝুলে ছিল নবজাতকের মরদেহ
নাটোরের আধুনিক সদর হাসপাতালের জানালার কার্নিশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে হাসপাতালের ইয়োলো জোন ওয়ার্ডের জানালার কার্নিশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ ডিসেম্বর ২০২০, ০৮:৫১ পূর্বাহ্ন
রোগ সবার, ভ্যাকসিন শুধু ধনীদের!
করোনা ভ্যাকসিন বাজারে এলে বাংলাদেশে নয় শতাংশ মানুষ তা পেতে পারেন বলে জানিয়ে স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণা সংস্থা স্পিডোমিটার।
১১ ডিসেম্বর ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন
বেড়েছে বাগেরহাটের সুপারির কদর
ঘূর্ণঝড় আম্পানের প্রভাবে উৎপাদন কম হওয়ায় বাগেরহাটের সুপারির দাম বেড়েছে। চাহিদা বাড়ায় প্রতি কুড়ি (২৩১টিতে এক কুড়ি) সুপারিতে দুই শ থেকে তিন শ টাকা বেশি পাচ্ছেন কৃষক।
১১ ডিসেম্বর ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সড়কে ধস, যান চলাচল বন্ধ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় কাপাসিয়া-শ্রীপুর সড়কসহ কমপক্ষে আড়াই হাজার বর্গফুট ভূমি বানার নদীতে ২০ ফুট দেবে গেছে। গতরাত আনুমানিক ২টার দিকে এ ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
১১ ডিসেম্বর ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ন
চকবাজারে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে উর্দু রোডের ‘নোয়াখালী ভবন’ নামের ওই বিল্ডিংয়ে আগুন লাগে।
১১ ডিসেম্বর ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
২৬ ডিসেম্বর থেকে ঢাবিতে অনার্স-মাস্টার্স পরীক্ষা
সেশনজট নিরসনে অনার্স ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ২৬ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা শুরু হবে। আগের চেয়ে অর্ধেক সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা হবে বলে জানানো হয়েছে।
১০ ডিসেম্বর ২০২০, ০৪:৫৩ অপরাহ্ন
মাদারীপুর পৌর নির্বাচনে আ. লীগ প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত
মাদারীপুরে রাজৈর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমা রশীদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
১০ ডিসেম্বর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন
স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ১
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জে রাজিব হোসেন নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ধর্ষণের ভিডিও ধারণ করায় রাজিবের বোন ও দুলাভাইসহ তিনজনের বিরুদ্ধে পর্ণোগ্রাফির মামলা হয়েছে।
১০ ডিসেম্বর ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন