পদ্মা সেতু ঘিরে যথাযথ পরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের
পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার পর দেশের বৃহত্তম এ সেতুর সুবিধা বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য কাজে লাগাতে সরকারের অবশ্যই একটি ‘যথাযথ পরিকল্পনা’ প্রণয়ন করা উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
১০ ডিসেম্বর ২০২০, ০৩:১১ অপরাহ্ন
অনলাইন জুয়াড়ি প্ল্যাটফর্মের ২ অ্যাডমিন গ্রেপ্তার
অনলাইন জুয়াড়ি প্ল্যাটফর্মের দুই অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
১০ ডিসেম্বর ২০২০, ০২:৫৮ অপরাহ্ন
ডব্লিউএইচওর সিয়েরো ইডি পদে বাংলাদেশের প্রার্থীতায় ভারতের সমর্থন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়েরো) নির্বাহী পরিচালক (ইডি) পদে বাংলাদেশের প্রার্থীতার প্রতি ভারত সমর্থন ব্যক্ত করেছে।
১০ ডিসেম্বর ২০২০, ০২:৫৭ অপরাহ্ন
যশোরে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১
যশোরে আট বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ ডিসেম্বর ২০২০, ০২:৩৩ অপরাহ্ন
আফগানিস্তানে গুলি করে নারী সাংবাদিককে হত্যা
আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নারী সাংবাদিক মালালা মাইওয়ান্দ ও তার গাড়ি চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার জালালাবাদ যাওয়ার পথে তারা হামলার শিকার হন।
১০ ডিসেম্বর ২০২০, ০২:৩০ অপরাহ্ন
নানা অভিযোগে শেষ হলো পাবনার ২ উপজেলা নির্বাচন
নানা অনিয়মের অভিযোগে পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলা পরিষদের উপনির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা অংশ নিলেও ভোটের মাঠে মূলত আওয়ামী লীগের প্রার্থীদের দেখা গেছে।
১০ ডিসেম্বর ২০২০, ০২:০৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জে নিখোঁজের ৯ দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিখোঁজ হওয়ার নয় দিন পর জিসান শেখ নামে সাত বছরের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ ডিসেম্বর ২০২০, ০২:০৬ অপরাহ্ন
চার ব্যাটেলগ্রাউন্ড স্টেটে ভোট বাতিলে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের কয়েক মিলিয়ন ভোট বাতিল করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই চার রাজ্যে জয় পেয়েই জো বাইডেন প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল ভোট পান।
১০ ডিসেম্বর ২০২০, ০১:৫৬ অপরাহ্ন
বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আসকের ক্ষোভ
দেশে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
১০ ডিসেম্বর ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদ মারা গেছেন
বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদ আজ বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১০ ডিসেম্বর ২০২০, ১২:৩২ অপরাহ্ন
বিশ্বব্যাপী ফেসবুক মেসেঞ্জার ‘ডাউন’
ফেসবুকের জনপ্রিয় সেবা মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বিশ্বজুড়ে কাজ করছে না। আজ বৃহস্পতিবার এই দুটি যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন কোটি কোটি ব্যবহারকারী।
১০ ডিসেম্বর ২০২০, ১২:২০ অপরাহ্ন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত
নোয়াখালীর কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
১০ ডিসেম্বর ২০২০, ১২:০৪ অপরাহ্ন
কুমিল্লায় রেস্তোরাঁর খাবার খেয়ে উপনির্বাচনে দায়িত্বরত শতাধিক পুলিশ সদস্য অসুস্থ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপনির্বাচনে দায়িত্বরত শতাধিক পুলিশ সদস্য স্থানীয় একটি রেস্তোরোঁয় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রাত ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনের দায়িত্বে থাকা এসব পুলিশ সদস্য ওই রেস্তোরাঁয় খাবার খান।
১০ ডিসেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন
পায়ে হেঁটে পদ্মাপাড়ি
পদ্মা নদী এখন পায়ে হেঁটে পাড়ি দেওয়া যাবে। ৪২টি খুঁটিতে ৪১টি স্প্যান স্থাপনের মাধ্যমে নদীর দুই পাড় যুক্ত হলো। দৃশ্যমান পুরো সেতুর ৬ হাজার ১৫০ মিটার। এর মাধ্যমে সংযোগ হয়েছে মুন্সিগঞ্জের মাওয়া ও জাজিরা প্রান্তের। সর্বশেষ স্প্যানটি সফলভাবে স্থাপনের মাধ্যমে শেষ হলো সেতুর স্প্যান বসানোর কার্যক্রম।
১০ ডিসেম্বর ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন
শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই পদ্মা সেতু দৃশ্যমান: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে আর্থিক সক্ষমতা এবং একজন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই তার নেতৃত্বে বহু অর্জনের সঙ্গে স্বপ্নের পদ্মা সেতু আজ পুরো দৃশ্যমান হয়েছে।
১০ ডিসেম্বর ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
মিথ্যা ঘোষণায় আনা ৩ কনটেইনার প্রসাধনী চট্টগ্রাম বন্দরে জব্দ
চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা তিন কনটেইনার ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী পণ্য জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। বৃহস্পতিবার দুপুরে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা এ চালানটি আটক করে।
১০ ডিসেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
খালেদা, তারেক, ফখরুল, বাবুনগরীর বিরুদ্ধে মামলা খারিজ
ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মোহাম্মদ মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
১০ ডিসেম্বর ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ১৮৬১, পরীক্ষা ১৬২৬৫
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৯৬৭ জনে।
১০ ডিসেম্বর ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
আইনি লড়াইয়ে আগ্রহ নেই, বাড়ি ফিরতে চান মেলানিয়া
নির্বাচনে জালিয়াতির দাবি করে এখনও ক্ষমতায় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরের মাঝামাঝিতে মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে একমত হয়েছেন তার স্ত্রী, আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে ব্যক্তিগতভাবে তিনি হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানা গেছে।
১০ ডিসেম্বর ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
পুশকার্ট পুরস্কারে মনোনয়ন পেয়ে যা বললেন আহমাদ মোস্তফা কামাল
‘দ্য স্টোরি অব হিলশা ফিশ, জ্যাকফ্রুট, অর পারহ্যাপস, লাইফ’ শিরোনামে কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামালের গল্প পুশকার্ট পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে।
১০ ডিসেম্বর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন