নুরকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রাইভেটকারের মাধ্যমে দুই দফা ধাক্কা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিনগত রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নুর।
১০ ডিসেম্বর ২০২০, ১০:১৪ পূর্বাহ্ন

হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেননি আদালত

হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে গেলে আবেদন গ্রহণ করেননি ঢাকার একটি ট্রাইব্যুনাল।
১০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন

রেলওয়েতে আগামী পাঁচ বছরে প্রায় ১৫ হাজার নিয়োগ হবে

বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের জনবল সংকট অবশেষে নিরসন হতে যাচ্ছে। প্রায় তিন বছর পর জনবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
১০ ডিসেম্বর ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন

স্কুলছাত্র আয়াজ হত্যা: ১ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাইস্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷ আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
১০ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন

বাঘারপাড়ায় প্রতিপক্ষের হামলায় আ. লীগ প্রার্থীর সমর্থক নিহত

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচন ঘিরে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক খালেদুর রহমান টিটো (২৬) মারা গেছেন।
১০ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি: সেতুমন্ত্রী

পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান বসানো সম্পন্ন হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি, আমরা পারি।’
১০ ডিসেম্বর ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন

ছিনতাইকারীকে ধরে ফেলায় ছুরিকাঘাত, উত্তরায় কলেজছাত্র নিহত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিসান হাবিব (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হামলায় তার মামাতো ভাই রুহুল আমিন (১৭) আহত হন।
১০ ডিসেম্বর ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন

শীতের কষ্টে লালমনিরহাট-কুড়িগ্রামের নিম্ন আয়ের মানুষ

শীত ও কুয়াশার সঙ্গে হিমেল বাতাস যুক্ত হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রামে দুর্ভোগ বেড়েছে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের। ঠান্ডার প্রকোপ উপেক্ষা করে বাইরে বেরোনোই তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। গবাদি পশু পালনেও চরমভাবে হিমশিম খেতে হচ্ছে তাদের। বয়স্ক ও শিশুরা ইতোমধ্যে আক্রান্ত হতে শুরু করেছেন শীতজনিত নানা রোগে।
১০ ডিসেম্বর ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন

দুদকের মামলায় এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

মানব পাচারে জড়িত থাকার অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
১০ ডিসেম্বর ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন

পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো সম্পন্ন

অবশেষে পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান বসানো হয়েছে। এর মাধ্যমে দৃশ্যমান হলো ছয় হাজার ১৫০ মিটারের পুরো সেতু। সংযোগ হলো মাওয়া ও জাজিরা প্রান্ত। ৪০তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় এ স্প্যানটি বসানো হয়েছে।
১০ ডিসেম্বর ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন

‘দুর্ঘটনায় নিহত’, রাতভর মরদেহ পিষে গেল গাড়ি

নওগাঁর মান্দা উপজেলায় অজ্ঞাতপরিচয় একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
১০ ডিসেম্বর ২০২০, ০৫:২৯ পূর্বাহ্ন

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় ৩ সাংবাদিক আহত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় তিন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে দুলালপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে তারা হামলার শিকার হন।
১০ ডিসেম্বর ২০২০, ০৪:৩৯ পূর্বাহ্ন

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল।
১০ ডিসেম্বর ২০২০, ০৪:১৯ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে শেষ স্প্যান বসানোর কাজ চলছে

পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান বসানোর কাজ চলছে। এটি বসানো হলেই দৃশ্যমান হবে ছয় হাজার ১৫০ মিটারের পুরো সেতু। সংযোগ হবে মাওয়া ও জাজিরা প্রান্ত। ৪০তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় এ স্প্যানটি বসানো হচ্ছে।
১০ ডিসেম্বর ২০২০, ০৪:১৭ পূর্বাহ্ন

তারাশঙ্করের ১৯৭১: বাংলাদেশ ভারতের অস্থির সময়!

‘কানে বাজছে শেখ মুজিবুর রহমানের সেই আশ্চর্য কণ্ঠ— ঘরে ঘরে তোমরা দুর্গ গড়ে তোল। যা পাও হাতের কাছে তাই নিয়ে যুদ্ধ কর। আমাদের সংগ্রাম চলছে— চলবে। আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম— আমাদের এ সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
১০ ডিসেম্বর ২০২০, ০৩:৫৭ পূর্বাহ্ন

সমাজের সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, সরকার সমাজের সর্বস্তরে নারীদের সমান অংশ গ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে, যাতে তারা সাহসিকতার সঙ্গে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে তাদের অবদান রাখতে পারে। বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৯ ডিসেম্বর ২০২০, ০৩:৪০ অপরাহ্ন

৫ বিশিষ্ট জনের হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সমাজ ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য আজ পাঁচ বিশিষ্ট ব্যক্তির হাতে বেগম রোকেয়া পদক-২০২০ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯ ডিসেম্বর ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

চিনিকল চালু রাখার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় চিনিকলসহ দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো চালু রাখার দাবিতে পঞ্চগড়ে যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছেন চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।
৯ ডিসেম্বর ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

মামলা-মোকদ্দমা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়: ফখরুল

বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের সব সময় মামলার মধ্যে রাখা আওয়ামী লীগের পরিকল্পনার অংশ। এভাবে মামলা মোকদ্দমা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।’
৯ ডিসেম্বর ২০২০, ০৩:০৬ অপরাহ্ন

ঢাকার সব সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ৩০ ডিসেম্বর

ঢাকা মহানগরীর সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ ও ৩০ ডিসেম্বর লটারির প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
৯ ডিসেম্বর ২০২০, ০২:২৭ অপরাহ্ন