আত্মসমর্পণকারী ৯৬ ডাকাত কারামুক্ত
আত্মসমর্পণকারি ডাকাত বাহিনীর ৯৬ জন সদস্য প্রায় সাড়ে ১১ মাস কারাভোগের পর আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
৯ ডিসেম্বর ২০২০, ০২:০৬ অপরাহ্ন
এমপি আসলামুলের নদী দখল, উদ্ধারে বাধা নেই: হাইকোর্ট
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আসলামুল হকের বুড়িগঙ্গা নদীর দখলকৃত জমি উদ্ধারে আইনি বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট।
৯ ডিসেম্বর ২০২০, ০১:৫৪ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের অংশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা স্বাধীনতাবিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করেছিলেন বলে বঙ্গবন্ধুর ওপর তাদের এত ক্ষোভ।
৯ ডিসেম্বর ২০২০, ০১:৪২ অপরাহ্ন
শেষ স্প্যান প্রস্তুত, বসানো হতে পারে আগামীকাল
পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানো হতে পারে আগামীকাল বৃহস্পতিবার। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রকৌশলীরা। এর মাধ্যমে দৃশ্যমান হবে ৬ হাজার ১৫০ মিটারের পুরো সেতু। সংযোগ হবে মাওয়া ও জাজিরা প্রান্ত। ৩৯তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় এ স্প্যানটি বসানো হচ্ছে।
৯ ডিসেম্বর ২০২০, ০১:২৮ অপরাহ্ন
বর্জ্যের পাশাপাশি সিটি করপোরেশনের দুর্নীতিও অপসারণ করা হচ্ছে: তাপস
রাজধানীর খালের বর্জ্যের পাশাপাশি সিটি করপোরেশনের দুর্নীতিও অপসারণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
৯ ডিসেম্বর ২০২০, ০১:২৭ অপরাহ্ন
শাহজালালে তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া গেল ২৫০ কেজি ওজনের বোমা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে যুদ্ধকালীন সময়ের একটি বোমা পাওয়া গেছে। আজ সকালে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
৯ ডিসেম্বর ২০২০, ১২:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে টিআইবির কার্টুন প্রতিযোগিতা
দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবারও ৯ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৯ ডিসেম্বর ২০২০, ১২:১৩ অপরাহ্ন
আর কতবার পরাজিত হলে ট্রাম্প বুঝবেন যে পরাজিত হয়েছেন
সুপ্রিমকোর্টও ট্রাম্পকে রক্ষার দায়িত্ব নিলেন না। সেখানেও পরাজিত হলেন ট্রাম্প। ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়ার নির্বাচনের স্পষ্ট ব্যবধানে পরাজিত হলেও ট্রাম্প গিয়েছিলেন সুপ্রিমকোর্টে। ধারণা করা হচ্ছিল, এই সুপ্রিমকোর্টের দিকে তাকিয়েই তিনি এত আস্ফালন করছিলেন। কারণ নির্বাচনের আগে সব সমালোচনা উপেক্ষা করে তিন বিচারপতি নিয়োগ দিয়ে ট্রাম্প সুপ্রিমকোর্টে রিপাবলিকান সমর্থক বিচারকদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছিলেন। কিন্তু এই তিন জনসহ নয় জন বিচারপতির কেউই ট্রাম্পের পক্ষে অবস্থান নেননি।
৯ ডিসেম্বর ২০২০, ১২:১২ অপরাহ্ন
শিনজিয়াংয়ে মুসলিম গ্রেপ্তারে তথ্য প্রযুক্তির ব্যবহার করছে চীন: হিউম্যান রাইটস ওয়াচ
চীনের শিংজিয়ানে মুসলিমদের গ্রেপ্তারে তথ্য প্রযুক্তির ব্যবহার করছে দেশটির পুলিশ। এছাড়াও কোরআন শরীফ পাঠ, পর্দা করা ও হজ্বে যাওয়ার মতো ঘটনার জন্য মুসলিমদের আটক করা হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
৯ ডিসেম্বর ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন
৫৫ মেগাওয়াটের বায়ু বিদ্যুৎকেন্দ্র হবে মোংলায়
বাংলাদেশে প্রথম বায়ু শক্তি নির্ভর একটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে। খুলনার মোংলায় এই বিদ্যুৎকেন্দ্র হবে ৫৫ মেগাওয়াট ক্ষমতার।
৯ ডিসেম্বর ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন
নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
পটুয়াখালী সদর উপজেলার টাউন জৈনকাঠী গ্রামে নিখোঁজের ৫ দিন পর সাত বছরের শিশুর মো. ফাহাত ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফাহাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার বাবা জাফর হাওলাদার।
৯ ডিসেম্বর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২৪, শনাক্ত ২১৫৯, পরীক্ষা ১৭০৪২
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৯৩০ জনে।
৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
দুদকের তর্জন গর্জন
ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধভাবে সম্পদ যারা অর্জন করেছেন, তাদের বিরুদ্ধে চলতি বছরের প্রথম দিন থেকে গর্জন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭ পূর্বাহ্ন
ডেঙ্গু আক্রান্ত ৬২ রোগী হাসপাতালে
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আজ বুধবার সকাল পর্যন্ত ৬২ রোগী চিকিৎসাধীন আছেন।
৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৩ মামাকে কুপিয়ে আহত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিন মামাকে কুপিয়ে আহত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন
করোনায় চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন। আজ বুধবার দুপুর সোয়া ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর।
৯ ডিসেম্বর ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন
৮ ঘণ্টা বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলছে ফেরি
ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারিপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৩টি ফেরি চলছে বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ।
৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন
খালেদা, তারেক, ফখরুল, বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে মামলা
ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মোহাম্মদ মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
৯ ডিসেম্বর ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন
পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে আখ চাষিদের বিক্ষোভ
চিনিকল চালুর দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন আখ চাষিরা। আজ বুধবার সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি চলে। এরপর তারা জেলা প্রশাসকের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দেন।
৯ ডিসেম্বর ২০২০, ০৭:৫৭ পূর্বাহ্ন
করোনায় শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ (৪৫) মারা গেছেন।
৯ ডিসেম্বর ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন