সিরাজগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে সিরাজ শিকদার (৫৫) নামে এক ব্যক্তি ও তার ছেলে সাঈদী শিকদারের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, ধারণা করা হচ্ছে— পূর্ব শত্রুতার জেরে তারা হত্যার শিকার হয়েছেন।
৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪৬ পূর্বাহ্ন

১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলা শুরু

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে।
৯ ডিসেম্বর ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন

কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে আরও কয়েকদিন

সকাল গড়িয়ে গেলেও রোদের দেখা নেই। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। আবহাওয়া অধিদপ্তর মনে করছে, এই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন অপরিবর্তিত থাকবে।
৯ ডিসেম্বর ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন

জামুকার অনুমোদনহীন বেসামরিক গেজেট যাচাই ১৯ ডিসেম্বর

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ধারা ৭(ঝ) ব্যত্যয় ঘটিয়ে জামুকার অনুমোদন ব্যতীত যেসব বেসামরিক গেজেট প্রকাশিত হয়েছে, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে সেসব বেসামরিক গেজেট আগামী ১৯ ডিসেম্বর যাচাই-বাছাই করা হবে।
৯ ডিসেম্বর ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন

আমদানিকৃত অ্যান্টিজেন কিট কোন নীতিমালায় উত্তীর্ণ হয়েছে: প্রশ্ন ডা. জাফরুল্লাহ চৌধুরীর

বিদেশ থেকে অ্যান্টিজেন কিট কিনে এনে করোনাভাইরাস পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ। পরীক্ষার সংখ্যা বাড়ানোর পরিপ্রেক্ষিতে র‌্যাপিড টেস্ট শুরুর দাবি ছিল অনেক দিন ধরেই। দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের অনুমোদন প্রক্রিয়া নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।
৮ ডিসেম্বর ২০২০, ০৪:৩৬ অপরাহ্ন

পোস্ট অফিসের পার্সেলে নিউইয়র্কে ইয়াবা পাচার চেষ্টায় গ্রেপ্তার ৪

পোট অফিসের পার্সেলে অভিনব উপায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইয়াবা পাচারের চেষ্টা করায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ ডিসেম্বর ২০২০, ০৩:৫০ অপরাহ্ন

নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক, পুলিশ বলছে দলছুট

নোয়াখালীর হাতিয়ায় এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলকাবাসী। মঙ্গলবার সকালে জনতা বাজার ঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
৮ ডিসেম্বর ২০২০, ০৩:০০ অপরাহ্ন

ভাস্কর্য বা মূর্তি ভাঙা নিয়মবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত: ইসলামী আন্দোলন বাংলাদেশ

মূর্তি ও ভাস্কর্য নির্মাণের বিষয়ে নিজেদের পূর্বের কঠোর অবস্থান থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, তারা ভাস্কর্য বা মূর্তি ভাঙার বিষয়ে কোনো মতামত প্রকাশ করেনি। কেউ এ ধরনের আচরণ করলে তা হবে সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ।
৮ ডিসেম্বর ২০২০, ০২:০৯ অপরাহ্ন

বেশিরভাগ ব্যাংকের নেই সাইবার-আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা

বড় সাইবার হামলা প্রতিরোধের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ থাকার পরও দেশের ৬০টি ব্যাংকের মধ্যে চারটি মাত্র ব্যাংক সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) স্থাপন করেছে। কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থার অভাবে ঝুঁকিতে আছে দেশের ব্যাংকিং খাত।
৮ ডিসেম্বর ২০২০, ০১:৫৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার খবর দেখাতে স্থানীয় গণমাধ্যমকে অর্থ দিতে হবে ফেসবুক, গুগলকে

অস্ট্রেলিয়ার খবর দেখানোর জন্য ফেসবুক ও গুগলকে দেশটির স্থানীয় গণমাধ্যমকে অর্থ দিতে হবে। মঙ্গলবার গণমাধ্যমের নিজস্বতা ও স্বাধীনতা রক্ষায় এমন একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া সরকার।
৮ ডিসেম্বর ২০২০, ১২:৩৭ অপরাহ্ন

সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: কাদের

লাখো শহীদের রক্তে অর্জিত এ দেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৮ ডিসেম্বর ২০২০, ১২:২০ অপরাহ্ন

নিলামে উঠল বন্দরে চুরি যাওয়া তুরস্কের পেঁয়াজ

তুরস্ক থেকে আমদানির পর চট্টগ্রাম বন্দরে চুরি যাওয়া তিন হাজার কেজি পেঁয়াজ নিলামে বিক্রি করেছে পুলিশ।
৮ ডিসেম্বর ২০২০, ১২:১৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৮ ডিসেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন

দুদককে কাগুজে বাঘের পরিচয় থেকে বেরিয়ে আসতে হবে: টিআইবি

করোনা মহামারির আর্থসামাজিক ক্ষতি কাটিয়ে উঠতে স্বাস্থ্য খাতসহ সংশ্লিষ্ট সব খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ ঘোষিত রাজনৈতিক অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন দেখতে চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৮ ডিসেম্বর ২০২০, ১১:১২ পূর্বাহ্ন

যশোরে ছুরিকাঘাতে নিহত তরুণের মরদেহ উদ্ধার

যশোর শহরে ছুরিকাঘাতে নিহত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের ঘোপ এলাকা থেকে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ ডিসেম্বর ২০২০, ১১:০০ পূর্বাহ্ন

বিডিনিউজ সম্পাদকের জামিন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল

দুর্নীতি মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
৮ ডিসেম্বর ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় আহত ১০, একজন গুরুতর

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
৮ ডিসেম্বর ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন

১৪ ডিসেম্বর থেকে ঢাকা-দুবাই রুটে প্রতিদিন এমিরেটসের দুটি ফ্লাইট

যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকা-দুবাই রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে এমিরেটস।
৮ ডিসেম্বর ২০২০, ১০:৪১ পূর্বাহ্ন

নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা রুখে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে: বেনোই প্রেফনটেইন

লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করতে এবং লিঙ্গ সমতার এজেন্ডায় ইউএনএফপি এর ১৬ দিনের কার্যক্রমে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন।
৮ ডিসেম্বর ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন

জাবির সেই প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বহুল বিতর্কিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৮ ডিসেম্বর ২০২০, ১০:০২ পূর্বাহ্ন