সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ কিনতে আগ্রহী সৌদি আরব, ভুটান
ভারতের পর সৌদি আরব, ভুটানও বাংলাদেশ থেকে সাবমেরিন ক্যাবল লাইনের ব্যান্ডউইথ কিনতে চায়।
১ ডিসেম্বর ২০২০, ০১:৪২ অপরাহ্ন
করোনায় ঢাবির দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ড. হাসনা বেগমের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ড. হাসনা বেগম মারা গেছেন।
১ ডিসেম্বর ২০২০, ০১:৪১ অপরাহ্ন
ট্রাক, ট্রাক্টর ও ৪ মাসের খাবার নিয়ে রাস্তায় কৃষক, বিব্রত মোদি সরকার
ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তাল দিল্লির সীমান্ত। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে কয়েক লাখ কৃষক দিল্লি ঘেরাও করেছেন।
১ ডিসেম্বর ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
মানবপাচারে সম্পৃক্ত দুই বিদেশি এয়ারলাইন্স: সিআইডি প্রধান
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মানবপাচারে দুটি বিদেশি এয়ারলাইন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান।
১ ডিসেম্বর ২০২০, ০১:২০ অপরাহ্ন
নভেম্বরেও ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয়
প্রবাসী বাংলাদেশিরা চলতি বছর চতুর্থ বারের মতো ২০০ কোটি মার্কিন ডলারের উপর রেমিট্যান্স পাঠিয়েছেন।
১ ডিসেম্বর ২০২০, ০১:১৪ অপরাহ্ন
আটকে পড়া প্রবাসীদের কাজে ফিরতে কাতার সরকারের হস্তক্ষেপ চায় ঢাকা
যেসব কাতার প্রবাসী শ্রমিক বাংলাদেশে এসে আটকা পড়েছেন তাদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।
১ ডিসেম্বর ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
আন্ধারমানিক নদী থেকে ১০ গ্রামে নোনা পানি ঢোকার আশঙ্কা
পটুয়াখালীর কলাপাড়ায় সবজি গ্রাম খ্যাত পাখিমারা খালে নোনা পানির প্রবেশ ঠেকাতে বাঁধ দিতে না পারায় শীতকালীন সবজিসহ বোরো চাষাবাদে অনিশ্চিত দেখা দিয়েছে।
১ ডিসেম্বর ২০২০, ১২:৪০ অপরাহ্ন
নদীর জমিতে সরকারি কোনো প্রতিষ্ঠানও করা যাবে না: নদী রক্ষা কমিশন চেয়ারম্যান
ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শহীদ রফিক উদ্দিন সেতু নির্মাণে নদীর দুই পাশে জায়গা দখল হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, নদী বা নদীর জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণ শাস্তিযোগ্য অপরাধ।
১ ডিসেম্বর ২০২০, ১২:৩৮ অপরাহ্ন
সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর।
১ ডিসেম্বর ২০২০, ১২:০৫ অপরাহ্ন
ইইউতে ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়ে আবেদন ফাইজার-বায়োএনটেকের
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ইউরোপীয় ইউনিয়নে করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক।
১ ডিসেম্বর ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত থাকছে
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিতাস গ্যাসের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১ ডিসেম্বর ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
জাবিতে স্নাতক পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা গ্রহণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
১ ডিসেম্বর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো সৌদি আরব
ইসরায়েলের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে নিজ দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।
১ ডিসেম্বর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
আগামী বছর বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। বিশ্বজুড়ে শান্তি ও সহনশীলতার সংস্কৃতিকে শক্তিশালী করতে এই আয়োজন হবে।
১ ডিসেম্বর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
ভ্যাকসিন নিরাপদ, স্বেচ্ছাসেবকের ঘটনার সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক নেই: সেরাম
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার উৎপাদনকারী অংশীদার দ্য সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) জানিয়েছে তাদের ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। ক্লিনিক্যাল ট্রায়ালে একজন স্বেচ্ছাসেবক যে দাবি করেছেন তার সঙ্গে ভ্যাকসিন নেওয়ার কোনো সম্পর্ক নেই।
১ ডিসেম্বর ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
পিরোজপুরে পুলিশের উদ্যোগে ‘নো মাস্ক, নো মুভমেন্ট’ কার্যক্রম
সকল সরকারি ও বেসরকারি অফিসগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যবস্থা চালু থাকায় বাধ্য হয়েই সেবাগ্রহীতারা মাস্ক ব্যবহার করছেন। তবে, বাইরে অধিকাংশ মানুষই মাস্ক ছাড়া চলাচল করছেন। তাই আসন্ন শীতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে চালু হয়েছে ‘নো মাস্ক, নো মুভমেন্ট’ কার্যক্রম।
১ ডিসেম্বর ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন
আগামী বর্ষার আগেই দখলমুক্ত হবে ডিএসসিসির সব খাল: মেয়র তাপস
আগামী বর্ষা মৌসুমের আগেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার খালগুলো দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
১ ডিসেম্বর ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এ তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩১, শনাক্ত ২২৯৩, পরীক্ষা ১৫৫০১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৬৭৫ জন।
১ ডিসেম্বর ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন
ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাৎ: ৪ আসামির জামিন নিয়ে রুল
অর্থপাচার মামলায় ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক ভাইস প্রেসিডেন্টসহ চার আসামির জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেল এ সংক্রান্ত রুল দেন।
১ ডিসেম্বর ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন