রংপুরে শিশু ধর্ষণ ও হত্যার অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

রংপুরে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে রিয়াদ প্রধান (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন।
১ ডিসেম্বর ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন

‘পাঠান’ ছবিতে শাহরুখের লুক ফাঁস সেট থেকেই

বলিউড বাদশাহ শাহরুখ খান দুই বছর বিরতির পর শুটিংয়ে ফিরেছেন 'পাঠান' চলচ্চিত্রের মাধ্যমে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রের শুটিং সেট থেকে তার নতুন লুক ফাঁস হয়ে গেছে।
১ ডিসেম্বর ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন

বান্দরবানে ২৮ স্বর্ণের বারসহ দম্পতি গ্রেপ্তার

বান্দরবানের বাংলাদেশ মিয়ানমান সীমান্ত এলাকা থেকে ২৮টি স্বর্ণের বারসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ডিসেম্বর ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন

৩৮০ কোটি টাকা কর দিয়ে কালো টাকা সাদা করলেন ৩২২০ জন

তিন হাজার ২২০ জন ব্যক্তি শ্রেণির করদাতা তাদের অপ্রদর্শিত সম্পদের ঘোষণা আয়কর রিটার্নে জমা দিয়েছেন। এই ঘোষণা দিয়ে তারা ৩৮০ কোটি টাকা কর দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুযায়ী, কর দিয়ে সাদা করা এসব অর্থ আয়ের উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে না।
১ ডিসেম্বর ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

একনেকে ৬৯৩ কোটি টাকা ব্যয়ে তৃতীয় সাবমেরিন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় ৬৯৩ কোটি টাকা ব্যয়ে তৃতীয় সাবমেরিন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
১ ডিসেম্বর ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুরের ফরিদগঞ্জে লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কস্থ ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
১ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ন

১৭ দিনে সন্ধান মেলেনি লালমনিরহাটে অপহৃত স্কুলছাত্রীর

লালমনিরহাট সদর উপজেলা থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী অপহরণের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কালমাটি করিমবাজার গ্রামের মনোয়ারুল ইসলাম (২৬) নামে এক যুবক অপহরণের মূলহোতা।
১ ডিসেম্বর ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন

আমৃত্যু উল্লেখ না থাকলে যাবজ্জীবন অর্থ ৩০ বছর কারাদণ্ড: আপিল বিভাগ

যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ‘স্বভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত’ কথাটি উল্লেখ না থাকলে আসামি ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী ৩০ বছর কারাভোগ করবেন বলে রায় দিয়েছেন আদালত।
১ ডিসেম্বর ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন

যেভাবে নদীর একটি অংশের মালিক হলেন এমপি আসলামুল হক

ঢাকার বসিলা এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য বুড়িগঙ্গা নদী ও নদীর তীরবর্তী জলাভূমির ৫৪ একর জায়গা ভরাট করেছেন ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য। এমনটিই বলা হয়েছে একটি সরকারি তদন্ত প্রতিবেদনে।
১ ডিসেম্বর ২০২০, ০৫:৩০ পূর্বাহ্ন

মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আফ্রিকা মহাদেশের মোজাম্বিকে কৃষ্ণাঙ্গ ডাকাতদের ছোঁড়া গুলিতে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা ছরওয়ার উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
৩০ নভেম্বর ২০২০, ০৩:৪২ অপরাহ্ন

আদিতমারী উপজেলা চেয়ারম্যান ফারুক সাময়িক বরখাস্ত

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
৩০ নভেম্বর ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন

জামিনে মুক্তি পেলেন রাবি সাংবাদিক বাপ্পী

তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়ার ১৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী।
৩০ নভেম্বর ২০২০, ০৩:০৫ অপরাহ্ন

অগ্নিকাণ্ডে কালিয়াকৈর বাজারে পুড়েছে অর্ধশতাধিক দোকান

গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হার্ডওয়ার, ষ্টেশনারী, মুদি, ঔষধ, কাপড়, টেইলার্স ও লেপতোশকের দোকানের মালামালসহ অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
৩০ নভেম্বর ২০২০, ০২:৪০ অপরাহ্ন

টুইটারে ‘অবমাননাকর’ ছবি, চীনকে ক্ষমা চাইতে বলল অস্ট্রেলিয়া

চীনের সরকারি টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে রাজনৈতিক বিরোধ বেড়েছে।
৩০ নভেম্বর ২০২০, ০২:১৯ অপরাহ্ন

ভ্যাকসিন অনুমোদনের আবেদন করতে যাচ্ছে মডার্না

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের জন্য আজ সোমবার তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করবে। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
৩০ নভেম্বর ২০২০, ০১:৫৮ অপরাহ্ন

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাসের কীর্তি

বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।
৩০ নভেম্বর ২০২০, ০১:৪৬ অপরাহ্ন

ফরিদপুরে ৩ ক্লিনিকে অভিযান, ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ নভেম্বর ২০২০, ০১:৩৭ অপরাহ্ন

যশোরে সাড়ে ৩ কেজি স্বর্ণের বারসহ আটক ৩

যশোরের বাহাদুরপুর বাজার থেকে ভারতে পাচারের সময় সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩০ নভেম্বর ২০২০, ০১:২৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মুকুল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মুকুল হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩০ নভেম্বর ২০২০, ০১:০৭ অপরাহ্ন

পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়িতে পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে কারখানা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ নভেম্বর ২০২০, ১২:৪৮ অপরাহ্ন