নোয়াখালীতে লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধ, আটক ২

নোয়াখালীর মাইজদিতে লাইসেন্সবিহীন একটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে হাসপাতালের দুই জন পরিচালককে আটক এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ নভেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ন

রংপুরে পাকিস্তানি বাহিনীর নির্যাতন কেন্দ্রের পাশে মানুষের হাড়

রংপুর নগরীর ঐতিহ্যবাহী টাউন হলের পাশে খোঁড়াখুঁড়ি করার সময় একটি পরিত্যক্ত কুয়া থেকে মানুষের হাড় ও দাঁতের অংশ বিশেষ পাওয়া গেছে।
৩০ নভেম্বর ২০২০, ১২:২৮ অপরাহ্ন

‘পাথর উত্তোলনে পার্বত্য এলাকায় পানির উৎস কমছে’

নির্বিচারে গাছপালা কাটা ও পাথর উত্তোলনের কারণে পার্বত্য এলাকায় পানির উৎস কমে যাচ্ছে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
৩০ নভেম্বর ২০২০, ১২:২৩ অপরাহ্ন

ভারতে কৃষক বিদ্রোহ

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ব্যাপক বিক্ষোভের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সকালে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে আবারও বৈঠক করেছেন।
৩০ নভেম্বর ২০২০, ১২:১৯ অপরাহ্ন

বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেশের মানুষ পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে ভ্যাকসিন কারা আগে পাবে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী ঠিক করা হবে।
৩০ নভেম্বর ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

নোয়াখালীতে প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারীর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
৩০ নভেম্বর ২০২০, ১১:২২ পূর্বাহ্ন

নির্বাচনে অনিয়ম নিয়ে বিচার বিভাগ নীরব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ‘অনিয়ম’ নিয়ে বিচার বিভাগ কিছুই করছে না বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩০ নভেম্বর ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন

কাতার-সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প জামাতা কুশনার

উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান সংকট নিরসনে এই সপ্তাহে কাতার ও সৌদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার।
৩০ নভেম্বর ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ১ মাস বাড়ল

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল এক মাস। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
৩০ নভেম্বর ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন

শিশু হত্যায় ৩ জনের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পাঁচ বছরের শিশু হত্যা মামলায় তিন জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে আরও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় আরও একজনকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
৩০ নভেম্বর ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫, শনাক্ত ২৫২৫, পরীক্ষা ১৫৩৭২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৬৪৪ জন।
৩০ নভেম্বর ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ, উত্তর-পূর্ব ভারতে পানি সংকটের শঙ্কা

এশিয়ার অন্যতম বৃহৎ নদ ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ করছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, তিব্বতে ব্রহ্মপুত্র নদে (স্থানীয় ইয়ারলাং জ্যাংবো) বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে দেশটি। চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আগামী বছর থেকে এর কাজ শুরু হতে পারে।
৩০ নভেম্বর ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ইটভাটা মালিক মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদারকে (৬৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগে মামলা হয়েছে।
৩০ নভেম্বর ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন

চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল

চলতি সপ্তাহে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গের ঢাকা সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পরবর্তীতে পরস্পর সুবিধাজনক কোনো এক সময়ে এই সফরটি হবে। চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল করা অস্বাভাবিক কিছু নয়। এটি হতেই পারে।’
৩০ নভেম্বর ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ‘নিউক্লিয়ার ডে’ পালন

গত কয়েক বছরের মতো এবারও ‘নিউক্লিয়ার ডে’ পালন করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশের পরমাণু ক্লাবে প্রবেশের দিনটিকে স্বরণ করে নিউক্লিয়ার ডে হিসেবে পালন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
৩০ নভেম্বর ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন

পানগাঁও কাস্টমসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ

জ্যেষ্ঠ কর্মকর্তার ‘দুর্ব্যবহার’র প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তারা। আজ সোমবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা।
৩০ নভেম্বর ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর আগামী সপ্তাহে শুরু

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবশেষে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহ নাগাদ প্রথম দফায় উদ্বাস্তুদের একটি দলের চরটিতে যাওয়ার কথা রয়েছে।
৩০ নভেম্বর ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ন

প্রথম আলো সম্পাদকের নামে অভিযোগ গঠনে উৎকণ্ঠা

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মর্মান্তিক ও দুঃখজনক মৃত্যুর দুর্ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। পরিষদ আশা করে, এ বিষয়ে ন্যায়বিচারের ক্ষেত্রে কোনো মহল প্রভাবিত করবে না।
৩০ নভেম্বর ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন

‘সম্প্রীতি’র মহারাসলীলা আজ

ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আজ সোমবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরের অনুষ্ঠিত হতে যাচ্ছে। মণিপুরী অধ্যুষিত গ্রামের পাড়ায় পাড়ায় এখন রাস উৎসবের রঙ ফুটছে। তবে, মহামারি পরিস্থিতির কারণে এবার সীমিত পরিসরে হয়েছিল ঐতিহ্যবাহী এই উৎসবের চূড়ান্ত মহড়া ও আনুষঙ্গিক প্রস্তুতি। একইভাবে সিলেট ও হবিগঞ্জেও অনুষ্ঠিত হবে উৎসবটি।
৩০ নভেম্বর ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। গতকাল রোববার দিনগত রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গায় এই দুর্ঘটনা ঘটে।
৩০ নভেম্বর ২০২০, ০৫:০৪ পূর্বাহ্ন