গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে খালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
২৮ নভেম্বর ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ন
বন্যায় ভেসে এলো কচুরিপানা, চাষাবাদ নিয়ে সংকটে গাজনার বিলের কৃষক
পানি শুকিয়ে গেলেও পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলের কৃষকরা চাষাবাদ শুরু করতে পারছেন না। কয়েক দফা বন্যায় বিলজুড়ে জমেছে কচুরিপানা। সেগুলো সরিয়ে জমিকে চাষযোগ্য করে তোলাই বড় সংকট হয়ে দেখা দিয়েছে। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না কৃষিশ্রমিক।
২৮ নভেম্বর ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের ওপর হামলা: প্রতিবাদে শাহ মখদুম মেডিকেল কলেজে অবস্থান
রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, মাইগ্রেশন ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়।
২৮ নভেম্বর ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন
সহকর্মীর দেওয়া আগুনে দগ্ধ সেই পেট্রল পাম্প কর্মীর মৃত্যু
রাজধানীর জুরাইনের একটি পেট্রল পাম্পে অকটেন ঢেলে আগুন দেওয়ায় ঘটনায় দগ্ধ রিয়াদ হোসেন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২৮ নভেম্বর ২০২০, ০৫:৫০ পূর্বাহ্ন
‘চুরি যাওয়া’ সেই নবজাতকের মরদেহ সেপটিক ট্যাংকে, বাবা-মা গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে নিখোঁজের ৩৮ ঘণ্টা পরে ১৫ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার মধ্যরাতে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার শিশুটির বাবা সোহাগ হোসেন ও মা ফাতেমা খাতুন অভিযোগ করেন, তাদের সন্তান চুরি হয়ে গেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২৮ নভেম্বর ২০২০, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী ৬ কোটি ১৫ লাখ ছাড়াল শনাক্ত
বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ। আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
২৮ নভেম্বর ২০২০, ০৪:৪৪ পূর্বাহ্ন
রাগাশ্রয়ী গানের দিকে ঝোঁকটা একটু বেশি: আলী যাকের
আমাদের বাড়িতে গান শোনার বাতিক ছিল সবার। আমার মা নিজে অর্গান বাজিয়ে বাজিয়ে গান গাইতেন। পায়ে প্যাডেল করা অর্গান দুহাতে বাজাতে হয়। এটা বাজিয়ে নজরুলগীতি গাইতেন। আমার দিদি মিন মিন করে রবীন্দ্রসংগীত গাইতেন, বাথরুম শিল্পী বলতে যা বোঝায় সেটা। দিদি সেতার বাজাতে শিখছিলেন। ঢাকায় এসেও সেতার বাজাতেন। সেই বাড়িতেই আমার জন্ম। বাল্যকাল থেকে মায়ের কাছ থেকে শুনে এসেছি নজরুলের বিভিন্ন গান। পঙ্কজ মল্লিকের গাওয়া রবীন্দ্রসংগীত। দিদির কণ্ঠে শুনেছি কানন দেবীর গান। ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ’। দিদির খুব প্রিয় গান ছিল ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’। আমার দিদিটার নাম ছিল নুটু। দিদি মাত্র আটত্রিশ বছর বয়সে মারা যান। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি।
২৮ নভেম্বর ২০২০, ০৪:৪২ পূর্বাহ্ন
দুঃশাসন দেশে দুর্ভিক্ষ বয়ে আনতে পারে: বিএনপি
বিএনপির সিনিয়র নেতা সেলিমা রহমান আজ শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, সরকারের দুঃশাসনের কারণে আগামী দিনগুলোতে দেশ দুর্ভিক্ষের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
২৭ নভেম্বর ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন
যদি কোথাও কোনো ভাস্কর্য হয়, যে দলই করুক, টেনেহিঁচড়ে ফেলে দেব: বাবুনগরী
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, যদি কোথাও কোনো ভাস্কর্য হয়, যে দলই করুক, সেটি যদি আমারও হয়, আমি টেনেহিঁচড়ে ফেলে দেব।
২৭ নভেম্বর ২০২০, ০২:২১ অপরাহ্ন
শান্তি বজায় রাখতে মামুনুল হক আসেননি: জুনায়েদ বাবুনগরী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হক শান্তি বজায় রাখতে মাহফিলে অংশ নিতে যাননি বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।
২৭ নভেম্বর ২০২০, ০১:৫৩ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১১ এবং ঢাকার বাইরে সাত জন রয়েছেন।
২৭ নভেম্বর ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
করোনা সনদ জটিলতায় বেনাপোলে আটকে পড়ছেন ভারতফেরত শতাধিক যাত্রী
করোনা নেগেটিভ সার্টিফিকেট জটিলতায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আটকা পড়েছেন ক্যান্সারের রোগীসহ শতাধিক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী।
২৭ নভেম্বর ২০২০, ১২:২১ অপরাহ্ন
মামুনুল মাহফিলে আসেননি: হাটহাজারির ইউএনও
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হক মাহফিলে অংশ নিতে যাননি বলে জানিয়েছেন হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
২৭ নভেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ন
বনানীতে শায়িত হলেন আলী যাকের
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। আজ শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে।
২৭ নভেম্বর ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
করোনা মহামারির মধ্যেও দর্শনার্থী বাড়ছে বঙ্গবন্ধু সাফারি পার্কে
করোনাভাইরাস মহামারি ও শীতের প্রতিকূল পরিবেশের মধ্যেও গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পার্কের প্রাণী বৈচিত্র্য দেখতে ছুটে আসছেন তারা। তবে, শীতের কারণে পার্কের বিশেষ প্রাণীদের দেখা মিলছে না বলে জানিয়েছেন কেউ কেউ।
২৭ নভেম্বর ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ২২৭৩, পরীক্ষা ১৬৩৭৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৫৪৪ জন।
২৭ নভেম্বর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
পদ্মা সেতুতে বসলো ৩৯তম স্প্যান, আর বাকি ২টি
পদ্মা সেতুতে বসলো ৩৯তম স্প্যান। দৃশ্যমান হলো সেতুর পাঁচ দশমিক ৮৫০ কিলোমিটার। আর মাত্র দুটি স্প্যান বসানো হলে সম্পূর্ণ সেতু দৃশ্যমান হবে। আজ শুক্রবার দুপুর ১২টা ২২ মিনিটে মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ নভেম্বর ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ন
তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা: ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
তুরস্কে সাবেক সেনা কর্মকর্তা ও সাধারণ নাগরিকসহ ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০১৬ সালের জুলাই মাসে তারা অভ্যুত্থানের চেষ্টায় জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে।
২৭ নভেম্বর ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন
আলী যাকের আলোর পথযাত্রী
সেলফ মেইড আলী যাকের। সফল যিনি সর্বত্র। অভিনয়ে শক্তিমান। নির্দেশনায় সৃজনশীল। করপোরেট কালচারে তিনি অধিকতর মানবিক। স্বাধীনতা সংগ্রামে তিনি অকুতোভয় যোদ্ধা। কিন্তু, এতসব কীর্তিময় পরিচয়ের ওপরে অবস্থান মানুষ আলী যাকেরের। স্বামী, পিতা, বন্ধু-সহকর্মী— পারিবারিক ও সামাজিক নানা পরিচয়ে মানুষ হিসেবে তিনি অসামান্য।
২৭ নভেম্বর ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন
জীবিত কাউন্সিলর প্রার্থীকে মৃত দেখিয়ে মানিকগঞ্জে চূড়ান্ত ভোটার তালিকা
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ৭নং ওয়ার্ডের পৌলী এলাকার বাসিন্দা মো. কবির হোসেন। গতকাল জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। নির্বচানের প্রস্তুতি নিচ্ছেন। পোস্টার ছাপানো হয়ে গেছে। সে অনুযায়ী ভোটার তালিকায় দেখেন তার নাম বাদ পড়েছে।
২৭ নভেম্বর ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন