চট্টগ্রামে মামুনুলকে প্রতিরোধে রাস্তায় ছাত্রলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হককে প্রতিরোধে চট্টগ্রাম নগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। আজ শুক্রবার দুপুরে (বাদ জুমা) তাসফিরুল কোরআন মাহফিলে মামুনুল হকের অংশ নেওয়ার কথা রয়েছে।
২৭ নভেম্বর ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন

জম্মু-কাশ্মীরে হামলায় ভারতীয় ২ সেনা নিহত

জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে এক সন্ত্রাসী হামলায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ জানায়, শ্রীনগরের এইচএমটি এলাকায় সেনাবাহিনীর টহলরত দলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
২৭ নভেম্বর ২০২০, ০৬:৩০ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে বসছে ৩৯তম স্প্যান

পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান ‘টু-ডি’ বসানোর কাজ শুরু হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১০ ও ১১ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর পাঁচ হাজার ৮৫০ মিটার।
২৭ নভেম্বর ২০২০, ০৬:১০ পূর্বাহ্ন

‘মৃত্যুর দুই দিন আগে বাবার করোনা শনাক্ত হয়’

মৃত্যুর দুই দিন আগে স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরের করোনা শনাক্ত হয়েছিল বলে জানিয়েছেন তার ছেলে অভিনেতা ইরেশ যাকের।
২৭ নভেম্বর ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন

বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনায় আক্রান্ত

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিষয়ক সহসাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২৭ নভেম্বর ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী মৃত্যু ১৪ লাখ ৩০ হাজার, যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৪ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ। আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
২৭ নভেম্বর ২০২০, ০৪:৩৮ পূর্বাহ্ন

চলে গেলেন আলী যাকের

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, নাট্য ব্যক্তিত্ব আলী যাকের।
২৭ নভেম্বর ২০২০, ০৩:১৭ পূর্বাহ্ন

কিউএস র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা তালিকায় বাংলাদেশের ১১ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকায় প্রকাশ করেছে। এতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয়।
২৬ নভেম্বর ২০২০, ০৪:২৭ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন পরিবার

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১ নভেম্বর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২৬ নভেম্বর ২০২০, ০৩:২৬ অপরাহ্ন

আ. লীগের প্রার্থী মনোনয়ন বৈঠক বর্জন করলেন চার মেয়র প্রার্থী

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের মেয়র পদে প্রার্থী মনোনয়নে ভোট পদ্ধতি প্রত্যাখ্যান করে বৈঠক বর্জন করেছেন চার প্রার্থী। অপূর্ণাঙ্গ কমিটিকে পূর্ণাঙ্গ হিসেবে চালিয়ে দেওয়া, দলীয় গঠনতন্ত্র বিরোধী কমিটি গঠনসহ নানা অভিযোগ তুলেছেন তারা।
২৬ নভেম্বর ২০২০, ০২:৫৫ অপরাহ্ন

যশোরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

যশোরের মণিরামপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ধর্ষণের শিকার ওই কিশোরীর খালা বাদী হয়ে মণিরামপুর থানায় এ মামলা করেন।
২৬ নভেম্বর ২০২০, ০২:৪৩ অপরাহ্ন

মহামারিতে হোটেল স্বাস্থ্যবিধি নিয়ে ৪০ শতাংশ মানুষের অসন্তোষ: জরিপ

করোনা মহামারিতে দেশের হোটেলের স্বাস্থ্যবিধি প্রটোকল সন্তোষজনক নয় বলে মনে করেন ৪০ শতাংশ মানুষ। আজ বৃহস্পতিবার এক অনলাইন জরিপের ফল প্রকাশ করে এ তথ্য জানিয়েছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা- দ্য বাংলাদেশ মনিটর।
২৬ নভেম্বর ২০২০, ০২:১২ অপরাহ্ন

ওআইসিভুক্ত দেশের মধ্যে বাণিজ্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সম্পাদিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
২৬ নভেম্বর ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ মাদ্রাসা শিক্ষকের জবানবন্দি

টাঙ্গাইলের ঘাটাইলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হওয়ায় মামলায় গ্রেপ্তারকৃত দুই মাদ্রাসা শিক্ষক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
২৬ নভেম্বর ২০২০, ০১:৩২ অপরাহ্ন

পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ও জামায়াত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে গত ৪০ বছরে বিভিন্ন হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতে ইসলামী এবং পাকিস্তানের আইএসআইয়ের সম্পৃক্ততার কথা উল্লেখ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘এখন সময় এসেছে আন্তর্জাতিক অঙ্গণে প্রবল জনমত সৃষ্টি করার, যাতে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র এবং জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়। অন্যথায় ইসলামের নামে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী হামলা উপমহাদেশসহ সারা বিশ্বে বার বার ঘটবে।’
২৬ নভেম্বর ২০২০, ০১:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী তীরের ৩ একর জমি উদ্ধার

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবৈধভাবে গড়ে উঠা ডকইয়ার্ড ও ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে নদীর তীরের অন্তত তিন একর জমি উদ্ধার হয়েছে।
২৬ নভেম্বর ২০২০, ০১:১৬ অপরাহ্ন

করোনা মোকাবিলায় ২১ প্রণোদনা প্যাকেজ: বাণিজ্যমন্ত্রী

সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রায় এক দশমিক ২২ লাখ কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে এবং কোভিড-১৯ দক্ষতার সঙ্গে মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
২৬ নভেম্বর ২০২০, ০১:০৪ অপরাহ্ন

রাজধানীর খালগুলোর দায়িত্ব পেতে যাচ্ছে ২ সিটি করপোরেশন

রাজধানীর খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনের হাতে দিতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
২৬ নভেম্বর ২০২০, ১২:৩১ অপরাহ্ন

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লার বরুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরুড়া পৌর এলাকার জীবনপুর হাসেম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
২৬ নভেম্বর ২০২০, ১২:২১ অপরাহ্ন

পিরোজপুরে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বেতন স্কেল পরিবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পিরোজপুরের মাঠ পর্যায়ে তিন পদে কর্মরত স্বাস্থ্য কর্মীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
২৬ নভেম্বর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন