চট্টগ্রামে ২ মেট্রিক টন জাটকা জব্দ
কর্ণফুলী নদীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মেট্রিক টন জাটকা জব্দ করা হয়েছে।
২৬ নভেম্বর ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
মাস্ক থাকলে ফুল, না থাকলে জরিমানা ও শপথ
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশের ভ্রাম্যমাণ অভিযান চলছে। মাস্ক না থাকলে করা হচ্ছে জরিমানা, করানো হচ্ছে শপথ। মাস্ক থাকলে ফুল দিয়ে জানানো হচ্ছে ধন্যবাদ।
২৬ নভেম্বর ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন
ধানমণ্ডি ও সাভার থেকে ৩ ‘জঙ্গি’ গ্রেপ্তার
রাজধানীর ধানমণ্ডি ও জেলার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৬ নভেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
‘হামাক অ্যাকনা কম্বল দিবেন, হামরা জারোত বাঁচোং না’
‘হামাক অ্যাকনা কম্বল দিবেন, হামরা জারোত বাঁচোং না’। শীত থেকে বাঁচতে এভাবেই একটি গরম কাপড়ের চাহিদার কথা জানাচ্ছিলেন মফিয়া বেওয়া (৫২)।
২৬ নভেম্বর ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
মেধা, জ্ঞান, বুদ্ধি ও মনন দেশের কাজে লাগাতে সরকারি কর্মচারিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সরকার বিশ্বের সাথে তাল মিলিয় চলার মতো দক্ষ সরকারি কর্মচারি গড়ে তুলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মেধা, জ্ঞান, বুদ্ধি এবং মননকে দেশের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
২৬ নভেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
দিনাজপুরে মাদকাসক্ত পিতার বিরুদ্ধে ২২ দিনের সন্তানকে হত্যার অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ীতে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত পিতা সুভাস চন্দ্র মহন্ত ২২ দিন বয়সী নিজ সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে ।
২৬ নভেম্বর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
ফেনীতে দুটি তক্ষকসহ গ্রেপ্তার ২
ফেনীতে দুটি তক্ষকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২৬ নভেম্বর ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
টিলা কেটে সরকারি স্কুল ভবন, প্রমাণ পেল পরিবেশ অধিদপ্তর
মৌলভীবাজারে টিলা কেটে সরকারি স্কুল ভবন নির্মাণের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।
২৬ নভেম্বর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ২২৯২, পরীক্ষা ১৭০৫২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৫২৪ জন।
২৬ নভেম্বর ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
একমাত্র সন্তান হত্যার বিচার দাবিতে আদালতে ঘুরছেন মা-বাবা
ঈদুল ফিতরের দিন বিকালে বরগুনার গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর পাড়ে ঘুরতে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হৃদয় নামে এক কিশোরকে বেদম পিটিয়ে আহত করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। সেই ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি পুলিশ।
২৬ নভেম্বর ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন
ময়মনসিংহে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ নভেম্বর ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ৫
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইক চালকসহ পাঁচ জন।
২৬ নভেম্বর ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন
লিঙ্গ-সমতা নিশ্চিতে জাতীয় কৌশল জার্মানির
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো লিঙ্গ-সমতা বাড়াতে জাতীয় কৌশল গ্রহণ করেছে জার্মানি। বিষয়টি হয়তো অবাক করবে অনেককেই। কারণ জার্মানির মতো এমন উন্নত একটি দেশে লিঙ্গ-বৈষম্য আছে, এটা বিশ্বাস করতে না চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটাই সত্যি! নারীর সমানাধিকার এবং মানুষ হিসেবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর প্রক্রিয়াটি জার্মান সমাজে অনেকটা ধীরগতিতে এগিয়েছে। এই ধীর প্রক্রিয়াটিতে গতি আনতে নতুন কৌশল বাস্তবায়ন শুরু করেছে জার্মান।
২৬ নভেম্বর ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন
আগামীকাল দৃশ্যমান হতে পারে পদ্মাসেতুর ৫.৮৫ কিলোমিটার
অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসানো হতে পারে আগামীকাল শুক্রবার। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের ওপর বসানো হবে 'টু-ডি' স্প্যানটি। পদ্মার মূল নদীতে অবস্থিত এ দুই পিলারে স্প্যানটি বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর ৫ দশমিক ৮৫ কিলোমিটার। এটি হলে সেতুতে স্প্যান বসানো বাকি থাকবে আর দুটি।
২৬ নভেম্বর ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
৯ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, ২ পাচারকারী আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে মো. মামুন তালুকদার (৫১) ও মো. মামুন (৩৩) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৬ নভেম্বর ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন
পঞ্চগড়ে ২ বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুই কিশোরী বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২৬ নভেম্বর ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন
রংপুরে ছিনতাইয়ের পরে গাড়িচাপায় গরু ব্যবসায়ীকে হত্যা
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গরু বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে সাদেক বাদশা (৪০) নামে এক ব্যবসায়ীকে গাড়িচাপায় হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুই ব্যবসায়ীর কাছ থেকে তারা মোট সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
২৬ নভেম্বর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন
লোহাগড়ায় শিকারির গুলিতে কিশোর নিহত
চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় বন্যপ্রাণী শিকারির গুলিতে মারুফুল ইসলাম নামে ১২ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর কিশোরের অভিভাবকরা লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করার পরে বিষয়টি জানা যায়।
২৬ নভেম্বর ২০২০, ০৬:১৫ পূর্বাহ্ন
করোনাভাইরাস: আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়াল
বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ।
২৬ নভেম্বর ২০২০, ০৪:৫৯ পূর্বাহ্ন
রাজধানীতে নারীদের ‘মুক্তির মিছিল’
সারাদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন নারী অধিকার কর্মীসহ সর্বস্তরের নারীরা।
২৫ নভেম্বর ২০২০, ০৪:৪০ অপরাহ্ন