সভ্যতাকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু

স্যার জগদীশ চন্দ্র বসুকে বলা হয় ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানচর্চার জনক। তার জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। পরিবারের সদস্যরা বাস করতেন প্রথমে বিক্রমপুরের রাঢ়িখালে, তারপর কলকাতায়।
২৩ নভেম্বর ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

বগুড়ায় এলজিইডি প্রকৌশলীকে মারধরের অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে মামলা

বগুড়ার কাহালু উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মাজেদ বিন জাহিদকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার নুর ইসলাম বিশুর বিরুদ্ধে।
২৩ নভেম্বর ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২৮, শনাক্ত ২৪১৯, পরীক্ষা ১৬০৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৪১৬ জন।
২৩ নভেম্বর ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে আগুনে পুড়েছে ১১ দোকান

লালমনিরহাট সদর উপজেলার বুড়িরবাজারে আগুনে ১১টি দোকান ও মালামাল পুড়ে গেছে। সোমবার সকাল ৭টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
২৩ নভেম্বর ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন

করোনার টিকা কবে পেতে পারে বাংলাদেশ?

শেষ পর্যন্ত বিশ্ব দুটি কোভিড-১৯ টিকা পাচ্ছে, যেগুলোকে খুবই কার্যকর বলা হচ্ছে। এখন কথা হলো- এসব টিকা বাংলাদেশের জনগণ কি তাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত পাবে? বিশেষজ্ঞরা বলছেন যে, এ ক্ষেত্রে রয়েছে বাধা!
২৩ নভেম্বর ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

লোহাগড়া থেকে হাতির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি অভয়ারণ্যের কাছ থেকে মৃত অবস্থায় একটি হাতি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
২৩ নভেম্বর ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন

পিরোজপুরে ১৫০ কেজি সরকারি চালসহ আটক ২

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৫০ কেজি সরকারি চালসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ইন্দুরকানী বাজার থেকে তাদের আটক করা হয়।
২৩ নভেম্বর ২০২০, ০৮:৩৫ পূর্বাহ্ন

সমালোচনার মুখে জাপানের ‘গো টু ট্রাভেল’

সমালোচনার মুখে পড়েছে জাপানের ‘গো টু ট্রাভেল’ প্রচারাভিযান। কোভিড-১৯ চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শে গত ২০ নভেম্বর ‘গো টু ট্রাভেল’ কর্মসূচিতে কাটছাঁটের আভাস দেন প্রধানমন্ত্রী সুগা। অভ্যন্তরীণ পর্যটনকে গতিশীল করতে সরকারি ভর্তুকিতে নেওয়া হয়েছিল ‘গো টু ট্রাভেল’ উদ্যোগ।
২৩ নভেম্বর ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন

‘মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা’ পুলিশের ৫ লক্ষ্যের একটি

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা বলেছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগ, নেতৃত্বে এবং নির্দেশনায় পুলিশ সদর দপ্তর পাঁচটি মূল লক্ষ্য নির্ধারণ করে পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের সেবার মান বাড়াতে কাজ করছে।
২৩ নভেম্বর ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে যাচাই-বাছাই কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
২৩ নভেম্বর ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

কুলাউড়ার খাসিয়াদের ভূমি সমস্যার স্থায়ী সমাধান চায় নাগরিক প্রতিনিধি দল

হামলার আতঙ্কে থাকা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া পুঞ্জির ৫২টি খাসিয়া পরিবারের ভূমি সমস্যার স্থায়ী সমাধান চেয়েছে একটি নাগরিক প্রতিনিধি দল।
২৩ নভেম্বর ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন

পান্থপথে রাস্তায় বিস্ফোরণে দগ্ধ ৪

রাজধানীর পান্থপথে রাস্তায় বিস্ফোরণে পথচারীসহ চার জন দগ্ধ হয়েছেন। গ্যাসলাইন লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
২৩ নভেম্বর ২০২০, ০৬:৩৮ পূর্বাহ্ন

গাজীপুরে নিজ বাড়ি থেকে মালিকের মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় নিজ বাড়ির চিলেকোঠা থেকে এক বাড়ির মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ নভেম্বর ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন

সৌদি যুবরাজ সালমানকে মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রণ

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে।
২২ নভেম্বর ২০২০, ০৪:৪২ অপরাহ্ন

মত-দ্বিমত ‘করোনাভাইরাসে দ্বিতীয়বার আক্রান্তের সম্ভাবনা নেই?’

করোনাভাইরাসে কেউ দ্বিতীয়বার আক্রান্ত হন কি না বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কি না, পৃথিবীব্যাপী গবেষণার পাশাপাশি তর্ক-বিতর্কও চলমান।
২২ নভেম্বর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

ফরিদগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতন মামলা স্ত্রীর, পাল্টা অভিযোগ মেয়রের

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে চার দিন আগে মামলা দায়ের করেছিলেন তার প্রথম স্ত্রী সোনিয়া আক্তার।
২২ নভেম্বর ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন

জামিন পেলেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডা. মামুন

পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল-মামুন জামিন পেয়েছেন।
২২ নভেম্বর ২০২০, ০২:২৮ অপরাহ্ন

নিখোঁজের ৩ মাস পর কলেজ শিক্ষার্থীর কঙ্কাল উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদার মাথাভাঙ্গা নদীর তীর থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কাল তিন মাস আগে নিখোঁজ হওয়া নিজেদের মেয়ের বলে দাবি করেছেন কুষ্টিয়ার এক পরিবার। কঙ্কালের সঙ্গে পাওয়া পরীক্ষার মার্কশিট-সার্টিফিকেট অন্যান্য জিনিসপত্র দেখে তারা এই দাবি করেন বলে জানান দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক।
২২ নভেম্বর ২০২০, ০১:৫৬ অপরাহ্ন

বরিশালে ড্রামে নারীর মরদেহ: গ্রেপ্তার ১

বরিশালের গৌরনদীতে বাসের ছাদে ড্রাম থেকে গৃহবধূ সাবিনা বেগম (৩০) এর মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে গৌরনদীর পশ্চিম ভীমের পাড় থেকে রহিমা বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানান গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন।
২২ নভেম্বর ২০২০, ০১:৩১ অপরাহ্ন

বিমানের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের প্রথমটি আগামী ২৪ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’।
২২ নভেম্বর ২০২০, ০১:২৯ অপরাহ্ন