মুক্তিযোদ্ধাদের ভূমির নামজারি হবে ১০ দিনে, পরিপত্র জারি
সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভূমির নামজারি ১০ কার্যদিবসে সম্পন্ন হবে। আজ মঙ্গলবার এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
১৭ নভেম্বর ২০২০, ০৩:৫০ অপরাহ্ন
কোতোয়ালি থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় পুলিশের এক সোর্সসহ আরও অজ্ঞাতনামা তিন জনকে আসামি করা হয়েছে।
১৭ নভেম্বর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন
ধনেপাতা চাষে লালমনিরহাটে কৃষকের মুখে হাসি
গত বছর এ সময়ে প্রতি কেজি ধনেপাতার দাম ছিল ৮-১০ টাকা, এবার তা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। যদিও এক মাস আগে ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এ বছর ধনেপাতা চাষ করে বেশ লাভবান হয়েছেন লালমনিরহাটের কৃষকেরা।
১৭ নভেম্বর ২০২০, ০৩:২২ অপরাহ্ন
কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটের মাঠে বছরের ৬ মাসই জলাবদ্ধতা
পটুয়াখালীর সাগর সৈকত কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেটের সামনের মাঠটি পানিতে নিমজ্জিত। ড্রেনেজ সিস্টেম না থাকায় মাঠটি বছরের প্রায় ৬ মাসই পানিতে ডুবে থাকে। অন্যদিকে লোকজন এখানে প্লাস্টিকসহ নানা বর্জ্য ফেলায় নোংরা ও দুর্গন্ধময় পরিবেশের তৈরি হয়েছে। ফলে মাঠ পেরিয়ে মার্কেটে যেতে পর্যটকদের পোহাতে হচ্ছে ভোগান্তি।
১৭ নভেম্বর ২০২০, ০৩:০২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ যাত্রী নিহত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও একমাত্র যাত্রী নিহত হয়েছেন।
১৭ নভেম্বর ২০২০, ০২:৩৭ অপরাহ্ন
তনু হত্যামামলা তদন্তে এবার পিবিআই
সাড়ে চার বছরেরও বেশি সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যামামলার তদন্তের দায়িত্ব থাকার পর এবার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) কে।
১৭ নভেম্বর ২০২০, ০২:৩৬ অপরাহ্ন
‘সরকার মিটিং আছে কইয়ে’ মানববন্ধন
বান্দরবানের আলীকদমের কয়েকটি ম্রো পাড়া থেকে প্রায় ১২০ ম্রো এবং সদরের প্রায় ১০০ জন পাহাড়ি এবং বাঙালি বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।
১৭ নভেম্বর ২০২০, ০২:২২ অপরাহ্ন
ফেনীতে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান থেকে গ্রেপ্তার ৪৪ জন কারাগারে
ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান থেকে গ্রেপ্তার ৪৪ জনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির অভিযোগে সোমবার ফেনী সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
১৭ নভেম্বর ২০২০, ০২:১১ অপরাহ্ন
এএসপি আনিসুলের মৃত্যু: মাইন্ড এইড হাসপাতালের আরও ২ কর্মীর জবানবন্দি
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার বিষয়ে মাইন্ড এইড হাসপাতালের আরও দুই কর্মচারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১৭ নভেম্বর ২০২০, ০২:০৯ অপরাহ্ন
‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ অভিযোগে ইউল্যাবের ২ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে 'মিথ্যা' তথ্য প্রচার করার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। তবে শিক্ষার্থীদের দাবি, করোনাভাইরাস মহামারিতে বিশ্ববিদ্যালয় ফি এর ৫০ শতাংশ মওকুফের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
১৭ নভেম্বর ২০২০, ০১:৪৫ অপরাহ্ন
গ্রামীণ সড়ক নির্মাণে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
গ্রামীণ সড়ক নির্মাণে একটি মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭ নভেম্বর ২০২০, ০১:৩৬ অপরাহ্ন
কর্নেল (অব.) শওকত আলীকে শরীয়তপুরে দাফন
সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত কর্নেল (অব.) শওকত আলীকে আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের নড়িয়ায় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করা হয়েছে।
১৭ নভেম্বর ২০২০, ০১:২০ অপরাহ্ন
ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পেঁয়াজবোঝাই ট্রাক উধাও
সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যবসায়ীকে হত্যার পর পেঁয়াজবোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ট্রাকচালক ও হেল্পারের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বগুড়া নগরবাড়ী মহাসড়কের পাটধারি এলাকা থেকে ব্যবসায়ী নুর মোহাম্মাদ সরদারের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৭ নভেম্বর ২০২০, ০১:১০ অপরাহ্ন
ফরিদপুরে যুবদলের মিছিলে পুলিশের বাধা, ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ওই মিছিল থেকে পুলিশ জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয় জনকে গ্রেপ্তার করেছে।
১৭ নভেম্বর ২০২০, ১২:৫৭ অপরাহ্ন
কোভিড ভ্যাকসিন প্রযুক্তি সফল হলে অন্য রোগ প্রতিরোধেও কাজে আসবে
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সফল হলে সেই প্রযুক্তি অন্যান্য রোগ মোকাবিলাতেও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
১৭ নভেম্বর ২০২০, ১২:৩৪ অপরাহ্ন
বিদ্যুৎ সংযোগের অভাবে ১ বছরেও চালু হয়নি পাবনা মেডিকেলের সিটি স্ক্যান মেশিন
পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল কাম পাবনা জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিনটি উদ্বোধনের এক বছর পরও চালু করা যায়নি।
১৭ নভেম্বর ২০২০, ১২:৩১ অপরাহ্ন
ডেঙ্গু আক্রান্ত ৮৬ রোগী হাসপাতালে চিকিৎসাধীন
এডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৬ রোগী।
১৭ নভেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ন
মিয়ানমারে সরকার গঠনের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে জানিয়ে আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারে নতুন সরকার গঠনের পর প্রত্যাবাসন বিষয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য বাংলাদেশ যোগাযোগ করবে।
১৭ নভেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ন
নোয়াখালীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১
নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না পেয়ে এক সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ীকে অপহরণ করে টর্সারসেলে নিয়ে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৭ নভেম্বর ২০২০, ১২:০১ অপরাহ্ন
‘বন্দুকযুদ্ধে’ হত্যা: প্রদীপের ৪ মামলা সিআইডি-পিআইবিকে তদন্তের নির্দেশ
বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে টেকনাফ থানার বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশসহ অন্যদের বিরুদ্ধে চার মামলা তদন্তের আদেশ দিয়েছেন কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ। গতকাল সোমবার এ আদেশ দেওয়া হয়।
১৭ নভেম্বর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন