জয়পুরহাটে নবান্ন উৎসবে মাছের মেলা
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসব ঘিরে মাছের মেলা বসেছে। থরে থরে সাজানো রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগহেড কার্প, বোয়ালসহ হরেক রকমের দেশি মাছ। মেলায় সারি সারি দোকানে চলছে হাঁকডাক, দরদাম। মিলছে এক কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের মাছ। লোকজনও উৎসাহ নিয়ে দেখছেন। কেউ কেউ কিনছেন।
১৭ নভেম্বর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
টুইটারের নিরাপত্তা প্রধান হচ্ছেন হ্যাকার 'মাজ'
নীতিমালা লঙ্ঘন আর নিরাপত্তা হুমকিতে থাকা জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার তার নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে বিশ্বের অন্যতম সেরা হ্যাকার 'মাজ' কে নিয়োগ দিতে যাচ্ছে।
১৭ নভেম্বর ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ধর্ষণের মামলায় মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন
ছাত্রী ধর্ষণের মামলায় কুষ্টিয়ায় কওমি মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অর্থদণ্ডের এক লাখ টাকা ভিক্টিমের পরিবারকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
১৭ নভেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
লালমনিরহাটে স্কুলছাত্রী অপহরণ, পাচার কিংবা মেরে ফেলার আশঙ্কা বাবার
লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী কালমাটি এলাকায় এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণকারীসহ তিন জনের বিরুদ্ধে গতকাল রাতে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন।
১৭ নভেম্বর ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
সক্ষমতার চেয়ে কথা বেশি
গত কয়েকদিনে দেশে করোনার সংক্রমণ কিছুটা বাড়লেও রাস্তাঘাটে চলাফেরায় মানুষের মাঝে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, মাস্কও পরার প্রবণতাও পরিলক্ষিত হয় না। জনসাধারণের মাস্ক পরাসহ তাদের মধ্যে সচেতনতা বাড়াতে কঠোর হতে যাচ্ছে সরকার। জনগণের মাঝে অসচেতনতা তো আছেই, কিন্তু, এক্ষেত্রে সরকারের আরও আগেই কঠোর হওয়া উচিত ছিল বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
১৭ নভেম্বর ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯, শনাক্ত ২২১২, পরীক্ষা ১৫৯৯০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ২৫৪ জন।
১৭ নভেম্বর ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ন
প্রেমের নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রেমের নামে প্রতারণার অভিযোগে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন রাতুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার দুপুরে সিআইডি’র সাইবার ইন্টিলিজেন্স শাখার বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ নভেম্বর ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন
সিলেটে বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ সংযোগ সচল হয়নি এখনও
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপর্যস্ত হয়ে পরেছে সিলেটের বিদ্যুৎ সেবা। আগুন নিয়ন্ত্রণে আসলেও কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না বিদ্যুৎ বিভাগ।
১৭ নভেম্বর ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ন
রিমান্ড শেষে কারাগারে আকবর, দেননি স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদের মৃত্যুর মামলার প্রধান আসামি ওই ফাঁড়ির বরখাস্তকৃত উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৭ নভেম্বর ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন
জ্যেষ্ঠ এএসপি আনিসুলের মৃত্যু: জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার গ্রেপ্তার
রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালের কর্মচারীদের মারধরে পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ নভেম্বর ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
আম্পানে ক্ষতিগ্রস্ত পল্লিসড়ক সংস্কারে ৬ হাজার কোটি টাকার প্রকল্প
ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-ব্রিজ-কালভার্ট সংস্কারের মাধ্যমে পল্লিসড়ক নেটওয়ার্ক ব্যবস্থা সংরক্ষণে সরকার ৫ হাজার ৯০৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
১৭ নভেম্বর ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
খাদ্য মজুদ অর্ধেকে নেমেছে
গত অর্থবছরে ব্যাপক ফলনের পরও সরকারের মজুদকৃত খাদ্যের পরিমাণ গত রোববার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮ লাখ টনে।
১৭ নভেম্বর ২০২০, ০৮:০৯ পূর্বাহ্ন
মুজিববর্ষে বিশেষ সংস্করণের হাতঘড়ি
মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সন্মানে বিশেষ সংস্করণের হাতঘড়ি তৈরি করেছে ভারতীয় হাই কমিশন। ঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর।
১৭ নভেম্বর ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট।
১৭ নভেম্বর ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন
সাকিবকে হত্যার হুমকিদাতা যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রনসি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ নভেম্বর ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ৯ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে নয় হাজার ছয় শ পিস ইয়াবাসহ মো. রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
১৭ নভেম্বর ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন
গান জীবন
ষাটের দশকে বাংলা গানের আকাশে রুনা লায়লা নামের যে তারার আবির্ভাব হয়েছিল এখনো সেই তারার কণ্ঠের মায়াজালে মুগ্ধ থাকেন শ্রোতারা।
১৭ নভেম্বর ২০২০, ০৫:২২ পূর্বাহ্ন
বরিশালে লঞ্চের ছাদে মিললো যুবকের রক্তাক্ত মরদেহ
ঢাকা থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১১ লঞ্চের ছাদ থেকে আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বরিশাল নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। লঞ্চ পরিষ্কার করার সময় শ্রমিকরা রক্তাক্ত মরদেহটি দেখতে পেয়ে থানায় জানিয়েছিলেন।
১৭ নভেম্বর ২০২০, ০৫:০৩ পূর্বাহ্ন
সাকিবকে হত্যার হুমকি: মামলা দায়ের, হুমকিদাতা পলাতক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ নভেম্বর ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন
আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী
কিংবদন্তি রাজনৈতিক নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে সংগঠন ও ব্যক্তি পর্যায়ে।
১৬ নভেম্বর ২০২০, ০৬:০০ অপরাহ্ন