কক্সবাজারে আরও ১ মৃত হাতি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন পানেরছড়া বন রেঞ্জের খরুলিয়াছড়ার শাইরারঘোনা বনভূমি থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৫ নভেম্বর ২০২০, ০৩:০৩ অপরাহ্ন

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা আটক

গাজীপুরের কালীগঞ্জে ফুসকা কিনতে আসা এক শিশুকে (১০) দোকানে আটকে রেখে ধর্ষণ করেছেন মজিবুর রহমান (৪৮)। আজ রোববার সন্ধ্যায় ওই চটপটি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
১৫ নভেম্বর ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়াস উদ্দিন (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার খাদুন এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৫ নভেম্বর ২০২০, ০২:২৯ অপরাহ্ন

বড় ক্ষতি হয়ে গেল এই নক্ষত্রপতনে: অপর্ণা সেন

‘আমার সঙ্গে সৌমিত্র বাবুর পরিচয় সেই ১৪-১৫ বছর বয়স থেকে। আমাদের সম্পর্ক ছিলো পারিবারিক। তিনি আমাদের বাড়িতে আসতেন। আমার বাবা-মাকে দাদা-বৌদি বলে ডাকতেন। আমাকে খুব একটা পাত্তা দিতেন না। আমাকে ছোট মানুষ ভাবতেন। তারপর ধীরে ধীরে অনেক ছবি আমরা একসঙ্গে করলাম। আমরা ধীরে ধীরে ভালো বন্ধু হলাম।’
১৫ নভেম্বর ২০২০, ০২:২৩ অপরাহ্ন

আগামী শীতেই স্বাভাবিক জীবন ফিরে আসবে: ফাইজার টিকা উদ্ভাবক

নতুন করোনা ভ্যাকসিন কতটা কার্যকর তা এই গ্রীষ্মেই জানা যাবে আর আগামী শীতের মধ্যেই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন ফাইজারের করোনা টিকার উদ্ভাবক ও বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা উগর সাহিন।
১৫ নভেম্বর ২০২০, ০২:০১ অপরাহ্ন

তিনি ছিলেন বাংলা ছবির অভিভাবক: ববিতা

‘তিনি এত বড় মাপের অভিনেতা যে বলে বোঝানো যাবে না। তিনি ছিলেন বাংলা ছবির অভিভাবক। বিরাট বটবৃক্ষ। যার ছায়ায় বাংলা ছবি বিরাজ করতো। মানসিক শক্তি ও চলচ্চিত্রের জন্য ভালোবাসা এত বেশি ছিল যে তিনি এই করোনার মধ্যেও শুটিং করেছেন।’
১৫ নভেম্বর ২০২০, ০১:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে ভাঙচুর, আটক ১

নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভাঙচুরের অভিযোগে আজমল হোসেন নামে কানাডা প্রবাসী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১৫ নভেম্বর ২০২০, ০১:১১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে ফিল্মি স্টাইলে ডাকাতি, ৯ লাখ টাকা লুট

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকের উথলি শাখায় আজ রোববার দিনে দুপুরে অনেকটা ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে।
১৫ নভেম্বর ২০২০, ০১:০৭ অপরাহ্ন

বেনাপোল সীমান্তে ১৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে আজ রোববার সকালে এক হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ চার জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৫ নভেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ন

জনগণ‌কে কো‌নো প্রকার হয়রা‌নি বা নির্যাতন করা যা‌বে না: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনাকালে মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, তা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। জনগণের প্রতি পুলিশের এ ধরনের মানবিক আচরণ ও সেবা অব্যাহত রাখতে হবে।
১৫ নভেম্বর ২০২০, ১২:৩৮ অপরাহ্ন

১৫৮ বছরের ইতিহাসে প্রথম রেল দিবস পালন

বাংলাদেশ রেলওয়ের ১৫৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রেল দিবস পালন করা হয়েছে। আজ রোববার ঢাকা রেল ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ নভেম্বর ২০২০, ১২:১৪ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনা আক্রান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১৫ নভেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজার পৌর মেয়রের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব থেকে কোটি টাকা জব্দ

কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানের ছেলে-মেয়ের দুটি ব্যাংক হিসাব থেকে এক কোটি নয় লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ নভেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি, সেবাপ্রার্থীদের ভোগান্তি

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে। আজ রবিবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।
১৫ নভেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন

বিদেশফেরতদের বাধ্যতামূলক কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট

বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীর জন্যও করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যমূলক করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খুরশিদ আলম আজ রোববার এ কথা জানান।
১৫ নভেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
১৫ নভেম্বর ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

মানুষের মাথার ১২ খুলি ও ২ বস্তা হাড়সহ আটক ১

ময়মনসিংহের রামকৃষ্ণ মিশন রোডে অভিযান চালিয়ে মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
১৫ নভেম্বর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

আলোকিত শিল্পী সৌমিত্র

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু যেন দীপাবলি উৎসবের অনেক আলোর পরে নেমে আসা এক আকাশ অন্ধকার! তিনি ছিলেন আলোকিত অভিনয়শিল্পীর উদাহরণ! সবার প্রিয় অপু, ফেলুদা প্রায় ৪১ দিন ধরে যুদ্ধ করছিলেন হাসপাতালে। প্রতিদিন নতুন আলোর স্বপ্ন দেখাতেন তিনি।
১৫ নভেম্বর ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন

‘এক লাখ টাকায় গণস্বাস্থ্য কেন্দ্রে সেরিব্রাল পালসির চিকিৎসা করা সম্ভব’

আমাদের দেশের দারিদ্র্য, অশিক্ষা ও নারীর প্রতি অবহেলা— এই তিনটি কারণে সেরিব্রাল পালসির বিস্তৃতি বাংলাদেশ বেশি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
১৫ নভেম্বর ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৮৩৭, পরীক্ষা ১৪০৬০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ১৯৪ জন।
১৫ নভেম্বর ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন