কামরাঙ্গীরচরে ২ কিশোর গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচড় এলাকায় কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অপু (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঝাউচড় সেভেনের খেলার মাঠে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
১৪ নভেম্বর ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের সাদাত রহমান

এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নড়াইল জেলার কিশোর সাদাত রহমান (১৭)।
১৩ নভেম্বর ২০২০, ০৫:৩৪ অপরাহ্ন

হঠাৎ সৌমিত্রের অবস্থার অবনতি

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হঠাৎ করে ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ভারতের গণমাধ্যম সূত্রে বিষয়টি জানা গেছে।
১৩ নভেম্বর ২০২০, ০৫:১৭ অপরাহ্ন

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
১৩ নভেম্বর ২০২০, ০৫:০৫ অপরাহ্ন

চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ

বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের এক হাজার একর জমি বেদখল করে পাঁচ তারকা হোটেল ও পার্ক নির্মাণের প্রতিবাদে চট্টগ্রামে সংহতি সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
১৩ নভেম্বর ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন

বিভাগীয় বা মানসিক কারণে শিপনের পদোন্নতি হয়নি, এটি সঠিক নয়: ঢাকার ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের পদোন্নতি বিভাগীয় বা মানসিক সমস্যার কারণে হয়নি, এটি সঠিক নয়।
১৩ নভেম্বর ২০২০, ০৪:২৩ অপরাহ্ন

ভারত-চীনের বৈরিতা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, চীন ও ভারতের বৈরি সম্পর্ক বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে না। দুটি দেশই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। তাই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
১৩ নভেম্বর ২০২০, ০২:২৮ অপরাহ্ন

রাজধানীতে বাসে অগ্নিসংযোগ, ১৫ নভেম্বর শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

রাজধানীর কিছু স্থানে গতকাল বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
১৩ নভেম্বর ২০২০, ০২:০২ অপরাহ্ন

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: মুয়াজ্জিন আফিজ উদ্দিন গ্রেপ্তার

পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় বুড়িমারী কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।
১৩ নভেম্বর ২০২০, ১২:২১ অপরাহ্ন

বিশ্বের সেরা বিজ্ঞানীদের একজন ড. এ এ মামুনের বিশেষ সাক্ষাৎকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে তালিকাভুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষকদের প্রকাশিত একটি জার্নালে এ তালিকাভুক্তি হয়েছে। যেখানে বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রায় এক লাখ ৫৯ হাজার ৬৮৩ জন বিজ্ঞানীর তালিকা করা হয়।
১৩ নভেম্বর ২০২০, ১২:১০ অপরাহ্ন

৩ বছর কারাভোগ শেষে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

ভারতে তিন বছর কারাভোগের পর ৩০ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
১৩ নভেম্বর ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

রোববার থেকে শিক্ষার্থী ভিসার আবেদন নেবে মার্কিন দূতাবাস

আগামী রোববার থেকে এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করতে যাচ্ছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
১৩ নভেম্বর ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় মাটির তৈরি প্রায় ৫০০ রিং স্লাব ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় পাল সম্প্রদায়ের চারটি পরিবারের প্রায় ৫০০ মাটির তৈরি রিং স্লাব ভেঙে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ফলে, উপার্জনের অবলম্বন হারিয়ে চরম বিপাকে পড়েছে এসব পরিবার।
১৩ নভেম্বর ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে মাহেন্দ্রর ধাক্কায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ নভেম্বর ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন

বিএনপি’র ঘাড়ে দায় চাপাতে বাসে অগ্নিকাণ্ড: ফখরুল

বিএনপি’র ঘাড়ে দায় চাপাতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১৩ নভেম্বর ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ১৭৬৭, পরীক্ষা ১৩৫৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ১৫৯ জন।
১৩ নভেম্বর ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন

ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাদ থেকে পড়ে আরনাজ আহমেদ নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১৩ নভেম্বর ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: সেতুমন্ত্রী

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৩ নভেম্বর ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার ব্যক্তিগত সহকারী এবি এম ইমরুল হাসান সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ নভেম্বর ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা

বাংলাদেশের জনপ্রিয় ও নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তার পরিবারের সদস্য ও ভক্তরা।
১৩ নভেম্বর ২০২০, ০৭:৫৮ পূর্বাহ্ন