কক্সবাজারের সাবেক এমপি মোহাম্মদ আলী মারা গেছেন
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) মারা গেছেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুত্রুবার ভোররাত ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১৩ নভেম্বর ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
রাজধানীতে ৯টি বাসে আগুন: ৮ মামলায় গ্রেপ্তার ১৮
রাজধানীতে নয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল দণ্ডবিধির ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ৩৪ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৪(৩) ধারায় দুটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২১ ও ২২। দুই মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ নভেম্বর ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন
কবর থেকে মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা
পাবনার ঈশ্বরদী উপজেলায় কবর থেকে এক নারীর মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
১৩ নভেম্বর ২০২০, ০৫:১৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে বাড়িওয়ালার মারধরে ভাড়াটিয়া নিহত
নারায়ণগঞ্জ শহরে বকেয়া ভাড়া নিয়ে বিরোধের জের ধরে বাড়িওয়ালার মারধরে মেহেদী হাসান (৫১) নামে এক ভাড়াটিয়া নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শহরের নলুয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
১৩ নভেম্বর ২০২০, ০৪:৪৫ পূর্বাহ্ন
সিইসি বচন
‘আমারও একটা কথা আছে, আমাদের কাছ থেকেও তাদের শিক্ষাটা নেওয়া উচিত। কারণ, আমেরিকা ৪-৫ দিনেও ভোট গণনা করতে পারে না। আর আমরা ইভিএমের মাধ্যমে চার-পাঁচ মিনিট থেকে ১০ মিনিটের মধ্যে গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এই জিনিসটা তো আমেরিকার নেই। তাদের প্রায় আড়াই শ বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় তো সেটা অ্যাড্রেস করতে এখনো পারেনি।’- কে এম নুরুল হুদা, সিইসি
১২ নভেম্বর ২০২০, ০৬:০৬ অপরাহ্ন
হুমায়ূন আহমেদ কখনো জন্মদিন উদযাপন করতে চাইতেন না
হুমায়ূন আহমেদ ছিলেন এ দেশের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। দেশের কোনও লেখক এখনো তার জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেননি। নাট্যকার হিসেবেও তার মতো জনপ্রিয় কেউ ছিলেন না। চার দশক আগে লেখা তার টেলিভিশন নাটকগুলো এখনো দর্শকদের আগ্রহের বিষয় হয়ে আছে। চলচ্চিত্রকার হিসেবেও সফল তিনি। নিভৃতে ছবিও আঁকতেন হুমায়ূন আহমেদ।
১২ নভেম্বর ২০২০, ০৬:০১ অপরাহ্ন
আলোকিত মানুষ
‘আমি একটি জ্বলন্ত মোমবাতি কখন যে নিভে যাব জানি না। কিন্তু আমি শেষ পর্যন্ত জ্বলবো।’- দিল আফরোজ খুকি, খবরের কাগজ বিক্রেতা
১২ নভেম্বর ২০২০, ০৫:৫৩ অপরাহ্ন
অনিবন্ধিত অভিবাসী: দুই পরিকল্পনা বাস্তবায়ন করবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের বিষয়ে আগামী ১৬ নভেম্বর থেকে দুটি পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন। আজ বৃহস্পতিবার এশিয়া নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১২ নভেম্বর ২০২০, ০৪:১৯ অপরাহ্ন
প্রেসিডেন্ট পদ রক্ষায় মরিয়া ট্রাম্প, ভাবনায় নেই করোনা
প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং উপদেষ্টারা তাদের সব শক্তি দিয়ে প্রেসিডেন্ট পদ রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু, নির্বাচন শেষেও করোনা মহামারি নিয়ন্ত্রণে কোনো ভাবনা নেই ট্রাম্পের।
১২ নভেম্বর ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বড় ব্যবধানে জয় পেয়েছেন।
১২ নভেম্বর ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন
'কৌশলগত' অর্থনৈতিক মন্দায় ভারত, আরবিআইয়ের প্রতিবেদন
বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের অর্থনীতি সংকোচনের পর্যায়ে আছে যা দেশকে এক নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও মুদ্রানীতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইকেল পাত্রসহ অর্থনীতিবিদদের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
১২ নভেম্বর ২০২০, ০৩:১৯ অপরাহ্ন
সেলফির আবদারে বিরক্ত সাকিব ভক্তের মোবাইল ছুঁড়ে ভাঙলেন
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বিশেষ কাজে কোলকাতায় যান সাকিব। তাকে দেখে সেখানে থাকা ভক্তদের মধ্যে তৈরি হয় আলোড়ন।
১২ নভেম্বর ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
শিশুর পায়ুপথে নির্যাতন, পুলিশ হেফাজতে আনসার সদস্য
চট্টগ্রামে এক আনসার সদস্যের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে ও পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আনসার সদস্য রুবেল সরকারকে (৩২) এ ঘটনার পর হেফাজতে নিয়েছে পুলিশ।
১২ নভেম্বর ২০২০, ০২:১৫ অপরাহ্ন
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর একজন জাবি অধ্যাপক ড. মামুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে তালিকাভুক্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়-ভিত্তিক গবেষকদের প্রকাশিত একটি জার্নালে এ তালিকাভুক্তি হয়েছে।
১২ নভেম্বর ২০২০, ০১:৫২ অপরাহ্ন
অ্যারিজোনায় বাইডেনের জয় ‘নিশ্চিত’, সুযোগ নেই ট্রাম্পের
এপি, ফক্স নিউজ ও আরও কিছু গণমাধ্যমে অ্যারিজোনায় ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেনের বিজয়ী হওয়ার পূর্বাভাস দেওয়ার কয়েকদিন পর, রাজ্যটিতে তার বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন বিশ্লেষক ওয়েবসাইট ‘ডিসিশন ডেস্ক এইচকিউ’।
১২ নভেম্বর ২০২০, ০১:৩১ অপরাহ্ন
দেশের মানুষের শক্তিকে উন্নয়নের কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের হাত থেকে সমাজকে রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একান্তভাবে দরকার।
১২ নভেম্বর ২০২০, ১২:৫৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর পক্ষে খুকির দায়িত্ব নিল রাজশাহী জেলা প্রশাসন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাজশাহী জেলা প্রশাসন দিল আফরোজ খুকির দায়িত্ব নিয়েছে। নিজের সম্পদ নিঃস্বদের মধ্যে বিলিয়ে দিয়ে সংগ্রামের জীবন বেছে নেন খুকি। ৩০ বছর ধরে শহরের পথে হেঁটে বিক্রি করছেন খবরের কাগজ।
১২ নভেম্বর ২০২০, ১২:৪৬ অপরাহ্ন
মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন গ্রেপ্তার
চিকিৎসার নামে মারধর করে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে হত্যার অভিযোগে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হাসপাতালটির দুই পরিচালককে গ্রেপ্তার করল পুলিশ।
১২ নভেম্বর ২০২০, ১২:৩২ অপরাহ্ন
বাসে অতিরিক্ত যাত্রী: বিআরটিসির চালককে সাময়িক বরখাস্ত
আসনের অতিরিক্ত যাত্রী ওঠানোয় বিআরটিসির এক গাড়িচালককে সাময়িক বরখাস্ত এবং ডিপো ম্যানেজারকে কারণ দর্শাতে বলা হয়েছে।
১২ নভেম্বর ২০২০, ১২:০৭ অপরাহ্ন
দেশে ১০ মাসে মোটরসাইকেলে দুর্ঘটনায় সহস্রাধিক নিহত
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ১০১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১০২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২৪ জন ১৫ থেকে ৪০ বছর বয়সী। পেশাগত দিক বিবেচনায় নিহতদের মধ্যে সর্বোচ্চ ৩০৮ জন শিক্ষার্থী এবং ৩৭ জন শিক্ষক রয়েছেন।
১২ নভেম্বর ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন