প্রবাসীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
অবশেষে সব প্রবাসী বাংলাদেশি বিদেশ থেকে সাধারণ নির্বাচনে ভোট দিতে সক্ষম হবেন।
১০ নভেম্বর ২০২০, ০২:৪৭ অপরাহ্ন
জাতীয় ক্যান্সার হাসপাতালে অব্যবস্থাপনা: ক্ষতিপূরণ আদায়ে স্বাস্থ্য সচিবকে নির্দেশ
অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ) এর সাবেক ও বর্তমান চার কর্মকর্তার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা আদায় করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১০ নভেম্বর ২০২০, ০২:৪৩ অপরাহ্ন
ফেনীতে বীকন গ্রুপের পলাতক এমডি শাখাওয়াত হোসাইনের ৩ বছর কারাদণ্ড
ফেনীতে বীকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাখাওয়াত হোসেনের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১০ নভেম্বর ২০২০, ০২:০৭ অপরাহ্ন
ব্রাজিলে চীনা সিনোভ্যাকের ভ্যাকসিন ট্রায়াল স্থগিত
ব্রাজিলে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল স্থগিত করা হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিনটির 'বিরূপ প্রতিক্রিয়া’র খবর প্রকাশের পরে ট্রায়াল স্থগিতে সিদ্ধান্ত হয়।
১০ নভেম্বর ২০২০, ০১:৪৭ অপরাহ্ন
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৫ দফা সুপারিশ টিআইবির
করোনা মোকাবিলায় সরকারের কিছু কার্যক্রমে উন্নতি হলেও গৃহীত বিভিন্ন কার্যক্রমে এখনো সুশাসনের ব্যাপক ঘাটতি বিদ্যমান। স্বাস্থ্যখাতে গভীরভাবে বিস্তৃত দুর্নীতি করোনা সংকটে প্রকটভাবে উন্মোচিত হওয়ার পাশাপাশি এই সংকটকে কেন্দ্র করে দুর্নীতির নতুন সুযোগও সৃষ্টি হয়েছে।
১০ নভেম্বর ২০২০, ০১:০৩ অপরাহ্ন
ময়মনসিংহে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ।
১০ নভেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ন
মুন্সিগঞ্জে মাস্ক না পরা ৭০ জনকে জরিমানা
বাড়ির বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭০ জনকে জরিমানা করেছে। মাস্ক ছাড়া বাইরে না যাওয়ার ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
১০ নভেম্বর ২০২০, ১২:২০ অপরাহ্ন
সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে করা রিভিশনের শুনানি ১৩ ডিসেম্বর
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা বাতিল চেয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে করা রিভিশন আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে অধিকতর শুনানির দিন পিছিয়েছে। শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৩ ডিসেম্বর।
১০ নভেম্বর ২০২০, ১২:১২ অপরাহ্ন
এএসপি আনিসুলের মৃত্যু: যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি আইন ও সালিশ কেন্দ্রের
মানসিক সমস্যায় ভুগে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা যান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম।
১০ নভেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ন
জামাইকে শিকলবন্দি করে রাখার দায়ে শাশুড়ি ও শ্যালক কারাগারে
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বুড়িরচর গ্রামে শ্বশুরবাড়ি থেকে শিকলবন্দি জামাইকে উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন
স্ত্রী-শ্যালকের নামে পৌরসভা মেয়রের ৮ কোটি টাকা আত্মসাৎ
ভূমি অধিগ্রহণের টাকা পেতে জমির আসল কাগজপত্র নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হলেও কক্সবাজারে মূল মালিকদের বাদ দিয়ে বানানো কাগজপত্রের ওপর ভিত্তি করে দুই জনকে প্রায় আট কোটি টাকার ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর করেছে কক্সবাজার জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা।
১০ নভেম্বর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
১২ নভেম্বর থেকে বিমানের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। মঙ্গলবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১০ নভেম্বর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
রায়হান হত্যা: বহিষ্কৃত এসআই আকবরের ৭ দিনের রিমান্ড
পুলিশি নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুঁইয়াকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১০ নভেম্বর ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন
সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যু ‘সুস্পষ্ট হত্যাকাণ্ড’, গ্রেপ্তার ১০
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমের মৃত্যুর ঘটনাটি সুস্পষ্ট হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ। এ ঘটনায় সরাসরি সংশ্লিষ্টতা থাকায় ইতোমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১০ নভেম্বর ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ১৬৯৯, পরীক্ষা ১৩৫২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ১০৮ জন।
১০ নভেম্বর ২০২০, ১০:০২ পূর্বাহ্ন
৪ মিনিটের মাথায় নিস্তেজ হয়ে পড়েন সিনিয়র এএসপি আনিসুল
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের মৃত্যুর ঘটনা তদন্তে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ১৫ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, পাঁচ থেকে ছয় জন কর্মচারী আনিসুলকে জোর করে একটি ছোট ঘরে নিয়ে গিয়ে মেঝের ওপর ঠেসে ধরে কাপড় দিয়ে হাত-পা বাঁধার চেষ্টা করছেন। ঠিক চার মিনিটের মাথায় আনিসুল নিস্তেজ হয়ে পড়েন।
১০ নভেম্বর ২০২০, ০৬:১০ পূর্বাহ্ন
যশোরে ভেজালমুক্ত খেজুর গুড়ের শপথ
যশোরের কেশবপুর উপজেলার ৭০ জন গাছি ভেজালমুক্ত খেজুরের গুড় তৈরির শপথ নিয়েছেন। আজ সোমবার উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ চত্বরে তাদের শপথ বাক্য পাঠ করান যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
৯ নভেম্বর ২০২০, ০৪:২৫ অপরাহ্ন
ট্রাম্পের ‘আইনি চ্যালেঞ্জে’ লক্ষ্য রাশিয়ার, মন্তব্য নেই চীনের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে সোমবার পর্যন্ত কোনও অভিনন্দন বার্তা জানায়নি রাশিয়া ও চীন। নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের দিকে ক্রেমলিন লক্ষ্য রাখছে বলে জানিয়েছে রয়টার্স।
৯ নভেম্বর ২০২০, ০৪:০০ অপরাহ্ন
কক্সবাজারে আত্মস্বীকৃত আরও ২১ ইয়াবা কারবারির জামিন
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই বৈমাত্রেয় ভাইসহ আত্মসমর্পণকারী আত্মস্বীকৃত আরও ২১ জন ইয়াবা কারবারি জামিন পেয়েছেন।
৯ নভেম্বর ২০২০, ০৩:৩২ অপরাহ্ন
জাবিতে অনলাইনে শিক্ষক নিয়োগ বন্ধের দাবি শিক্ষকদের একাংশের
করোনাকালীন বন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনলাইনে মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ।
৯ নভেম্বর ২০২০, ০৩:০৪ অপরাহ্ন