রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় আলোচনা নিয়ে আশাবাদী ঢাকা
মিয়ানমারে নতুন সরকার গঠনের পর ত্রিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে সোমবার আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৯ নভেম্বর ২০২০, ০২:৫৮ অপরাহ্ন
দুর্নীতির দায়ে বরিশালের সাবেক মেয়র কামালের ৭ বছরের কারাদণ্ড
দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের দায়ে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালসহ পাঁচ জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও কামাল এবং আরেক আসামি জাকির হোসেনকে এক কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
৯ নভেম্বর ২০২০, ০২:৫২ অপরাহ্ন
চীনকে ঠেকাতে মিয়ানমারের পাশে জাপান
মিয়ানমারের পরিবহন অবকাঠামো তৈরি ও এসএমইগুলোতে অর্থায়নের জন্য স্বল্প সুদে ৪১৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার (৪২ দশমিক ৭ বিলিয়ন ইয়েন) ঋণ দিচ্ছে জাপান।
৯ নভেম্বর ২০২০, ০২:১০ অপরাহ্ন
‘পুলিশই আটক করে আকবরকে’
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবরকে ভারতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় সাদা পোশাকের পুলিশ আটক করেছে বলে জেলা পুলিশের দাবি।
৯ নভেম্বর ২০২০, ০২:১০ অপরাহ্ন
বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়। বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস।
৯ নভেম্বর ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। গত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সিডস্টোর বাজারের ঢালীবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৯ নভেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
চীনাদের বাইডেনের জয় উদযাপন!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের খবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নীরব থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এই দুই পরাশক্তির মধ্যে আরও ভাল সম্পর্কের আশা করছেন চীনের নাগরিকেরা।
৯ নভেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ন
‘উপাচার্যের কাজ কি বিশ্ববিদ্যালয়কে ১০০ বছর পেছনে নিয়ে যাওয়া’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী শিক্ষাবর্ষ (২০২১-২২) থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ডিন’স কমিটি। এ ছাড়া, কোনো বিশ্ববিদ্যালয় চাইলে ঢাবির অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে বলেও জানিয়েছে তারা।
৯ নভেম্বর ২০২০, ১২:০৫ অপরাহ্ন
আইনি লড়াইয়ে ক্যাম্পেইন চালু রাখার পরিকল্পনা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে আইনি লড়াই চলাকালে নির্বাচনি প্রচারণার মতো সভা-সমাবেশ করার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ট্রাম্পের পরাজয়ের পর, তার নির্বাচনী প্রচারণা এখন 'চলমান মামলা'র দিকে মনোযোগ দেবে বলে ফক্স নিউজ জানায়।
৯ নভেম্বর ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন
বাণিজ্যিক সংগঠন ও প্রতিষ্ঠানে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্য মন্ত্রণালয়
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব বাণিজ্যিক সংগঠন ও প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।
৯ নভেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
বরগুনায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
বরগুনার আমতলীতে ৫ম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ নভেম্বর ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইনে জমির নামজারি হবে স্বয়ংক্রিয়ভাবে
জমির দলিল হওয়ার পর অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে নামজারি করার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। নামজারির ক্ষেত্রে জটিলতা দূর করে মানুষের ভোগান্তি কমাতে এ বিষয়ে সোমবার প্রস্তাবটি অনুমোদন করে মন্ত্রিসভা।
৯ নভেম্বর ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
আমনের ফলন কিছুটা কম হলেও দামে খুশি কৃষক
উঁচু জমির আমন ধান কাটা শুরু হয়েছে লালমনিরহাটে। মধ্য নভেম্বর থেকে শুরু হবে নিচু জমির ধান কাটা। গেল বছরের তুলনায় বিঘাপ্রতি ১ থেকে ২ মণ ধান কম উৎপাদন হয়েছে। তবে ফলন একটু কম হলেও আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষক
৯ নভেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
যাত্রী সংকটে বিমানের ঢাকা-কলকাতা ফ্লাইট স্থগিত
যাত্রী সংকটের মুখে ঢাকা-কলকাতা রুটে উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে বাংলাদেশ বিমান। মহামারিতে দীর্ঘ কয়েক মাস বন্ধের পর নতুন করে ফ্লাইট চালুর এক সপ্তাহ পরই আবার তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।
৯ নভেম্বর ২০২০, ১১:০২ পূর্বাহ্ন
সাঙ্গু-মাতামুহুরি অভয়ারণ্য ও সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল রক্ষা করুন
পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন এক বিবৃতিতে সাঙ্গু-মাতামুহুরি অভয়ারণ্য ও সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস বন্ধ ও বন ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
৯ নভেম্বর ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি আবুল
পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোনে আলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৯ নভেম্বর ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন
‘সিনিয়র অফিসার বলেছিল তুমি চলে যাও’
‘আমাকে এক সিনিয়র অফিসার বলছিল, তুমি এখন চলে যাও। দুই মাস পরে আইসো। তখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে,’ ভারতের অভ্যন্তরে খাসিয়াদের হাতে আটক হওয়ার পর তাদের জেরার মুখে এ কথা বলেছেন সিলেটের বন্দরবাজার ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ আকবর হোসেন ভুইয়া।
৯ নভেম্বর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
বাউল রণেশ ঠাকুরের পাশে লেখক ও পেশাজীবীরা
কয়েক মাস আগে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গিয়েছিল সংস্কৃতির রাজধানী সুনামগঞ্জের বাউল রণেশ ঠাকুরের গানের ঘর। শাহ আবদুল করিমের অন্যতম শিষ্য ও রুহী ঠাকুরের অনুজ বাউল রণেশ ঠাকুরের সহায়তায় এগিয়ে এসেছিলেন দেশ-বিদেশের অনেকেই। সবার সহযোগিতায় নিজের ভিটেমাটিতে আবারও ঘর নির্মাণের স্বপ্ন দেখছেন তিনি। আবারও মগ্ন হচ্ছেন সংগীত সাধনায়।
৯ নভেম্বর ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন
সীমান্তে যেভাবে আটক হলেন আকবর
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা রায়হান আহমদ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি ওই ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়াকে আটক করেছে পুলিশ।
৯ নভেম্বর ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২৫, শনাক্ত ১৬৮৩, পরীক্ষা ১৪০৪২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯২ জন।
৯ নভেম্বর ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন