রায়হান হত্যা: এসআই আকবর আটক

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা রায়হান আহমদ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি ওই ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়াকে আটক করেছে পুলিশ।​ আজ সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রাসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
৯ নভেম্বর ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন

ময়মনসিংহে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে একটি ব্রিফকেস থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকায় একটি কালভার্টের নিচে পড়ে থাকা ব্রিফকেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ নভেম্বর ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

ইয়াবাসহ পুলিশের এএসআইকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর গেণ্ডারিয়া এলাকা থেকে পুলিশের এক এএসআইসহ দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
৯ নভেম্বর ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ফ্ল্যাটে আগুন: নিহত ১, চিকিৎসাধীন আরও ৮

চট্টগ্রাম শহরের একটি ছয় তলা ভবনের ফ্ল্যাটে আগুন লেগে দগ্ধ নয় জনের মধ্যে একজন মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বাকি আট জন হাসপাতালে চিকিৎসধীন। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।
৯ নভেম্বর ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে মাদক ও কোটি টাকাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রামে মাদক বিক্রির নগদ এক কোটি ১৭ লাখ টাকা এবং পাঁচ হাজার তিন শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৯ নভেম্বর ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ব্যাপক পরিবর্তন আনাতে পিইসিই ও সমমান এবং জেএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করতে পারে সরকার। একই সঙ্গে মাধ্যমিকে বাতিল হতে পারে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগগুলো।
৯ নভেম্বর ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন

খুলনায় মাস্ক পরা নিশ্চিতে অভিযান, আটক অর্ধশতাধিক

বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে আজ সোমবার সকাল ১০টা থেকে খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। অভিযানে করোনার মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে।
৯ নভেম্বর ২০২০, ০৬:১৯ পূর্বাহ্ন

রাগান্বিত ইব্রা আর পেনাল্টি শট নিতে চান না

সেরা পাঁচ লিগে এখনও একমাত্র অপরাজিত দল ইতালির এসি মিলান। কিন্তু আগের দিন প্রায় হার দেখে ফেলেছিল দলটি। ম্যাচের শেষ মুহূর্তে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে অপরাজিত থাকার কীর্তি ধরে রাখে তারা। কিন্তু এমন গোলের পরও নিজের উপর রাগান্বিত ইব্রা। কারণ এদিন গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি মিস করেছেন এ সুইডিশ ফরোয়ার্ড।
৯ নভেম্বর ২০২০, ০৬:১৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার, ৩ জনের দায় স্বীকার

কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুই জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে পাটগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
৯ নভেম্বর ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালককে বদলির সমালোচনা, উপপরিচালককে শোকজ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার বদলি আদেশের জন্য সমালোচনা করায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
৮ নভেম্বর ২০২০, ০৪:৫০ অপরাহ্ন

হোয়াইট হাউজ ছাড়ার আগে কী করতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ২০ জানুয়ারি। সেদিনই শপথ নেবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
৮ নভেম্বর ২০২০, ০৪:২৪ অপরাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে বাইডেন প্রশাসনের শক্তিশালী ভূমিকার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় বাইডেন প্রশাসন বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে আরও বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করছে ঢাকা।
৮ নভেম্বর ২০২০, ০৪:১৭ অপরাহ্ন

কক্সবাজারের সংরক্ষিত বনে গুলিবিদ্ধ হাতির মরদেহ উদ্ধার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বিটের কালাপাড়া সংরক্ষিত বন এলাকা থেকে গুলিবিদ্ধ একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ নভেম্বর ২০২০, ০৩:০৭ অপরাহ্ন

শ্বেতি ছোঁয়াচে কিংবা মারাত্মক রোগ নয়

শ্বেতি নামে পরিচিত রোগটিকে চিকিৎসার পরিভাষায় ভিটিলোগো বলা হয়ে থাকে। এটি ত্বকের বিবর্ণজনিত একটি রোগ, যা ছোঁয়াচে কিংবা মারাত্মক নয়, তবে সৌন্দর্যহানি ঘটিয়ে থাকে অবশ্যই। সাধারণত যাদের গাঢ় বা শ্যামলা বর্ণের ত্বক, তাদেরই বেশি দেখা দেয়। শিশু, বয়স্ক, নারী, পুরুষ সবাই এ রোগে আক্রান্ত হতে পারেন। শরীরের যেকোনো স্থান শ্বেতি আক্রান্ত হতে পারে, এমনকি চোখের ভ্রুসহ সমস্ত শরীর বিবর্ণ হয়ে যেতে পারে।
৮ নভেম্বর ২০২০, ০২:৩১ অপরাহ্ন

৯২ মাস ধরে ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি: রফিউর রাব্বী

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেছেন, ‘৯২ মাস ধরে বিচার চেয়ে আসছি। যারা বিচার চেয়ে এসেছেন তাদের অনেকে এই করোনার মধ্যে মৃত্যুবরণ করেছেন। কিন্তু এর বিচার হচ্ছে না। হচ্ছে না কেন বিষয়টি আমরা জানি। যেহেতু সরকার অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে সেহেতু এই বিচার বন্ধ রয়েছে।’
৮ নভেম্বর ২০২০, ০১:৫৩ অপরাহ্ন

বান্দরবানের পাহাড়ে সিকদার গ্রুপের হোটেল-পর্যটন কেন্দ্র, পাহাড়িদের বিক্ষোভ

বান্দরবানে চিম্বুক পাহাড়ে বসবাসরত ম্রো জনগোষ্ঠী পাঁচ তারকা হোটেল নির্মাণ ও পর্যটনের নামে তাদের প্রাচীন জুম ভূমি কেড়ে না নেওয়ার দাবি জানিয়েছে।
৮ নভেম্বর ২০২০, ০১:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে শিশুটির বাবা সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে মামলা করেন।
৮ নভেম্বর ২০২০, ০১:৩০ অপরাহ্ন

মসজিদ, মন্দিরসহ উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক: ধর্ম মন্ত্রণালয়

মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করে আবারো বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
৮ নভেম্বর ২০২০, ১২:৫৩ অপরাহ্ন

মেহেরপুর সমাজসেবা কার্যালয়ে হামলার শিকার ২ সাংবাদিক, ক্যামেরা ভাঙচুর

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এসময় তাদেরকে মারধর করে ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
৮ নভেম্বর ২০২০, ১২:৩১ অপরাহ্ন

ঢাকায় ভবনের উচ্চতা নির্ধারণে সময় বাড়লো

রাজধানীতে ভবনের উচ্চতা নির্ধারণে আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে। আজ রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে 'ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ রিভিউএর লক্ষ্যে নবগঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৮ নভেম্বর ২০২০, ১২:১৬ অপরাহ্ন