দণ্ডিত থাকবেন পরিবারের সঙ্গে, হাইকোর্টের যুগান্তকারী রায়
মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত শরীয়তপুরের মতি মাতবরকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।
৮ নভেম্বর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন
‘আসুন আমরা একে অপরকে সুযোগ দিই’ ট্রাম্প সমর্থকদের বাইডেন
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম ভাষণে জো বাইডেন জানান গভীরভাবে বিভক্ত হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে ‘সারিয়ে তোলা’র সময় হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে উৎসবমুখর সমর্থকদের সামনে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানুষ কথা বলেছেন। তারা আমাদের একটি সুস্পষ্ট বিজয় এনে দিয়েছেন।’
৮ নভেম্বর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানার চুল্লি মেরামত করতে গিয়ে দগ্ধ ৫
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় চুল্লি মেরামত করতে গিয়ে পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৮ নভেম্বর ২০২০, ১১:২২ পূর্বাহ্ন
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৪
লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে শহিদুন্নবী জুয়েল (৫০) কে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের পাটগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।
৮ নভেম্বর ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
নাফ নদীতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু
কক্সবাজারের নাফ নদীতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।
৮ নভেম্বর ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
ইউরোপের এক বাঙালি সংস্কৃতিকর্মীকে স্মরণ
ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি কমিউনিটির সংস্কৃতি অঙ্গনের এক দ্যুতিময় নক্ষত্রের নাম মুহিত আহমেদ জ্যোতি। তিন বছর আগের অক্টোবর মাসে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। এতোগুলো দিন প্রিয়জন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের থেকে অদৃশ্যে বাস হলেও এখনো স্মৃতিতে জীবন্ত ও হাস্যোজ্জ্বল হয়ে ঘুরে ফিরে নিত্যদিন।
৮ নভেম্বর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাবির ‘ঘ’ ও ‘চ’ ইউনিট থাকছে না
আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকছে না। কেবলমাত্র ক, খ ও গ ইউনিটে (বিজ্ঞান, কলা ও ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
৮ নভেম্বর ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন
বিজিবিকে ‘ত্রিমাত্রিক বাহিনী’ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করে বলেছেন, হেলিকপ্টার সংযোজন কেবল শুরু মাত্র, এই যাত্রা বিজিবির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।
৮ নভেম্বর ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন
মেডিকেল শিক্ষার্থীদের ‘পুলিশের লাঠিপেটা’, শাহবাগে যান চলাচল স্বাভাবিক
চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ সরিয়ে দিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে।
৮ নভেম্বর ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন
উপমন্ত্রীসহ ৬ সংসদ সদস্যের করোনা পজিটিভ
মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে আসা সংসদ সদস্যগণের কোভিড-১৯ পরীক্ষার পর ছয় জনের করোনা পজিটিভ বলে জানা গেছে। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে গত শুক্রবার পরীক্ষার জন্য তাদের নমুনা নেওয়া হয়।
৮ নভেম্বর ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন
বাইডেন ও হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।
৮ নভেম্বর ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন
অস্ত্র-মাদক মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী ৫ দিনের রিমান্ডে
রাজধানীর চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
৮ নভেম্বর ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন
একজন স্বাপ্নিক মানুষ ও একটি হারানো রাজ্য
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে ও ভারতের মেঘালয়ের খাসি পাহাড়ের পাদদেশে এক স্বপ্নদর্শী নেতার সমাধি আছে। যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখেছেন একটি স্বাধীন রাজ্যের।
৮ নভেম্বর ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
৪ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের শাহবাগে অবরোধ
চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন।
৮ নভেম্বর ২০২০, ০৬:৪৩ পূর্বাহ্ন
শীত নামবে নভেম্বরের শেষে
মৌসুমী বায়ু দেরিতে বিদায় নেওয়ায় এ বছর শীত নামতে দেরি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তরাঞ্চলে শীত অনুভূত হলেও নভেম্বরের শেষ সপ্তাহে গিয়ে পুরোপুরি শীত নামবে।
৮ নভেম্বর ২০২০, ০৬:০৬ পূর্বাহ্ন
তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার সকালে রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খাঁন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ নভেম্বর ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. তানজিল আহম্মেদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। আজ রোববার সকালে বাউফল পৌরসভার প্যানেল মেয়র মো. লতিফ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ নভেম্বর ২০২০, ০৪:৩০ পূর্বাহ্ন
এক নজরে জো বাইডেন
এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক আলোচিত নাম জো বাইডেন। কারণ, তিনি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। মাত্র ২৯ বয়সে সিনেটর নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা বাইডেন এবার ট্রাম্পকে হারিয়ে নিজেই প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন।
৭ নভেম্বর ২০২০, ০৫:৫১ অপরাহ্ন
নির্বাচনে হেরে গেলে টুইটারের ‘বিশেষ সুবিধা’ পাবেন না ট্রাম্প
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত না হলে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের বিশেষ সুবিধা বন্ধ করে দেবে টুইটার। নীতি ভঙ্গের জন্য ‘সংবাদযোগ্য ব্যক্তিত্ব'দের অ্যাকাউন্ট বন্ধ না করার যে সুবিধা তিনি পেতেন, তা হারাবেন বলে টুইটারের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
৭ নভেম্বর ২০২০, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ সম্মেলনের ঘোষণার পর ‘আমিই জিতেছি’ টুইট ট্রাম্পের
ফিলাডেলফিয়ার ফোর সিজনসে আজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৮টা ৪৫ মিনিটে করা এক টুইটে একথা জানান তিনি। এর প্রায় ঘণ্টাখানেক পরেই আরেক টুইটে ট্রাম্প বলেন, ‘আমি নির্বাচনে জিতে গেছি, বড় ব্যবধানে’।
৭ নভেম্বর ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন