বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজ অবস্থান থেকে অর্জিত জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৭ নভেম্বর ২০২০, ০৩:১২ অপরাহ্ন
৪ রাজ্যের সর্বশেষ অবস্থা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চার দিন আগেই শেষ হয়েছে। হোয়াইট হাউজ কার দখলে থাকবে, শিগগিরই হয়তো তা জানবে সবাই। তবে, কয়েকটি রাজ্যে এখনও ভোট গণনা চলছে। প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণ করবে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও পেনসিলভেনিয়ার ফলাফল।
৭ নভেম্বর ২০২০, ০২:৫৬ অপরাহ্ন
মুজিববর্ষ উপলক্ষে কাল থেকে সংসদের বিশেষ অধিবেশন
মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আগামীকাল রোববার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে। এটি হবে একাদশ সংসদের দশম অধিবেশন।
৭ নভেম্বর ২০২০, ০২:৪৪ অপরাহ্ন
তিস্তার চরে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায় তিস্তা নদীর চরে হাত-পা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শাহিনা বেগম (৪৪) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
৭ নভেম্বর ২০২০, ০১:৪৩ অপরাহ্ন
লালমনিরহাটে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, অসুস্থ ৩
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামে বিষাক্ত মদপান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন।
৭ নভেম্বর ২০২০, ০১:৪০ অপরাহ্ন
মুন্সিগঞ্জে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় ২০টি বাড়ি ভাঙচুর
মুন্সিগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নে দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় ২০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল থেকে দফায় দফায় ইউনিয়নের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
৭ নভেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
পেনসিলভেনিয়ায় পরে আসা পোস্টাল ব্যালট আলাদা গণনার আদেশ সুপ্রিম কোর্টের
পেনসিলভেনিয়ায় নির্বাচন দিনের পরে পাওয়া পোস্টাল ব্যালট আলাদাভাবে গণনার আদেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সেখানে ভোট গণনায় অনিয়মের অভিযোগ আনেন।
৭ নভেম্বর ২০২০, ১২:২০ অপরাহ্ন
৫ একর জমির ফসল নষ্টের অভিযোগ
জমি নিয়ে বিরোধের জেরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে কৃষকদের বপন করা প্রায় ৫ একর জমির কলা গাছ ও মাসকলাই কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা।
৭ নভেম্বর ২০২০, ১২:১৫ অপরাহ্ন
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, বালতি ভরে তেল সংগ্রহ করছেন স্থানীয়রা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সেখান থেকে বালতি ভরে তেল সংগ্রহ করছেন।
৭ নভেম্বর ২০২০, ১২:০৯ অপরাহ্ন
নোয়াখালীতে আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল হকের মৃত্যু, আটক ২
নোয়াখালীর সদরের এওয়াজবালিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল হক (৪৮) মারা গেছেন।
৭ নভেম্বর ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
ভোট পুনর্গণনা: কোন রাজ্যের কী নিয়ম?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া, উইসকনসিন ও জর্জিয়াতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে। এসব রাজ্যের ভোট আবার গণনার দাবি জানিয়েছেন ট্রাম্প।
৭ নভেম্বর ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি নিজাম উদ্দিন মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
৭ নভেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্ত ১২৮৯, সুস্থ ১৫৪১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ৬ হাজার ৪৯ জন। নতুন করে আরও ১ হাজার ২৮৯ জনের করে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার ৭৬৪ জনে।
৭ নভেম্বর ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন
মার্কিন নির্বাচন: ডেমোক্রেটরা এগিয়ে প্রতিনিধি পরিষদে, সিনেটে রিপাবলিকানদের সম্ভাবনা
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে ফেডারেল রাজ্য ও স্থানীয় পর্যায়ের নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। এটি দুই কক্ষবিশিষ্ট। এর নিম্নকক্ষকে ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’ বা প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষকে ‘সিনেট’ বলা হয়।
৭ নভেম্বর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
কেবল একা খাব তা নয়, সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে খাব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দেশ থেকে দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
৭ নভেম্বর ২০২০, ১০:০২ পূর্বাহ্ন
মা ইলিশ সংরক্ষণে ৮ বিভাগে ১৯ হাজার অভিযান
মা ইলিশ সংরক্ষণে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগে দুই হাজার ৬টি ভ্রাম্যমাণ আদালত ও ১৯ হাজার ৮১৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
৭ নভেম্বর ২০২০, ১০:০১ পূর্বাহ্ন
উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার
মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ২৩৯ জন শ্রমিক নিয়ে উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
৭ নভেম্বর ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন
৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে থানায় জমা দেয়নি বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের করবুনিয়া এলাকা থেকে গত ৫ নভেম্বর ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৩৪) একটি টহল দল।
৭ নভেম্বর ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সদর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ নভেম্বর ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন
বগুড়ায় অস্ত্র ও বিস্ফোরকসহ নব্য জেএমবি’র ৪ সদস্য আটক
বগুড়ার চন্দিহারা এলাকা থেকে নব্য জেএমবি’র চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার একটি দল। আজ শনিবার সকালে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী অঞ্চলের ডিআইজি মো. আব্দুল বাতেন এ কথা বলেন।
৭ নভেম্বর ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন