গুজব রটনাকারী সেই আবুল হোসেন ঢাকায় গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিহত শহিদুন্নবী জুয়েলের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার গুজব রটনাকারী আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
৭ নভেম্বর ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
উপকেন্দ্রগুলোর বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড। গত ২ নভেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডেসকো।
৭ নভেম্বর ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
৫৩ উজি পিস্তল ব্যবহারকারীর সন্ধানে গোয়েন্দারা
কর্তৃপক্ষের তদারকির অভাবে দেশে আমদানি করা সামরিক গ্রেডের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উজি পিস্তলের মালিকদের তথ্য সংগ্রহে নেমেছেন গোয়েন্দারা।
৭ নভেম্বর ২০২০, ০৬:৪৯ পূর্বাহ্ন
কুমিল্লায় সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার দাবি হিন্দু মহাজোটের
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ শনিবার ১০টায় রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানান।
৭ নভেম্বর ২০২০, ০৫:৪১ পূর্বাহ্ন
জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার বর্ণনা দিলেন পাটগ্রামের ওসি
‘পুলিশ ১৭ রাউন্ড রাবার বুলেট ছুড়েছিল। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু তবুও উপস্থিত জনগণের উন্মত্ততা থামছিল না। পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছিল, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।’
৭ নভেম্বর ২০২০, ০৫:২৪ পূর্বাহ্ন
ফেনীর দাগনভূঁঞায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ফেনীর দাগনভূঁঞায় তরুণীকে (১৫) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ নভেম্বর ২০২০, ০১:৩৩ অপরাহ্ন
বিনা মূল্যে করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারি বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং বৈশ্বিকভাবেই এটির সমাধান করা দরকার। এই সংকট মোকাবিলার জন্য একটি সু-সমন্বিত রোডম্যাপ প্রয়োজন।
৬ নভেম্বর ২০২০, ০১:২২ অপরাহ্ন
সমবায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ের স্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
৬ নভেম্বর ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক, গ্যাসচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত ও চারজন আহত হয়েছেন।
৬ নভেম্বর ২০২০, ১২:১৪ অপরাহ্ন
সাভারে কয়েক প্রজাতির ৭ শতাধিক পাখি উদ্ধার, ৪ জনের কারাদণ্ড
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট (ডব্লিউসিসিইউ) ও র্যাবের অভিযানে সাভারে কয়েক প্রজাতির ৭১০টি পাখি উদ্ধার করা হয়েছে। এগুলো সংরক্ষণের সঙ্গে জড়িত চার জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
৬ নভেম্বর ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
নোয়াখালীতে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
নোয়াখালীতে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
৬ নভেম্বর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীকে আবারও ধর্ষণের অভিযোগ
লালমনিরহাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরীকে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে।
৬ নভেম্বর ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীরাঙ্গনা পারুল রানী
বরগুনার পাথরঘাটায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা পারুল রানীর (৯০) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
৬ নভেম্বর ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
হাতিয়ায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ১
নোয়াখালীর হাতিয়ায় জেলেদের একটি মাছ ধরার ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও এক জেলে।
৬ নভেম্বর ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন
নারী নির্যাতনের অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ নভেম্বর ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে মানবন্ধন
কুমিল্লায় মন্দির ভাঙচুর এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের জমি জবরদখলসহ সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু যুব জোট ও হিন্দু ছাত্র মহাজোটের সদস্যরা।
৬ নভেম্বর ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, শনাক্ত ১৪৬৯, পরীক্ষা ১৩৫২১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৩৬ জন।
৬ নভেম্বর ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
ধর্ম অবমাননাকর প্রচারণার অভিযোগে তরুণী আটক
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলী (১৯) নামে এক তরুণীকে আটক করেছে র্যাব।
৬ নভেম্বর ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন
খুলনায় মদ ভেবে রাসায়নিক দ্রব্য পানে ২ জনের মৃত্যু
খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাব সংস্কারের সময় মদ ভেবে রাসায়নিক দ্রব্য পান করে পারভেজ বিশ্বাস (২৯) ও রফিকুল বিশ্বাস (৪০) নামে দুই রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শামীম (৩২) নামে আরও এক রং মিস্ত্রী আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
৬ নভেম্বর ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় দাদি-নাতি নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ার স্কুলগেট এলাকায় অজ্ঞাত যানের চাপায় দুই জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৬ নভেম্বর ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন