নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ইলমদি আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ নভেম্বর ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন

করোনায় আরও সজীব সুন্দরবন, বন্যপ্রাণীর দেখা কম

চলমান করোনা মহামারির কারণে সাত মাস বন্ধ রাখার পর সবার জন্যে সুন্দরবন খুলে দেওয়া হয় গত ১ নভেম্বর।দীর্ঘদিন বন্ধ থাকায় সুন্দরবনের কী ধরনের পরিবর্তন এসেছে তা দেখার জন্য উন্মুখ হয়ে ছিলাম। দ ১ নভেম্বর বিকেলে খুলনা থেকে রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশে।
৬ নভেম্বর ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন

পদ্মা সেতুর ৫৪০০ মিটার দৃশ্যমান, স্প্যান বাকি ৫টি

মূল সেতুতে ৩৬তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর পাঁচ হাজার চার শ মিটার। আর পাঁচটি স্প্যান বসানো হলে বাকি ৭৫০ মিটার দৃশ্যমান হবে। আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর ৩৬তম স্প্যানটি বসানো হয়।
৬ নভেম্বর ২০২০, ০৪:৫৯ পূর্বাহ্ন

ভুয়া দলিলে পানজুম দখল, অস্তিত্ব সংকটে খাসিয়া পরিবার

একটি খাসিয়া পরিবারের প্রথাগত জমি জোরপূর্বক দখল করে পান নষ্ট করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এমনকি ওই জমিতে কাউকে প্রবেশ করতে না দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। একমাত্র আয়ের উৎস এই পানজুমটি দিয়ে পরিবারের কর্তার ক্যান্সার চিকিৎসা ও পরিবারের খরচ চালাতো ওই পরিবার। যার দুটিই এখন সংকটের মধ্যে আছে।
৫ নভেম্বর ২০২০, ০৪:০৭ অপরাহ্ন

মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

মরিশাসে ৫২ বাংলাদেশিকে বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।
৫ নভেম্বর ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

চট্টগ্রামের পশ্চিম সদরঘাট এলাকায় যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির সাজা দিয়েছেন আদালত।
৫ নভেম্বর ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন

৩ বছর কারাভোগের পর শিশুসহ চার নারীকে ফেরত পাঠালো ভারত

ভারতে তিন বছর কারাভোগের পর এক শিশুসহ চার বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
৫ নভেম্বর ২০২০, ০২:৫১ অপরাহ্ন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ৬ পুলিশ সদস্য কারাগারে

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি নেয়ার মামলায় রংপুরে ছয় পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৫ নভেম্বর ২০২০, ০২:১৪ অপরাহ্ন

শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মাদরাসা সুপারের যাবজ্জীবন কারাদণ্ড

শরণখোলা উপজেলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা সুপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত।
৫ নভেম্বর ২০২০, ০২:০৮ অপরাহ্ন

আদর্শবান শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের দেহ গবেষণায় দান

বগুড়ার প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক শ্যামল ভট্টাচার্যের দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দান করেছে তার পরিবার।
৫ নভেম্বর ২০২০, ০১:৪১ অপরাহ্ন

লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলীকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
৫ নভেম্বর ২০২০, ০১:১৯ অপরাহ্ন

ডেমরায় লাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীর ডেমরায় ১০ তলা ভবনের ষষ্ঠ তলার লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
৫ নভেম্বর ২০২০, ১২:৫১ অপরাহ্ন

ফরিদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

ফরিদপুরের সালথা উপজেলায় এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ নভেম্বর ২০২০, ১২:২৭ অপরাহ্ন

কাল বসবে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান সেতুর ২ ও ৩ নম্বর পিলারের ওপর বসানো হবে আগামীকাল শুক্রবার। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৫ হাজার ৪০০ মিটার। তবে, পরিস্থিতি অনুকূলে ও সবকিছু ঠিক থাকলে তবেই ৩৬তম স্প্যানটি বসানো হবে।
৫ নভেম্বর ২০২০, ১২:০১ অপরাহ্ন

বেনাপোল দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক হয়ে আসছে

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারতে যাতায়াত স্বাভাবিক হয়ে আসছে। বর্তমানে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে নতুন মেডিকেল ভিসা ও পুরনো বিজনেস ভিসায় বাংলাদেশিরা ভারত যাতায়াত করা শুরু করেছেন। ভারতীয় যাত্রীরাও ইমপ্লয়মেন্ট ও বিজনেস ভিসায় প্রতিদিন যাত্রীরা আসছেন বাংলাদেশে। ফলে, করোনার প্রভাবে বন্ধ ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ধীরে ধীরে বাড়ছে।
৫ নভেম্বর ২০২০, ১১:২২ পূর্বাহ্ন

তিনটি মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য

ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা গত কয়েক দিন একই রকম সংকটজনক অবস্থায় আছে। তিনি এখনও ভেন্টিলেটশনে আছেন এবং তার হিমোগ্লোবিন ও প্লেটলেট কাউন্ট কমের দিকেই থাকছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
৫ নভেম্বর ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন

নৌবাহীতে যুক্ত হলো ৫টি আধুনিক জাহাজ

বাংলাদেশ নৌবাহিনীতে পাঁচটি জাহাজের কমিশনিং হয়েছে। এর মধ্যে দুটি ফ্রিগেট একটি করভেট ও দুটি আধুনিক জরিপিও জাহাজ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজগুলোকে নৌবাহিনীতে কমিশনিং করেন।
৫ নভেম্বর ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন

বছরের প্রথম ৮ মাসে প্রায় ১১৩ কোটি কল ড্রপ

চলতি বছরের প্রথম আট মাসে দেশের ১৬ কোটিরও বেশি মুঠোফোন গ্রাহকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ঘন ঘন কল ড্রপ।
৫ নভেম্বর ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন

টেকনাফে রোহিঙ্গার গুলিতে যুবক নিহত

কক্সবাজার জেলার টেকনাফে রোহিঙ্গা সদস্যদের গুলিতে আব্দুস শুক্কুর (৩৫) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন।
৫ নভেম্বর ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন

‘অপ্রত্যাশিত, বিস্ময়ের ঘোর এখনো কাটেনি’

নব্বই দশকের অন্যতম কথাসাহিত্যিক শাহীন আখতার তার ‘তালাশ’ উপন্যাসের জন্য এ বছর ‘এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড’ পেয়েছেন। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত তালাশ উপন্যাসের বিষয়বস্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় লাখো বাঙালি নারীর ওপর পাকিস্তানি বাহিনীর অমানুষিক নির্যাতন তথা মুক্তিযুদ্ধ ও যুদ্ধাক্রান্ত মানুষ। কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া লিটারেচার ফেস্টিভ্যালের শেষ দিন এ পুরস্কার ঘোষিত হয়।
৫ নভেম্বর ২০২০, ১০:৪১ পূর্বাহ্ন