অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৭

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
৫ নভেম্বর ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত ১৮৪২, পরীক্ষা ১৫২২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ২১ জন।
৫ নভেম্বর ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন

৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ঘোষণার দাবি

মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান পুনঃপ্রবর্তন এবং ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ঘোষণার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
৫ নভেম্বর ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন

সড়ক নিরাপত্তা এখনো নিশ্চিত করতে পারিনি: সেতুমন্ত্রী

চার-ছয়-আট লেনের সড়ক করা হলেও এখনো সড়ক নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৫ নভেম্বর ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন

রাবির সাবেক উপাচার্য মো. আলতাফ হোসেন মারা গেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আলতাফ হোসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজশাহীর উপশহর এলাকার বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দুপুরে (বাদ জোহর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
৫ নভেম্বর ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন

এলোমেলো সরকারি ব্যপস্থাপনা, বহুমাত্রিক সংকটে অভিবাসী শ্রমিক

করোনাভাইরাস মহামারির শুরু থেকেই সংকটে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। সরকারের সিদ্ধান্ত নিতে দেরি ও কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় অভিবাসী শ্রমিকরা বহুমাত্রিক সংকটে পড়েছেন।
৫ নভেম্বর ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন

মসজিদের খাদেমসহ ৪ জনের ৩ দিন করে রিমান্ড, গ্রেপ্তার আরও ২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলীসহ চার জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৫ নভেম্বর ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ন

গুজব রটনাকারী আবুল হোসেনকে খুঁজছে পুলিশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিহত শহিদুন্নবী জুয়েলের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার গুজব রটনাকারী আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪৪) খুঁজছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পরে তাকে আর এলাকায় দেখা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ।
৫ নভেম্বর ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন

ভারত থেকে ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন পেতে সমঝোতা স্মারক সই

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড চূড়ান্ত অনুমোদন পাওয়া পর এটির তিন কোটি ডোজ সংগ্রহের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সরকার।
৫ নভেম্বর ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
৫ নভেম্বর ২০২০, ০৭:০৯ পূর্বাহ্ন

স্বাস্থ্য বিভাগের জমি দখল করে ওয়ার্ড যুবলীগ নেতার দোকান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্বাস্থ্য বিভাগের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি দেওয়া হলেও তাতে কোনো কাজ হয়নি।
৫ নভেম্বর ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন

১ সপ্তাহ অন্ধকারে হাতিয়া

নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া এক সপ্তাহ ধরে অন্ধকারে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই হাজার তিন শ গ্রাহক। ব্যাহত হচ্ছে জরুরি সেবা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলার কারণে দীর্ঘ সময়ের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৫ নভেম্বর ২০২০, ০৫:২৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে দুর্বৃত্তের হামলায় উপজেলা শ্রমিক লীগ নেতার কবজি বিচ্ছিন্ন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় শ্রমিক লীগের সহসভাপতি জুয়েলের (৩৫) বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার সকালে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ নভেম্বর ২০২০, ০৪:৫৯ পূর্বাহ্ন

উৎকণ্ঠার অপেক্ষা, আদালতের শঙ্কা: আলী রীয়াজ

আমেরিকার নির্বাচন, আগাম ভোট, সুবিধাজনক অবস্থানে থেকে ট্রাম্পের ভোট গণনা বন্ধে আদালতে যাওয়ার হুমকি, ফলাফল জানার সময়কাল প্রভৃতি বিষয় নিয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে রাজনীতি বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রীয়াজের সঙ্গে।
৪ নভেম্বর ২০২০, ০৪:২৬ অপরাহ্ন

মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা

ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা শেষে জেলেরা মাছ শিকারের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
৪ নভেম্বর ২০২০, ০৪:০২ অপরাহ্ন

৯ বছর পর ফরিদপুর পৌরসভা নির্বাচনের তফশিল

দীর্ঘ নয় বছর পর ফরিদপুর পৌরসভার (সদর) তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে ফরিদপুরের মধুখালী পৌরসভারও।
৪ নভেম্বর ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন

ট্রাম্প না বাইডেন?

কে হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সময় যত গড়াচ্ছে বাড়ছে তত উত্তেজনা। ইতিমধ্যে ট্রাম্প হুমকি দিয়েছেন আদালতে যাবার। বাইডেন বলছেন তারা সঠিক পথেই হাঁটছেন।
৪ নভেম্বর ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন

রিমান্ড শেষে কারাগারে ইরফান সেলিম

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে লাঞ্ছিত করার মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষীর জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।
৪ নভেম্বর ২০২০, ০৩:১৬ অপরাহ্ন

মিন্নির জরিমানা হাইকোর্টে স্থগিত

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ৫০ হাজার টাকা জরিমানার আদেশও স্থগিত করা হয়েছে।
৪ নভেম্বর ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

অক্টোবরে ৩১৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮৩

অক্টোবরে দেশে ৩১৪টি সড়ক দুর্ঘটনায় ৩৮৩ জন নিহত এবং আহত হয়েছেন ৬৯৪ জন। নিহতের মধ্যে ৬৮ নারী ও ৪১ শিশু আছে।
৪ নভেম্বর ২০২০, ০২:৪৫ অপরাহ্ন