২৪ ঘণ্টায় মৃত্যু ২৫, শনাক্ত ১৭৩৬, পরীক্ষা ১২৮৯১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৯৬৬ জন।
২ নভেম্বর ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন

আগামী বছর ২২ দিন সাধারণ ছুটির ৮ দিন শুক্র ও শনিবার

আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে ২২ দিন ছুটির মধ্যে আট দিন পড়বে সাপ্তাহিক ছুটির দিনে। অর্থাৎ, শুক্রবার এবং শনিবারে।
২ নভেম্বর ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন

করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী

করোনামুক্ত হয়ে চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
২ নভেম্বর ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন

মালয়েশিয়া প্রবাসীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

ভিসার মেয়াদ বৃদ্ধি ও মালয়েশিয়ায় ফেরার দাবি নিয়ে কয়েক হাজার প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
২ নভেম্বর ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা স্ত্রী ও কন্যাশিশুকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আব্দুল গফুর (৪৭) নামে এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টা ৫৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আসামির ফাঁসি কার্যকর করা হয়।
২ নভেম্বর ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন

জুয়েল হত্যা: গ্রেপ্তার ৫ আসামির রিমান্ড আবেদন শুনানি আজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী বুড়িমারীতে মসজিদের ভেতর ঢুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে শহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনার গ্রেপ্তারকৃত পাঁচ আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
২ নভেম্বর ২০২০, ০৪:৩৯ পূর্বাহ্ন

চলনবিলে দেশি মাছের উৎপাদন বেড়েছে

এ বছরের টানা কয়েক দফার বন্যা আশীর্বাদ বয়ে এনেছে দেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির মাছের উৎস চলনবিলে। গত কয়েক বছরের তুলনা এবার চলনবিলের মৎস্যজীবীদের জালে প্রায় ৫০ শতাংশ বেশি মাছ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে এ অঞ্চলের মৎস্যজীবীদের মুখে।
১ নভেম্বর ২০২০, ০৫:০০ অপরাহ্ন

তিনি লেখার মান বিচার করতেন, লেখকের নাম নয়

তিনি নেই, তিনি চলে গেছেন। তবুও ‘কালি ও কলম’ প্রকাশিত হবে। যেভাবে প্রকাশিত হয়েছে সংবাদ’র সাহিত্য সাময়িকী। কল্পনাই করা যেত না, তিনি ছাড়া সংবাদের সাহিত্য সাময়িকী! তিন যুগেরও বেশি তিনি সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। তারপর যোগ দিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগ সাহিত্য পত্রিকা ‘কালি ও কলমে’। সেখানেও প্রায় দুই যুগ কাটিয়ে বিদায় নিলেন, চলে গেলেন।
১ নভেম্বর ২০২০, ০৫:০০ অপরাহ্ন

কল্যাণপুরে বস্তিতে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে আগুনে দগ্ধ আনোয়ার হোসেন (২১) মারা গেছেন।
১ নভেম্বর ২০২০, ০৪:১৬ অপরাহ্ন

প্রবারণা উৎসবের ফানুসে কুয়াকাটায় বর্ণীল রাতের আকাশ

বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায়ের প্রবারণা উৎসব শনিবার সন্ধ্যা থেকে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে শুরু হয়েছে। এ উৎসবে রং-বেরংয়ের ফানুসে সৈকতের আকাশ হয়ে উঠেছে বর্ণীল। উৎসবকে ঘিরে রাখাইন পল্লী ও বৌদ্ধ বিহারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ।
১ নভেম্বর ২০২০, ০৪:০৯ অপরাহ্ন

করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাজাহান (৬৮) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
১ নভেম্বর ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

‘আমি আর নিউজ করবো না ভাই’

চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে আজ সন্ধ্যায় সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
১ নভেম্বর ২০২০, ০২:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে হাজী সেলিমের মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
১ নভেম্বর ২০২০, ০২:৩৩ অপরাহ্ন

পরিবারের পাশে দাঁড়াতে লেখাপড়া ছেড়েছেন ২৮ শতাংশ তরুণ

সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশ পরিচালিত এক অনলাইন গবেষণায় দেখা গেছে কোভিড-১৯ মহামারির মধ্যে দেশের ১৮ বছরের বেশি বয়সী প্রায় ২৮ ভাগ যুবক তাদের পরিবারকে সহায়তা করতে লেখাপড়া ছেড়েছেন।
১ নভেম্বর ২০২০, ০২:২০ অপরাহ্ন

সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আহ্বান শিক্ষামন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি, আর্থিক সাশ্রয়, আবাসনের সমস্যা নিরসনে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আহবান জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
১ নভেম্বর ২০২০, ০১:৫০ অপরাহ্ন

অপহরণ মামলার অপহৃত যুবক আদালতে হাজির, ৩ পুলিশ সদস্যকে তলব

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি অপহরণ মামলার চার বছর পর অপহৃত যুবক নিজেই আদালতে হাজির হওয়ার ঘটনার ব্যাখ্যা চেয়ে পুলিশের তিন জনকে তলব করেছেন আদালত।
১ নভেম্বর ২০২০, ০১:৪৬ অপরাহ্ন

নাটোরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নাটোরে সদরের আমহাটি এলাকায় ও লালপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন দুজন।
১ নভেম্বর ২০২০, ০১:১৮ অপরাহ্ন

চার মাসে রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার

অক্টোবর মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ১১ বিলিয়ন ডলার। এই নিয়ে পরপর তিন মাস দুই বিলিয়ন ডলারের ওপরে রেমিট্যান্স এসেছে দেশে।
১ নভেম্বর ২০২০, ০১:১২ অপরাহ্ন

ইরফান সেলিমের আরও ২ দিনের রিমান্ড

লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুলের আরও দুই দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
১ নভেম্বর ২০২০, ০১:১০ অপরাহ্ন

আচার ভেবে ইঁদুরের বিষ খেয়ে ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাশের বাড়িতে খোলা অবস্থায় রাখা ইঁদুর মারার বিষ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিন শিশুকে।
১ নভেম্বর ২০২০, ১২:২৪ অপরাহ্ন