হাসপাতালে করোনা রোগীপ্রতি সরকারের খরচ ১৫ থেকে ৪৭ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হওয়া প্রতি রোগীর পেছনে সরকার গড়ে ১৫ হাজার টাকা থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত খরচ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নামমাত্র ফি দিয়ে করোনা পরীক্ষা ও মহামারিতে মানুষ সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পেয়েছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
১ নভেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন

পেঁয়াজ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে: কৃষিমন্ত্রী

দেশে পেঁয়াজ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
১ নভেম্বর ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন

বিদেশফেরতদের বাধ্যতামূলক পরীক্ষা ও কোয়ারেন্টিনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতের আগমনে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের বিমানবন্দরসহ সকল প্রবেশ পথে বাধ্যতামূলক পরীক্ষা এবং বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
১ নভেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে গৃহপরিচারিকা ও শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক শিশু ও এক গৃহপরিচারিকা ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ নভেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন

কোরআন অবমাননার প্রমাণ পায়নি মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

লালমনিরহাটের পাটগ্রামে ধর্ম অবমাননার অভিযোগে মো. শহিদুন্নবী জুয়েল (৫০) কে নির্মমভাবে হত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান ও কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল মাহমুদ ফাউজুল কবিন জানিয়েছেন, জুয়েল পবিত্র কোরআন শরীফ অবমাননা করেননি। গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।
১ নভেম্বর ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

রিমান্ড শেষে কারাগারে বাহিনী প্রধান দেলোয়ার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি বাহিনী প্রধান দেলোয়ার হোসেনকে হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
১ নভেম্বর ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন

জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১০০০ শয্যার ক্যানসার হাসপাতাল

বাংলাদেশের আইচি মেডিকেল গ্রুপের অংশীদারিত্বে জাপানি সংস্থা শিপ হেলথ কেয়ার হোল্ডিংস দুই হাজার কোটি টাকা ব্যয়ে এক হাজার শয্যা বিশিষ্ট ডেডিকেটেড ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র স্থাপন করবে ঢাকায়।
১ নভেম্বর ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ১৫৬৮, পরীক্ষা ১২৫৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৯৪১ জন।
১ নভেম্বর ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন

বেড়িবাঁধ ভেঙে ফেনীর ৫টি গ্রামে আকস্মিক বন্যা

ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধের দুটি জায়গায় ভাঙনের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে উপজেলার সদর ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
১ নভেম্বর ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন

মার্কেট-সুপারশপ-শপিংমলে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না

মার্কেট, সুপারশপ ও শপিংমলে আজ রোববার থেকে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
১ নভেম্বর ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন

পায়েল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইদুর রহমান পায়েল হত্যায় হানিফ এন্টারপ্রাইজের চালক, তার সহকারী ও সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।
১ নভেম্বর ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন

জুয়েলকে হত্যার ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী বুড়িমারীতে মসজিদের ভেতর ঢুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা তদন্ত করছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন।
১ নভেম্বর ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন

রোবোটিক্সের অলিম্পিক ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে’ চ্যাম্পিয়ন টিম বাংলাদেশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় রোবোটিক্স প্রতিযোগিতা ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে’ ১৭৪টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ।
১ নভেম্বর ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

৩ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
১ নভেম্বর ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর রেজিস্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা দায়ের করার পরে কর্মবিরতির ঘোষণা আসে।
১ নভেম্বর ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন

চলে গেলেন কালি ও কলম’র সম্পাদক আবুল হাসনাত

বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত আর নেই। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
১ নভেম্বর ২০২০, ০৪:৪৮ পূর্বাহ্ন

সাড়ে চার বছরে প্রবাস থেকে এসেছে ৪৭৩ নারীর মরদেহ

শনিবার ভোর চারটা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোরী মেয়ের মরদেহ নিয়ে কাঁদছেন স্বজনরা। ১৩ বছরের ওই কিশোরীর মরদেহ সৌদি এয়ারলাইন্সে এসেছে সৌদি আরব থেকে। ১৩ বছরের এই কিশোরীকে ২৫ বছর বয়স দেখিয়ে গতবছর সৌদি আরবে পাঠানো হয়েছিল। কাগজপত্রে আত্মহত্যা বলা হলেও তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করছে পরিবার। গতকাল দুপুরে ঢাকার খিলগাঁওয়ে কবরস্থানে নদীকে দাফনের সময় পরিবারের আহাজারি তাই কিছুতেই থামছিল না।
৩১ অক্টোবর ২০২০, ০৫:০০ অপরাহ্ন

সৌদি আরবের ব্যাংক নোটে ‘স্বাধীন কাশ্মীর’, বিক্ষুব্ধ ভারত

সৌদি আরবের নতুন ২০ রিয়ালের ব্যাংক নোটে কাশ্মীরকে পৃথক দেশ হিসেবে দেখানোয় ক্ষোভ জানিয়েছে ভারত।
৩১ অক্টোবর ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল কর্মকর্তা রিমান্ডে

নৌবাহিনীর কর্মকর্তা লে. ওয়াসিফ আহমেদ খানকে নির্যাতনের মামলায় হাজী সেলিমের ব্যবসায়ী সংগঠন মদিনা গ্রুপের প্রোটোকল কর্মকর্তা এ বি সিদ্দিক দিপুকে আজ দুই দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
৩১ অক্টোবর ২০২০, ০২:৫১ অপরাহ্ন

ভারতে নতুন ভূমি আইনের প্রতিবাদে কাশ্মীরে ধর্মঘট

ভারতের নতুন ভূমি আইনের প্রতিবাদে কাশ্মীরের বিভিন্ন স্থানে আজ ধর্মঘট পালিত হয়েছে। বন্ধ ছিল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
৩১ অক্টোবর ২০২০, ০২:৩৭ অপরাহ্ন