পুলিশ পরিদর্শকের নাক ফাটালেন উপপরিদর্শক, কমিশনারের কাছে অভিযোগ
চট্টগ্রামে এক পুলিশ পরিদর্শকের নাক ফাটিয়েছেন আরেক উপপুলিশ পরিদর্শক (এসআই)। শুধু নাক ফাটিয়ে ক্ষান্ত হননি তাকে পরানো হয় হাতকড়াও।
৩১ অক্টোবর ২০২০, ০২:৩৪ অপরাহ্ন
জুয়েলের দগ্ধ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েলের দগ্ধ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩১ অক্টোবর ২০২০, ০২:২৪ অপরাহ্ন
জানুয়ারির মধ্যে মাগুরায় রেললাইন নির্মাণকাজ শুরু: রেলমন্ত্রী
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, যে দেশ যত উন্নত, সে দেশের যোগাযোগ ব্যবস্থা তত উন্নত। রেলকে বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা যায় না। আর, এ লক্ষ্যেই উন্নত দেশের মতো পরিকল্পনা করে রেল খাতে উন্নয়ন চিন্তা করা হচ্ছে।
৩১ অক্টোবর ২০২০, ০১:২৬ অপরাহ্ন
মারা গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা স্যার শন কনারি
‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করা স্কটিশ অভিনেতা স্যার শন কনারি (৯০) মারা গেছেন। গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
৩১ অক্টোবর ২০২০, ০১:২২ অপরাহ্ন
জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ৫
মসজিদের ভেতর ঢুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েলকে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আজ শনিবার বিকালে পাটগ্রাম থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ অক্টোবর ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
গ্রাম্য সালিশে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে (৬৫) পিটিয়ে হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
৩১ অক্টোবর ২০২০, ১২:৩১ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বিস্ফোরণ: অভিযোগপত্র দাখিলের তদন্ত শেষ
নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অভিযোগপত্র দাখিলের তদন্ত ও প্রমাণের জন্য সব কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন।
৩১ অক্টোবর ২০২০, ১২:১২ অপরাহ্ন
দু-একটি খারাপ কাজ সমস্ত উন্নয়নকে ম্লান করে দিতে পারে না: ওবায়দুল কাদের
নোয়াখালীতে সম্প্রতি নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় লজ্জিত ও বিব্রত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দু-একটি খারাপ কাজ সমস্ত উন্নয়নকে ম্লান করে দিতে পারে না।
৩১ অক্টোবর ২০২০, ১২:১০ অপরাহ্ন
নোয়াখালীতে অটোরিকশা থামিয়ে বাবাকে পিটিয়ে মেয়েকে ধর্ষণচেষ্টা
নোয়াখালীর সেনবাগে অটোরিকশা থামিয়ে বাবাকে পিটিয়ে মেয়েকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার সকালে ওই নারীর বাবা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা করেছেন।
৩১ অক্টোবর ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ
মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে চীনা দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
৩১ অক্টোবর ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
দুর্নীতির সংবাদ প্রকাশ, ইতালি প্রবাসীর পাসপোর্ট আটকে রাখার অভিযোগ
অনেক দিন ধরে ইতালিতে বসবাসকারী অভিবাসীদের একটি অভিযোগ করতে শোনা যায়- প্রবাস থেকে প্রকাশিত পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সরকার অথবা দূতাবাসের কাজের সমালোচনা করে কিছু লিখলে, শেয়ার করলে হয়রানির শিকার হতে হয়। পাসপোর্ট নবায়ন বা দূতাবাসে অন্যান্য সেবার জন্য গেলে হয়রানির মুখে পড়তে হয়। অনেক সময় পাসপোর্ট আটকে রাখা হয় এবং সরাসরি জানিয়ে দেওয়া হয় সরকার বা দূতাবাসের সমালোচনা করার কারণে পাসপোর্ট ঢাকায় আটকে রাখা হয়েছে।
৩১ অক্টোবর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু হাসপাতালে ভর্তি
করোনায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
৩১ অক্টোবর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
ভ্যাকসিন আনতে দু-চার দিনের মধ্যে চুক্তি হবে: স্বাস্থ্যমন্ত্রী
কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করছে জানিয়ে স্বস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আনার ব্যাপারে দু-চার দিনের মধ্যেই একটি চুক্তি হবে।
৩১ অক্টোবর ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
রংপুরে জুয়েলের গায়েবানা জানাজা সম্পন্ন
লালমনিরহাটের বুড়িমারীতে আগুনে পুড়িয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার রংপুর শালবনের শহীদুন্নবী জুয়েলের গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে।
৩১ অক্টোবর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
কোভিড-১৯ ভ্যাকসিন কিনতে আইএফসিকে পাশে থাকার আহ্বান
ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনকে (আইএফসি) সহযোগিতার হাত আরও প্রসারিত করার আহ্বান জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘আমাদের সরকার কোভিড-১৯ টিকা ক্রয়ের বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং বদ্ধপরিকর। অর্থমন্ত্রী ইতোমধ্যে দেশের সব মানুষকে টিকা আবিস্কারের সঙ্গে সঙ্গে প্রাপ্তি নিশ্চিত করার আশা ব্যক্ত করেছেন। তাই এ খাতে আমাদের বড় অংকের অর্থ সংস্থানের বিষয়টি জড়িত।’
৩১ অক্টোবর ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন
বিজয়ী জাতি হিসেবে বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ খুব সাহসী। তাদের নিয়ে যুদ্ধ করেই জাতির পিতা দেশের স্বাধীনতা অর্জন করেছেন। কাজেই বিজয়ী জাতি হিসেবেই বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো।
৩১ অক্টোবর ২০২০, ১০:২০ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ১৩২০, পরীক্ষা ১১৫৩২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৯২৩ জন।
৩১ অক্টোবর ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন
অভিনয়ের উজ্জ্বলতম নক্ষত্র আসাদুজ্জামান নূর
এদেশে অল্প কয়েকজন সফল শিল্পীর তালিকায় তার নাম উঠে আসে অনায়াসে। নিখুঁত শিল্পী তিনি। বর্ণাঢ্য তার অভিনয় ক্যারিয়ার। বেতার, টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র, রাজনীতি সবখানেই সাফল্য ছুঁয়ে গেছে তাকে। তিনি আসাদুজ্জামান নূর। অভিনয়ের উজ্জ্বলতম নক্ষত্র।
৩১ অক্টোবর ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
পদ্মা সেতুর ৫২৫০ মিটার দৃশ্যমান
পদ্মা সেতুর ৩৫তম স্প্যান ‘টু-বি’ পিলারের ওপর বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর পাঁচ হাজার ২৫০ মিটার। দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সেতুর আট ও নয় নম্বর পিলারের ওপর আজ শনিবার সফলভাবে স্প্যানটি স্থায়ীভাবে বসানো হয়েছে। ৩৪তম স্প্যান বসানোর সাত দিনের মাথায় এই স্প্যানটি বসানো হলো।
৩১ অক্টোবর ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন।’
৩১ অক্টোবর ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন