ট্রাম্প না বাইডেন, কে জিতবেন?

‘ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবেন অর্থনীতির কারণে। এতকিছুর মধ্যে ট্রাম্প আমেরিকার অর্থনীতি ঠিক রাখতে সক্ষম হয়েছেন। করোনা মহামারির কারণে মানুষ কাজ হারিয়েছে, এটা সত্য। আবার কাজ ফিরে পেয়েছে, পাচ্ছে— এটাও সত্য। আমি নিজেই কাজ ফিরে পেয়েছি। ট্রাম্প একজন সফল ব্যবসায়ী বলেই আমেরিকার অর্থনীতি ঠিক রাখতে পেরেছেন। জনমত জরিপ সঠিক হবে না। যেমন সঠিক হয়নি গত নির্বাচনে। ট্রাম্প গণমাধ্যমকে গুরুত্ব দেন না। সে কারণে গণমাধ্যম তার বিরুদ্ধে এসব জরিপ হাজির করছে। পপুলার ভোটের পাশাপাশি প্রয়োজনীয় ২৭০টির চেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট ট্রাম্প পাবেন’, বলছিলেন মেরিল্যান্ডের বাসিন্দা বাংলাদেশি-আমেরিকান ড্যানিশ রোজারিও।
৩১ অক্টোবর ২০২০, ০৭:১৬ পূর্বাহ্ন

মৌ চাষিদের গ্রাম পিরুজালী

গাজীপুরের সদর উপজেলার পিরুজালী গ্রাম যেন মৌ চাষিদের গ্রামে পরিণত হয়েছে। চাকরি ছেড়ে বিভিন্ন বয়সী মানুষ উদ্যোক্তা হিসেবে মৌ চাষে ঝুঁকছেন। সবুজ ঘেরা এই গ্রামে সারা বছরই কোনো না কোনো ফল-ফুলের সমারোহ লেগে থাকে।
৩১ অক্টোবর ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: এবার মসজিদ কমিটির সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শুক্রবার রাতে উপজেলার ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩১ অক্টোবর ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন

রেমিট্যান্স প্রবাহে ২০২০ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম: বিশ্বব্যাংক

প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) প্রবাহের ক্ষেত্রে ২০২০ সালে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম হবে বলে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল শুক্রবার ওয়াশিংটন সদর দপ্তর থেকে ‘কোভিড-১৯ ক্রাইসিস থ্রো মাইগ্রেশন লেন্স’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
৩১ অক্টোবর ২০২০, ০৪:১৪ পূর্বাহ্ন

দেশের অর্থনীতি ও জিডিপি নিয়ে সরকার মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

সরকার দেশের অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ‘মিথ্যাচার’ করছে বলে শুক্রবার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩০ অক্টোবর ২০২০, ০৫:০৭ অপরাহ্ন

কল্যাণপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ২

রাজধানীর কল্যাণপুরের নতুন বাজারের বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১১ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
৩০ অক্টোবর ২০২০, ০৪:৫৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সদর উপজেলায় এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ছয় মাস পর পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ অক্টোবর ২০২০, ০৪:৫০ অপরাহ্ন

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

যশোরের ঝিকরগাছা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
৩০ অক্টোবর ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন

চট্টগ্রামে সাংবাদিক নিখোঁজ

বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডির সাংবাদিক গোলাম সরওয়ার।
৩০ অক্টোবর ২০২০, ০৪:০১ অপরাহ্ন

জুয়েলের মরদেহের অপেক্ষায় শোকার্ত পরিবার

লালমনিরহাটের বুড়িমারীর পাটগ্রামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে নিহত আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলের পরিবার। তারা এখন শুধু জুয়েলের মরদেহের জন্য অপেক্ষা করছে। ডিএনএ শনাক্তের পর পুলিশ তার মরদেহ হস্তান্তর করবে।
৩০ অক্টোবর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন

বেনাপোলে ৯টি পিস্তলসহ ইউপি সদস্য আটক

যশোর জেলার বেনাপোলের পুটখালী সীমান্তের কাছে এক ইউপি সদস্যের বাড়ি থেকে নয়টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যকেও আটক করেছে র‌্যাব।
৩০ অক্টোবর ২০২০, ১২:৪৮ অপরাহ্ন

কাল বসছে পদ্মা সেতুর ৩৫ তম স্প্যান

অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে আগামীকাল শনিবার। এই স্প্যানটি বসানো হবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর। সফলভাবে এই স্প্যান টু-বি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর পাঁচ হাজার ২৫০ মিটার। আজ শুক্রবার বিকেলে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে সেতু কর্তৃপক্ষ।
৩০ অক্টোবর ২০২০, ১২:২৩ অপরাহ্ন

শেবাচিমে সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ ইন্টার্ন চিকিৎসকদের

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) এক চিকিৎসকের বিরুদ্ধে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিট থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে, দুর্ভোগে পড়েন হাসপাতালে আসা রোগীরা।
৩০ অক্টোবর ২০২০, ১২:০৮ অপরাহ্ন

পুলিশ সদস্যরা জনতার পুলিশে পরিণত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, মুজিববর্ষে পুলিশ সদস্যরা জনতার পুলিশে পরিণত হবে।
৩০ অক্টোবর ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

দেশে বহু নারী বিয়ে পরবর্তী ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হচ্ছে: ধর্ষণ আইন সংস্কার জোট

দেশে বহু নারী ও কন্যা বিয়ে পরবর্তী ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হচ্ছে বলে জানিয়েছে ১৭টি মানবাধিকার সংস্থা সমন্বয়ে গঠিত ‘ধর্ষণ আইন সংস্কার জোট’ বা ‘রেপ ল রিফর্ম কোয়ালিশন’।
৩০ অক্টোবর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক গ্রেপ্তার

কক্সবাজারের জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ অক্টোবর ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, আটক ৪

কিশোরগঞ্জের কটিয়াদিতে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে জামষাইট গ্রামে বাড়ির পাশ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে।
৩০ অক্টোবর ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

প্রতি মাসের প্রথম রোববার বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতি মাসের প্রথম রোববার জাতীয় চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। আর এই সুযোগ ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত থাকবে।
৩০ অক্টোবর ২০২০, ১০:১৩ পূর্বাহ্ন

বিজয়নগরে ফ্রান্সবিরোধী মিছিল থেকে পুলিশের ওপর হামলা

রাজধানীর বিজয়নগরে ফ্রান্সবিরোধী মিছিল থেকে পুলিশের ওপর হামলা ঘটনা ঘটেছে।
৩০ অক্টোবর ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

বরগুনা থেকে বরিশাল বিভাগীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫ আসামি

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে আজ শুক্রবার সকালে কড়া নিরাপত্তায় বরিশাল বিভাগীয় কারাগারে পাঠানো হয়েছে। বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ার হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
৩০ অক্টোবর ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন