উত্তাল মেঘনায় গ্রীন লাইন-৩ এর ভয়ঙ্কর ৭ ঘণ্টা
বৈরী আবহাওয়ার মধ্যে গত ২৩ অক্টোবর বরিশাল-ঢাকা রুটে চলা গ্রীণ লাইন-৩ লঞ্চটি বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে যায়। লঞ্চটিতে মোট ৮৩ জন যাত্রী ছিলেন। ঠিক তিন ঘণ্টা পরে মেঘনায় পৌঁছায় লঞ্চটি। মেঘনা তখন উত্তাল। বয়ে যাচ্ছে দমকা হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি।
২৭ অক্টোবর ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত
রাজধানীর খিলক্ষেতের তিন শ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের (৩০) এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাত যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
২৭ অক্টোবর ২০২০, ০৫:৪১ পূর্বাহ্ন
রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামি আদালতে
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আদালতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করবেন আদালত। গত ১৪ অক্টোবর বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।
২৭ অক্টোবর ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন
কলাবাগানে কিশোর হত্যার অভিযোগ
রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় আশিক রহমান (১৫) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় আশিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৭ অক্টোবর ২০২০, ০৫:০৮ পূর্বাহ্ন
ইরফান সেলিমের আরও ১ সহযোগী গ্রেপ্তার
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৭ অক্টোবর ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে কালামের স্বীকারোক্তি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গৃহবধূকে (৩৫) ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে মামলার দ্বিতীয় আসামি আবুল কালাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
২৬ অক্টোবর ২০২০, ০৩:৫০ অপরাহ্ন
১০ হাজার পিস ইয়াবা জব্দ করে ১ হাজার জমা দিয়ে মামলা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলি বিওপির লম্বাঘোনা নামক স্থান থেকে গত ২৪ অক্টোবর ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১১) একটি টহল দল। তবে, ১০ হাজার পিস ইয়াবার মধ্যে এক হাজার পিস জমা দিয়ে গতকাল রোববার নাইক্ষ্যংছড়ি থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।
২৬ অক্টোবর ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন
করোনা টিকার আশা বাড়ালো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
কভিড-১৯ প্রতিরোধে নতুন করে আশা জাগিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য করোনা ভ্যাকসিন। ট্রায়ালে তরুণদের পাশাপাশি প্রবীণদের শরীরে এ ভ্যাকসিন 'রোগ প্রতিরোধ ক্ষমতা' তৈরি করছে বলে জানায় অ্যাস্ট্রাজেনেকা।
২৬ অক্টোবর ২০২০, ০৩:২১ অপরাহ্ন
সৌমিত্রের পরিবারের সঙ্গে বসতে চায় মেডিকেল বোর্ড!
কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি।
২৬ অক্টোবর ২০২০, ০৩:১৭ অপরাহ্ন
মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীর বিশেষায়িত একটি দলের এক সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।
২৬ অক্টোবর ২০২০, ০২:২৮ অপরাহ্ন
৮ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
চলতি মাসের শুরুতে অবৈধভাবে ভারতে প্রবেশ করা আট বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২৬ অক্টোবর ২০২০, ০১:৪৫ অপরাহ্ন
ভ্রাম্যমাণ আদালতে ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড
বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।
২৬ অক্টোবর ২০২০, ০১:১৪ অপরাহ্ন
মেঘনায় জোয়ারের পানিতে নিখোঁজ কিশোর, উদ্ধার ৩
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে গোসলে নেমে জোয়ারের পানিতে নিখোঁজ হৃদয় হোসেন (১২) নামে এক কিশোর। তবে উদ্ধার করা গেছে অপর তিন কিশোরকে।
২৬ অক্টোবর ২০২০, ১২:৪৫ অপরাহ্ন
ইরফান সেলিমের ঘর থেকে পিস্তল, ওয়াকিটকি, মদ, হাতকড়া জব্দ
সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের ঘর থেকে পিস্তল, ওয়াকিটকি, ভিপিএস মেশিন, বিদেশি মদ ও হাতকড়া জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৬ অক্টোবর ২০২০, ১২:৪০ অপরাহ্ন
রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, এএসআই বরখাস্ত
রংপুরে এক স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রংপুরে ডিবি পুলিশের এক এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৬ অক্টোবর ২০২০, ১২:১১ অপরাহ্ন
চীন-ভারত উত্তেজনা: লাদাখ সীমান্তে বাণিজ্যে স্থবিরতা
চীন-ভারতের সম্মতির পর লাদাখ অঞ্চলে গত কয়েক দশকে সচল হয়ে উঠেছিল ‘সিল্ক রোড’ হিসেবে পরিচিত ঐতিহাসিক বাণিজ্যপথটি। তবে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বাধাগ্রস্ত করে তুলছে সেই সীমান্ত বাণিজ্যকে।
২৬ অক্টোবর ২০২০, ১২:০৫ অপরাহ্ন
স্পিডবোট ডুবে ৫ জনের মৃত্যুর ঘটনায় আরও একটি মামলা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় আরও একটি মামলা হয়েছে।
২৬ অক্টোবর ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন
৯ মাসের ‘কাঁটা’ কেন শেষ হলো না ৭ বছরেও, অনুদানের অন্য ছবির খবর
কবি ও নির্মাতা টোকন ঠাকুর ২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ নামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পেয়েছিলেন। খ্যাতিমান সাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে নির্মাণ করেছেন সিনেমাটি। সেবছর তিনি অনুদান পেয়েছিলেন ৩৫ লাখ টাকা। বর্তমানে অনুদানের অঙ্ক বাড়িয়ে সর্বোচ্চ ৭০ লাখ টাকা করা হয়েছে।
২৬ অক্টোবর ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন
ইরফান সেলিমের গাড়ি চালক ১ দিনের রিমান্ডে
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
২৬ অক্টোবর ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
প্রধান নিরাপত্তা কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় নির্বিকার জাবি প্রশাসন
দায়িত্ব নেওয়ার পর চার বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিনের বিরুদ্ধে লাঞ্ছিত করা, মারধর, ব্ল্যাকমেইল, চাঁদাবাজি এবং বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা নারী দর্শনার্থীদের কটূক্তি করার এক ডজনেরও বেশি অভিযোগ জমা পরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
২৬ অক্টোবর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন