নাটোরে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত, আহত ১০

বাস খাদে পড়ে নাটোরে মা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার সকাল ১০টার দিকে নাটোরের বরাইগ্রাম উপজেলার গোধড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ অক্টোবর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

রিফাত হত্যা মামলা: ১৪ কিশোর আসামির রায় আগামীকাল

বহুল আলোচিত বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আগামীকাল ঘোষণা করা হবে। বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন।
২৬ অক্টোবর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

বগুড়ায় মন্দির প্রাঙ্গণে কুপিয়ে হত্যা

গত রাতে বগুড়ায় মন্দির প্রাঙ্গণে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
২৬ অক্টোবর ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন

টোকন ঠাকুরের জামিন

সরকারি অর্থ আত্মসাতের মামলায় কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত এই আদেশ দেন।
২৬ অক্টোবর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

দেশে শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়াল, মৃত্যু প্রায় ৬ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৪৩৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে চার লাখ ২৫১ জনে দাঁড়াল।
২৬ অক্টোবর ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে স্কুল ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল, ইউপি সদস্য ও তার শ্বশুর গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. তামিম হোসেনকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মো. মামুন ও তার শ্বশুর মিলন সরকারকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
২৬ অক্টোবর ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন

হৃদরোগে বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. তাহিরের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহির। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বসয় হয়েছিল ৮০ বছর।
২৬ অক্টোবর ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে প্রতি চার দিনে একটি ধর্ষণ

নোয়াখালীতে একের পর এক ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। গত ৫০ দিনে দেশব্যাপী সমালোচনা ও নিন্দার ঝড় সৃষ্টিকারী নারী নির্যাতনসহ ১৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে নোয়াখালীতে। গড়ে প্রায় প্রতি চার দিনে একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে।
২৬ অক্টোবর ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ন

হাজী সেলিমের ছেলে র‌্যাব হেফাজতে

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা হওয়ায় হাজী সেলিমের একটি বাড়িতে অভিযান চালিয়ে ইরফান ও তার দেহরক্ষীকে হেফাজতে নিয়েছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার ওই বাসাটিতে শুরু হওয়া অভিযানটি এখনো চলছে।
২৬ অক্টোবর ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন

‘নৌ কর্মকর্তাকে মারধরের’ অভিযোগে হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা

নৌ কর্মকর্তা লেফটেনেন্ট ওয়াসিফ আহমদ খানকে গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ‘মারধরের’ অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২৬ অক্টোবর ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কাপড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৬ অক্টোবর ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

ভ্যাকসিন জাতীয়করণের বিরুদ্ধে ডব্লিউএইচও প্রধানের সতর্কতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ভবিষ্যতে যে কোনো করোনার ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন।
২৬ অক্টোবর ২০২০, ০৬:৪৩ পূর্বাহ্ন

৪ ঘণ্টা পর আবার শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

১২ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছিল। কয়েকটি ছোট ফেরি মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট ও মাদারিপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে যাত্রী বহন করে চলছিল। ফেরিগুলো চলাচল করছিল পদ্মা সেতুর ৩৮ নম্বর পিলারের পাশ দিয়ে চায়না চ্যানেল ব্যবহার করে।
২৬ অক্টোবর ২০২০, ০৬:০৮ পূর্বাহ্ন

বেশিরভাগ বাংলাদেশি শ্রমিক সৌদি আরব ফিরতে পেরেছেন

গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৩১ দিনের মধ্যে আটকে পড়া ৩১ হাজার ৩১৬ জন অভিবাসী বাংলাদেশি শ্রমিককে সৌদি আরবে নিয়ে গেছে বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইনস।
২৬ অক্টোবর ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন

বাংলার সামাজিক মুক্তি ও শেরে বাংলার প্রাসঙ্গিকতা

আঠারো ও উনিশ শতকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক মুক্তির জন্য অনেকে কাজ করেছেন। আত্মপরিচয় নিয়ে ভেবেছেন বিদগ্ধ সামাজিক ও রাজনৈতিক চিন্তাশীলরা। বাঙালি সংস্কৃতিতে নানান মানুষের সমন্বয়ে হাজারো বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে উঠা বন্ধন নিয়ে চূড়ান্তভাবে মনোযোগ দিয়েছেন। সময়, সমাজ, সাহিত্য, সংস্কৃতি, ভাষাসহ সামগ্রিক সংস্কৃতিতে অবদান রেখেছেন কালজয়ীরা।
২৬ অক্টোবর ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন

মারা গেছেন টিএমএসএস মেডিকেলের করোনা ইউনিট প্রধান ডা. মাসুদ

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও বেসরকারী রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর একেএম মাসুদুর রহমান (৬২) মৃত্যুবরণ করেছেন।
২৫ অক্টোবর ২০২০, ০৪:০৭ অপরাহ্ন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। চেতনা তেমন নেই বললেই চলে।
২৫ অক্টোবর ২০২০, ০৩:২৮ অপরাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে টোকিওর সমর্থন চাইল ঢাকা

রোহিঙ্গা সংকট নিরসনে জাপানের দৃঢ় সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
২৫ অক্টোবর ২০২০, ০৩:০৪ অপরাহ্ন

ফোনে ডেকে নেওয়ার ২১ ঘণ্টা পর জঙ্গলে মিলল নারীর মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল ফোনে ডেকে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ডেকে নেওয়ার ২১ ঘণ্টা পর স্থানীয় একটি জঙ্গল থেকে রোববার বিকেল ৫টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ অক্টোবর ২০২০, ০২:৫৩ অপরাহ্ন

প্রবাসে দুর্গাপূজা ও বাঙালির মিলনমেলা

করোনার অতিমারীতে থমকে গেছে বিশ্ব, কিন্তু থেমে নেই ঋতুর পরিবর্তন। শারদীয় এই কাল মাতৃশক্তি বন্দনার, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার।
২৫ অক্টোবর ২০২০, ০২:৫৩ অপরাহ্ন