শ্রদ্ধা ও ভালোবাসায় ফাদার টিমকে স্মরণ

শিক্ষাবিদ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সক্রিয়কর্মী এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে কাজ করা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রয়াত ফাদার টিমকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে।
২৪ অক্টোবর ২০২০, ০৫:২৪ পূর্বাহ্ন

মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় ছুরিকাঘাতে রিপন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতাল থেকে সংবাদ পেয়েছি ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
২৪ অক্টোবর ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন

সাংবিধানিকভাবে মেনে নিয়েছি, গণতন্ত্রের জন্য আমরা উপযুক্ত নই: জিএম কাদের

এদেশের রাজনীতিতে হুসেইন মুহাম্মদ এরশাদ ‘স্বৈরাচার’ হিসেবে স্বীকৃত। যদিও তিনি তা কোনোদিন স্বীকার করেননি, স্বীকার করেন না এখনকার নেতৃত্বও।
২৪ অক্টোবর ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন

মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে পূর্ণাঙ্গ আবেদন জমা দিল গাম্বিয়া

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ আবেদন জমা দিয়েছে গাম্বিয়া। গতকাল শুক্রবার জমা দেওয়া ৫০০ পাতার এ আবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমার সরকারের দায় তুলে ধরা হয়েছে।
২৪ অক্টোবর ২০২০, ০৪:৫৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচ যাত্রীর সবার মরদেহ উদ্ধার করা কোস্টগার্ড। আজ শনিবার রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ অক্টোবর ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন

দ. এশিয়ায় পাহাড়ি ঢলের আগাম সতর্ক ব্যবস্থা চালু করল ভারত

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার জন্য ফ্ল্যাশ ফ্লাড বা পাহাড়ি ঢলের আগাম সতর্ক ব্যবস্থা চালু করেছে ভারত। এখন থেকে এ ধরণের বন্যা বা ঢলের প্রায় ছয় ঘণ্টা আগেই সতর্কতামূলক নির্দেশনা পাওয়া যাবে।
২৪ অক্টোবর ২০২০, ০৪:৩১ পূর্বাহ্ন

ব্যারিস্টার রফিক-উল হকের অজানা অধ্যায়

দেশের প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক আর নেই। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৪ অক্টোবর ২০২০, ০৩:৩৪ পূর্বাহ্ন

২৬ সদস্যের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স গঠন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিককে প্রধান উপদেষ্টা করে ২৬ সদস্য বিশিষ্ট করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
২৩ অক্টোবর ২০২০, ০৩:৪২ অপরাহ্ন

রাবি উপাচার্য, উপ-উপাচার্য, শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ পেয়েছে ইউজিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২৩ অক্টোবর ২০২০, ০২:২৭ অপরাহ্ন

উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
২৩ অক্টোবর ২০২০, ০২:২১ অপরাহ্ন

গাজীপুরে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সন্তানকে হত্যা ও ধর্ষণের ধারণকৃত ভিডিওচিত্র প্রকাশের ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাত ১২টার পরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
২৩ অক্টোবর ২০২০, ০২:০১ অপরাহ্ন

দেশে করোনার লক্ষণ নিয়ে মৃত্যুর ডেটা ভিজ্যুয়াল তৈরি করল ডেটাফুল

বাংলাদেশে কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে মৃত্যুবিষয়ক একটি ডেটা ভিজ্যুয়াল তৈরি করেছে দেশের প্রথম ডেটাভিত্তিক কনটেন্ট পোর্টাল ডেটাফুল।
২৩ অক্টোবর ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, দেখা দিয়েছে ভাঙন

সাগরে নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও জোয়ারের তীব্রতায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে ভাঙন।
২৩ অক্টোবর ২০২০, ০১:২৫ অপরাহ্ন

ফেনীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ফেনীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ অক্টোবর ২০২০, ০১:০৮ অপরাহ্ন

‘আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হলে জাতীয় স্বার্থ রক্ষিত হবে’

আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে পারলে জাতীয় স্বার্থ রক্ষিত হবে বলে মন্তব্য করেছেন ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান।
২৩ অক্টোবর ২০২০, ১২:৪৫ অপরাহ্ন

শাহজালালে প্রায় ৫ কোটি টাকার সোনার বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ দশমিক ৮৮ কেজির ৬৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
২৩ অক্টোবর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে স্টিল মিলে মেশিন বিস্ফোরণে নিহত ২, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর মেশিন বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চার জন।
২৩ অক্টোবর ২০২০, ১২:৩৬ অপরাহ্ন

পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি, দুর্ভোগে যাত্রীরা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় এবং পূজার ছুটির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের চাপ। ফলে, পারাপারের অপেক্ষায় আছে পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ ছোট-বড় যানবাহন। ফলে, চরম দুর্ভোগে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাতায়াতকারী দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা।
২৩ অক্টোবর ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে নিজস্ব সীমা সংক্রান্ত সংশোধিত তথ্য জাতিসংঘে পেশ

বঙ্গোপসাগরে বর্ধিত মহীসোপানে বাংলাদেশের সীমা সংক্রান্ত সংশোধিত তথ্যাদি জাতিসংঘে প্রদান করেছে বাংলাদেশ।
২৩ অক্টোবর ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সকাল থেকে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। একইসঙ্গে ঢাকা হাটুরিয়া ও মুলাদি ভায়া চাঁদপুর রুটের এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচলও বন্ধ আছে।
২৩ অক্টোবর ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন