সাগরে নিম্নচাপ, বৃষ্টি হবে আরও ২ দিন

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশে পাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এর প্রভাবে আগামী অন্তত ৪৮ ঘণ্টা সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২২ অক্টোবর ২০২০, ০৫:২৬ পূর্বাহ্ন

মৃত্যু ১১ লাখ ৩০ হাজার, আক্রান্ত ৪ কোটি সাড়ে ১১ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন চার কোটি সাড়ে ১১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ।
২২ অক্টোবর ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন

একই পরিবারের ৪ জনকে হত্যা: আদালতে ছোট ভাইয়ের জবানবন্দি

সাতক্ষীরার কলারোয়ায় দুই শিশুসহ একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের ছোটভাই রায়হানুল আদালতে জবানবন্দি দিয়েছেন। সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডলের আদালতে আজ বুধবার বিকেলে জবানবন্দি দেন।
২১ অক্টোবর ২০২০, ০৪:১৫ অপরাহ্ন

আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছেন লালমনিরহাটের নারী শিক্ষার্থীরা

কিছু দিন আগেও অভিভাবকরা তাদের মেয়েদের মার্শাল আর্ট শিখতে অনুমতি দিতে আগ্রহী ছিলেন না। তবে, দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় আত্মরক্ষায় বলিষ্ঠ হতে মার্শাল আর্ট শেখাতে আগ্রহী হয়ে উঠেছেন অভিভাবকরা। বর্তমানে লালমনিরহাটের গ্রামে গ্রামে নারী শিক্ষার্থীদের মার্শাল আর্ট চর্চা করতে দেখা যাচ্ছে।
২১ অক্টোবর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

আকবরকে পালাতে সহায়তাকারী এসআই বরখাস্ত

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের হেফাজতে মারা যাওয়া রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় প্রধান সন্দেহভাজন ও ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুঁইয়াকে পালাতে সহায়তা করায় এক উপপরিদর্শক (এসআই) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ অক্টোবর ২০২০, ০৩:৩০ অপরাহ্ন

চলতি অর্থবছরের ১৫ অক্টোবর পর্যন্ত ২ লাখ ৮৪ হাজার বাংলাদেশি বিদেশ গেছেন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রমতে চলতি ২০২০-২১ অর্থবছরের ১৫ অক্টোবর পর্যন্ত ২ লাখ ৮৪ হাজার বাংলাদেশি বিদেশে গেছেন। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ বেশি।
২১ অক্টোবর ২০২০, ০৩:৩০ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার ফি এর কিছু অংশ ফেরত পাবে শিক্ষার্থীরা

এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায়, পরীক্ষার ফি এর কিছু অংশ শিক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
২১ অক্টোবর ২০২০, ০৩:২৩ অপরাহ্ন

ধর্ষণের ঘটনায় ‘সালিশ’ বন্ধে হাইকোর্টের নির্দেশ

ধর্ষণের ঘটনায় 'সালিশ' বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২১ অক্টোবর ২০২০, ০৩:২৩ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন বন্ধ বেনাপোলের আমদানি-রপ্তানি কার্যক্রম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরে পণ্য খালাস ও বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
২১ অক্টোবর ২০২০, ০৩:০৮ অপরাহ্ন

বাংলাদেশে জাহাজ রিসাইক্লিং শিল্পে বিনিয়োগে আগ্রহী নরওয়ে

বাংলাদেশে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করার আগ্রহ জানিয়েছে নরওয়ে। নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-স্ভেন্দসেন আজ বুধবার এক ভিডিও কনফারেন্সে এ আগ্রহের কথা জানান।
২১ অক্টোবর ২০২০, ০২:৫৬ অপরাহ্ন

এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিশ্বমানের কারখানা দেখলেন ব্রাজিলের রাষ্ট্রদূত

বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র আজ টঙ্গিতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিশ্বমানের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তাকে স্বাগত জানান ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী ও এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান।
২১ অক্টোবর ২০২০, ০২:৫১ অপরাহ্ন

আবহাওয়ার উন্নতি হলে পেঁয়াজ রপ্তানি আরও বাড়বে: ভারতীয় হাইকমিশনার

আবহাওয়ার উন্নতি হলে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির পরিমাণ আরও বাড়বে বল জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে. দোরাইস্বামী।
২১ অক্টোবর ২০২০, ০২:৩৯ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষার্থীদের পেটানোয় শিক্ষকসহ ৪ জন কারাগারে

কুমিল্লার বুড়িচংয়ে একটি মাদ্রাসায় চুরির অভিযোগে প্রায় ৩০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় মাদ্রাসাটির সভাপতি, শিক্ষকসহ চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।
২১ অক্টোবর ২০২০, ০২:৩২ অপরাহ্ন

মোংলা বন্দরে খালাস হচ্ছে রূপপুরের পারমাণবিক চুল্লি

মোংলা বন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিসহ অন্যান্য যন্ত্রাংশের খালাসের কাজ শুরু হয়েছে।
২১ অক্টোবর ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

নোয়াখালীতে আবার গৃহবধূ ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিওর অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জের পর এবার জেলার সেনবাগ ও চাটখিলে অন্তঃসত্ত্বাসহ দুই গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিওর অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার দুই নারী থানায় মামলা করেছেন।
২১ অক্টোবর ২০২০, ০১:২৩ অপরাহ্ন

মাস্ক দিয়ে সাজল নারায়ণগঞ্জের পূজা মণ্ডপ

করোনা মহামারিতে দেবী দুর্গার বোধন ও অধিবাসের মধ্যে দিয়ে আগামীকাল শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। আর ভক্ত দর্শনার্থীদের জন্য অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এই মাস্ক দিয়েই নারায়ণগঞ্জে একটি পূজা মণ্ডপ সাজানো হয়েছে।
২১ অক্টোবর ২০২০, ১২:৫৬ অপরাহ্ন

করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

কোভিড-১৯ পজিটিভ হলেও মাশরাফির দুই সন্তানের শারীরিক অবস্থা বর্তমানে ভালো।
২১ অক্টোবর ২০২০, ১২:৪৬ অপরাহ্ন

নভেম্বরেও স্কুল না খোলার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

করোনা পরিস্থিতির কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান নভেম্বর মাসেও পুনরায় খুলতে নাও পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
২১ অক্টোবর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

বিজয় দিবসে চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন

আগামী ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন। আজ বুধবার নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইসামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
২১ অক্টোবর ২০২০, ১২:৩১ অপরাহ্ন

প্রকৃত মূল্যের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি আদায়ের অভিযোগে দুদকের মামলা

মৌলভীবাজারে ‘মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন’ প্রকল্পের আওতায় পাম্প কেনায় দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চৌধুরী নজমুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
২১ অক্টোবর ২০২০, ১২:০১ অপরাহ্ন