করোনার দ্বিতীয় দফা বিস্তার রোধে মাস্ক ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনাভাইরাসের দ্বিতীয় দফা বিস্তার প্রতিরোধে ঘরের বাইরে বের হতে মাস্ক পরিধানের জন্য পুনরায় জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৯ অক্টোবর ২০২০, ০১:২১ অপরাহ্ন
একদা শান্তির জনপদ বেগমগঞ্জ এখন ৫০ বাহিনীর কাছে জিম্মি
সংঘবদ্ধ ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উঠে এসেছে সংবাদ শিরোনামে। নারী নির্যাতনে অভিযুক্ত দেলোয়ার বাহিনীর প্রধানসহ অন্য সদস্যদের গ্রেপ্তারের পর বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন আর একটি পৌরসভার প্রায় ৫০টি সন্ত্রাসী বাহিনীর তথ্যও উঠে আসছে।
১৯ অক্টোবর ২০২০, ০১:০৬ অপরাহ্ন
আগস্ট-সেপ্টেম্বরেও পারিবারিক নির্যাতন বেড়েছে
মহামারিতে সাধারণ ছুটি শেষ হওয়ার পর স্বাভাবিক কর্মজীবন শুরু হলেও গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৪৩১৫ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। এরমধ্যে শতকরা ৯৯ ভাগই পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। এদের মধ্যে শতকরা ৫৮ জনই স্বামী দ্বারা এবং শিশুরা বাবা-মায়ের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া আছে পরিবারের অন্যান্য সদস্য ও শ্বশুরবাড়ির লোকজন।
১৯ অক্টোবর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
রায়হান হত্যা: আদালতে সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী ৩ পুলিশ সদস্য
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী তিন পুলিশ সদস্য।
১৯ অক্টোবর ২০২০, ১২:২১ অপরাহ্ন
ডেডিকেটেড লাইট ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার গড়ে তোলার নির্দেশ
হালকা প্রকৌশল শিল্পখাতের উন্নয়নে একটি ডেডিকেটেড লাইট ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব কে এম আলী আজম। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এ গবেষণা কেন্দ্র গড়ে তুলবে। এতে মেধাবী জনবল নিয়োগের পাশাপাশি উন্নত প্রযুক্তি সন্নিবেশ ঘটাতে হবে।
১৯ অক্টোবর ২০২০, ১২:১৫ অপরাহ্ন
খুলনায় পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের অর্থ দেওয়া শুরু
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের অর্থ দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে প্লাটিনাম জুট মিলে গোল্ডেন হ্যান্ডশেকের উদ্বোধনের মধ্য দিয়ে অর্থ প্রদান শুরু হয়।
১৯ অক্টোবর ২০২০, ১২:০৬ অপরাহ্ন
রাজধানীতে র্যাবের অভিযানে ৭ কিশোর গ্যাং সদস্য আটক
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সাত সদস্যকে আটক করেছে র্যাব-২।
১৯ অক্টোবর ২০২০, ১২:০১ অপরাহ্ন
হবিগঞ্জের খোয়াই নদী রক্ষায় ৬ দাবি
পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুনরায় চালু, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ ও খোয়াই রিভার ওয়াটারকিপার।
১৯ অক্টোবর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
সাংবাদিক কাজলকে জামিন কেন নয়: হাইকোর্টের রুল
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কেন জামিন দেওয়া হবে না, দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।
১৯ অক্টোবর ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন
বেগমগঞ্জে পুলিশের অভিযানে ৪ বাহিনীর ৭ সদস্য গ্রেপ্তার
নোয়াখালী ডিবি পুলিশ ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চার সন্ত্রাসী বাহিনীর সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
১৯ অক্টোবর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
বান্দরবানে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
বান্দরবানে তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ অক্টোবর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৬৩৭, পরীক্ষা ১৫১৪৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৬৮১ জন।
১৯ অক্টোবর ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
খুবির ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কাজের প্রতি নিন্দা জানিয়ে ওই চার শিক্ষককে দেওয়া নোটিশ প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
১৯ অক্টোবর ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি
চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর একই সময়ে এই হার ছিল ৭৫ দশমিক ৭৮ শতাংশ।
১৯ অক্টোবর ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন
সৌদি আরব যেতে নতুন অভিবাসী শ্রমিকদের নতুন বিপত্তি
করোনা মহামারির মধ্যে মেয়াদোত্তীর্ণ প্রায় ২৫ হাজার অভিবাসী শ্রমিককে পুনরায় ভিসা দিতে নতুন করে কাগজপত্র জমা দিতে বলেছে সৌদি আরব। এতে নতুন করে বিপত্তিতে পরেছেন অভিবাসী শ্রমিকরা।
১৯ অক্টোবর ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন
মধ্যবর্তী নির্বাচনের সুযোগ নেই: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। কিন্তু বিএনপি জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে পারে না, এটাই তাদের ব্যর্থতা।
১৯ অক্টোবর ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন
বাকঁখালী নদীতে নৌকাডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ১
কক্সবাজারের বাঁকখালী নদীতে তিন বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ একজন।
১৯ অক্টোবর ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন
বাগেরহাটে শিশু ধর্ষণ: ৭ দিনে রায়, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
বাগেরহাটের মংলা উপজেলায় এক শিশুকে ধর্ষণের অপরাধে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার সাত কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়।
১৯ অক্টোবর ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন
বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে যে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশের কয়েকটি জায়গায় হালকা দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
১৯ অক্টোবর ২০২০, ০৮:৩৪ পূর্বাহ্ন
সাতক্ষীরায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা আশাশুনি উপজেলা থেকে চন্দ্র সরকার (২২) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলায় শোভনালি গ্রামের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৯ অক্টোবর ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন