ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে রাজশাহীতে হচ্ছে নৌবন্দর

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মার তীরে এক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে নৌবন্দর। ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে বন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
১৯ অক্টোবর ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন

দৃশ্যমান হলো পদ্মা সেতুর প্রায় ৫ হাজার মিটার

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর তিন ও চার নম্বর পিলারের ওপর আজ সোমবার বসানো হয়েছে ৩৩তম স্প্যান ‘ওয়ান-সি’। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৯৫০ মিটার। অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দেওয়ায় স্প্যানটি বসাতে প্রকৌশলীদের বেগ পেতে হয়নি। ৩২তম স্প্যান বসানোর আট দিনের মাথায় বসলো এই স্প্যানটি।
১৯ অক্টোবর ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

শেভেনিং বৃত্তি নিয়ে যেভাবে আসবেন যুক্তরাজ্যে

বাংলাদেশের টাঙ্গাইলের মফস্বলে বেড়ে ওঠা এক তরুণ আমি। এ বছর বাংলাদেশ থেকে যে ১২ জন পেশাজীবী শেভেনিং স্কলারশিপ পেয়েছেন আমি তাদেরই একজন। আবেদন করেছিলাম গত বছরের সেপ্টেম্বর মাসে। এরপর প্রায় দশ মাস অপেক্ষা করে চূড়ান্ত ফল পাই এই বছরের জুন মাসে। তারপর শুরু হলো বিলেতে যাওয়ার প্রস্তুতি। এরমধ্যে করোনার জন্য অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু যে শিক্ষাটা পেলাম সেটি হলো, নানা কিছু নিয়ে অযথা দুশিন্তা করার কোন মানে হয় না।
১৯ অক্টোবর ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে এবার লঞ্চ চলাচলও বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকটের কারণে এবার বন্ধ হলো লঞ্চ চলাচল। আজ সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত লঞ্চ চলাচল এক দফা বন্ধ থাকে। পরে কিছুক্ষণের জন্য চালু হলেও আবার বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল। এই রুটে চ্যানেলে নাব্যতা সংকটের কারণে পঞ্চম দিনের মতো ফেরি চলাচলও বন্ধ আছে। বর্তমানে লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
১৯ অক্টোবর ২০২০, ০৭:৩৮ পূর্বাহ্ন

লালমনিরহাট-কুড়িগ্রামে শাকের দাম বেড়েছে প্রায় ৫ গুণ

কৃষি নির্ভরশীল লালমনিরহাট ও কুড়িগ্রামের মানুষ এই প্রথম চড়া দামে শাক কিনছেন। নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে শাক। এমনকি কৃষি পরিবারগুলোও শাক খাচ্ছেন না। তারা অধিক মূল্যে শাক বিক্রি করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছেন।
১৯ অক্টোবর ২০২০, ০৭:২৪ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের অপেক্ষায় ভাসান চর

কেউ যখন চরের কথা বলেন, তখন অবচেতন মনেই কল্পনায় ভেসে ওঠে বালুতে ভরা, অনুর্বর কিংবা আবাদযোগ্য কিছু জমির কথা। কিন্তু, হাতিয়ার প্রত্যন্ত দ্বীপ ভাসান চর সম্পূর্ণ আলাদা।
১৯ অক্টোবর ২০২০, ০৬:৫৬ পূর্বাহ্ন

খুলনায় পাটকল শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

খুলনায় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ কমপক্ষে ২০ জন শ্রমিক ও তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
১৯ অক্টোবর ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন

জাল টাকাসহ সপ্তমবারের মতো গ্রেপ্তার হুমায়ুন

রাজধানীর মোহাম্মদপুরে জাল টাকা তৈরির মিনি কারখানায় অভিযান চালিয়ে ৪৯ লাখ জাল টাকাসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে অভিযানটি চালানো হয়েছে।
১৯ অক্টোবর ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন

রৌমারীতে হত্যা মামলার বাদীকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে হত্যা মামলার বাদীকে রাস্তা থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
১৯ অক্টোবর ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন

পদ্মা সেতুর ৩৩তম স্প্যান বসানোর প্রস্তুতি চলছে

পদ্মা সেতুর তিন ও চার নম্বর পিলারের ওপর আজ সোমবার ৩৩তম স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। অনুকূল আবহাওয়া থাকা ও কারিগরি জটিলতা না থাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আজই স্প্যানটি বসানো সম্পন্ন হবে। যার মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৯৫০ মিটার।
১৯ অক্টোবর ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৯ অক্টোবর ২০২০, ০৪:১৯ পূর্বাহ্ন

সংগঠন পরিচালনার জন্য গণচাঁদা, ব্যক্তি স্বার্থে নয়: নুর

আগামী মাসেই নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ গঠনের ইচ্ছা পোষণ করে গণচাঁদা সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ‘দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার’ সংগ্রামকে সুসংগঠিত করতে এই গণচাঁদা আহ্বান করা হয়েছে বলে জনগণের উদ্দেশ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘তারুণ্যের নতুন ধারার রাজনীতিতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’
১৮ অক্টোবর ২০২০, ০৫:৫২ অপরাহ্ন

সীমান্তে দুই বাংলার মানুষের এক মসজিদ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তে দুই বাংলার মানুষের জন্য একটি মসজিদ ‘সীমান্ত জামে মসজিদ’ হয়ে উঠেছে অহিংস সম্প্রীতির উদাহরণ।
১৮ অক্টোবর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

করোনায় মারা গেলেন সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ

করোনা আক্রান্ত সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম মৃত্যুবরণ করেছেন। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
১৮ অক্টোবর ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন

মমতাকে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮ অক্টোবর ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন

কুমিল্লায় ‘জাতীয় সংগীত বিকৃতির’ অভিযোগে মাদ্রাসার কার্যক্রম স্থগিত

‘জাতীয় সংগীত বিকৃতির’ অভিযোগে কুমিল্লার মুরাদনগরের সিদ্ধেশ্বরী গ্রামে নতুন চালু হওয়া দক্ষিণ পাড়া মাদ্রাসার কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
১৮ অক্টোবর ২০২০, ০৩:২৩ অপরাহ্ন

ধর্ষণে সর্বোচ্চ সাজার বিধানে প্রধানমন্ত্রীকে ২৩ নাগরিকের অভিনন্দন

ধর্ষণে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি করার জন্য প্রধানমন্ত্রীকে দেশের ২৩ জন সাহিত্যিক, শিক্ষক, কবি ও শিল্পী অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর তড়িৎ সিদ্ধান্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ায় এই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হয়েছে বলে তারা আজ এক বিবৃতিতে বলেছেন।
১৮ অক্টোবর ২০২০, ০৩:১৪ অপরাহ্ন

অজানা ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে ‘রামমালা গ্রন্থাগার’

মানব জীবনে জ্ঞানই শক্তি। অজ্ঞানতাই সর্ববিধ দুঃখের মূল উৎস। তাই জ্ঞান অর্জনের জন্য গ্রন্থাগার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনি একটি অসামান্য গ্রন্থাগার অখণ্ড ভারতের বাতিঘর, ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা কুমিল্লার ‘রামমালা গ্রন্থাগার’। প্রতিষ্ঠাতা দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য। গ্রন্থাগারের নামের পাশে তার নামও নন্দিতভাবে উচ্চারিত হচ্ছে পাঠকের কাছে।
১৮ অক্টোবর ২০২০, ০২:৩৬ অপরাহ্ন

ফুলগাজীতে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগ চাচা গ্রেপ্তার

ফেনীর ফুলগাজীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তার বড় চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ অক্টোবর ২০২০, ০২:২৫ অপরাহ্ন

রাবি উপাচার্যের নামে বিশ্ববিদ্যালয়ের অর্থে নির্মিত মাদ্রাসা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহানের নামে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে নির্মিত একটি মাদ্রাসার নামকরণের অভিযোগ উঠেছে।
১৮ অক্টোবর ২০২০, ০২:১৯ অপরাহ্ন