ঢাকা-রোম ফ্লাইটের রেজিস্ট্রেশন শুরু করেছে বিমান

বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের অনুরোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে।
১৮ অক্টোবর ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠাতে আন্তর্জাতিক চাপ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

কিছু রোহিঙ্গা ভাসানচরে যেতে আগ্রহী হলেও ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে তাদেরকে সেখানে না পাঠাতে সরকারের ওপর চাপ রয়েছে বলে রবিবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
১৮ অক্টোবর ২০২০, ০১:৪১ অপরাহ্ন

ফোনে ডেকে নিয়ে হত্যা

ফেনীতে এক যুবককে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সালমান হোসেন শিপন (২৫)।
১৮ অক্টোবর ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

বরিশালে ধর্ষণ মামলার আসামি পিরোজপুরে গ্রেপ্তার

বরিশালে প্রতিবেশী নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।
১৮ অক্টোবর ২০২০, ০১:২২ অপরাহ্ন

৩০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবি নর্থ সাউথের শিক্ষার্থীদের

করোনা মহামারির কারণে আগামী ফল সেমিস্টারে ৩০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী।
১৮ অক্টোবর ২০২০, ০১:০৪ অপরাহ্ন

যশোরে বিএনপি কার্যালয় ও নেতাদের বাড়িতে হামলার অভিযোগ

যশোর সদর উপজেলা পরিষদ উপনির্বাচনের দুদিন আগে জেলা বিএনপির কার্যালয়সহ দলের বেশ কয়েকজন নেতার বাড়ি ও অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
১৮ অক্টোবর ২০২০, ১২:০৮ অপরাহ্ন

‘তারা ভরা রাতে’ সুর করেই কাঁদতে শুরু করেন আইয়ুব বাচ্চু

রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।
১৮ অক্টোবর ২০২০, ১২:০১ অপরাহ্ন

সিলেটে এসআই আকবরকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের হেফাজতে রায়হান আহমদ নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত উপ পরিদর্শক আকবার হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তারে নিহতের পরিবারের পক্ষ থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
১৮ অক্টোবর ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ দিনে ৫৩ জেলে আটক

চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গত চার দিনে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। এ সময় সাত লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জালসহ ৫১১ কেজি ইলিশ জব্দ করা হয়।
১৮ অক্টোবর ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ দিনের রিমান্ডে দেলোয়ার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৮ অক্টোবর ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ

বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
১৮ অক্টোবর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৮ অক্টোবর ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন

সড়ক ও জনপথ অধিদপ্তরে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের পাঁচটি অর্থবছরের হিসাবের ওপর বিভিন্ন অডিট আপত্তি নিষ্পত্তি এবং অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
১৮ অক্টোবর ২০২০, ১১:০০ পূর্বাহ্ন

নিখোঁজের ৫ দিন পর বাড়ির উঠোন খুঁড়ে মিললো গৃহবধূর মরদেহ

কক্সবাজারের মহেশখালীতে নিখোঁজের পাঁচ দিন পর গৃহবধূ আফরোজা বেগম (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে স্বামী রাকিব হাসান বাপ্পীর বাড়ির উঠোন খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৮ অক্টোবর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

ইন্টারনেটসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ক্যাবল অপারেটররা দেশব্যাপী সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তাদের দাবি মেনে নেওয়ায় এই সিদ্ধান্তে আসে তারা।
১৮ অক্টোবর ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশে চীনের ভ্যাকসিনের ‘অনিশ্চিত’ ট্রায়াল ও করোনা পরিস্থিতি

বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও এখন আর কোথাও কোনো সতর্কতা পালনের নমুনা দেখা যায় না। যত্রতত্র স্বাভাবিকভাবেই চলাফেরা করছে মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবই এখন চালু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এ বছরের শেষদিকে কিংবা আগামী বছরের শুরুতে করোনার ভ্যাকসিন নিবন্ধনের জন্য প্রস্তুত হতে পারে। তবে, ভ্যাকসিনের দৌড়ে বাংলাদেশে পিছিয়ে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
১৮ অক্টোবর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

পরশুরাম সীমান্তে নিহত ২ সহোদরের মরদেহ বিজিবিকে হস্তান্তর

ফেনীর পরশুরামে বাংলাদেশ-ভারত সীমান্তে নিহত দুই সহোদর যুবকের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি পরে পরশুরাম থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।
১৮ অক্টোবর ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন

সরকার শিশুদের ভবিষ্যৎ রচনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ধরনের নৃশংস ঘটনা আর যাতে না ঘটে, সেজন্য তার সরকার শিশুদের জন্য একটি ভবিষ্যৎ রচনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১৮ অক্টোবর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

এবার ফরিদপুরের ভাঙ্গায় ১৪৪ ধারা জারি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে আজ রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার একই স্থান ও সময়ে দুই দলের সমাবেশ ডাকায় ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
১৮ অক্টোবর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ১২৭৪, পরীক্ষা ১১৮৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৬৬০ জন।
১৮ অক্টোবর ২০২০, ১০:০০ পূর্বাহ্ন