চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামি রিমান্ডে

চট্টগ্রামে নারীকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আট আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
১০ অক্টোবর ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

পিরোজপুরে ছাত্রলীগ ও যুবলীগের ২ পক্ষের সংঘর্ষে আহত ২০

পিরোজপুরের নাজিরপুরে অন্যের জমির দখল দিতে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
১০ অক্টোবর ২০২০, ১২:৪৪ অপরাহ্ন

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৪৮৭ জন, চিকিৎসাধীন ১৭

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
১০ অক্টোবর ২০২০, ১২:২৪ অপরাহ্ন

দেশের মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনায় প্রভাব ফেলবে কোভিড-১৯

বৈশ্বিক অর্থনীতিতে এরই মধ্যে বড় প্রভাব ফেলেছে কোভিড-১৯। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এক সরকারি নথিতে বলা হয়েছে ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের মর্যাদায় উত্তরণ প্রত্যাশার মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নে এ মহামারি ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে।
১০ অক্টোবর ২০২০, ১২:১০ অপরাহ্ন

‘দোষীদের সর্বোচ্চ শাস্তি না হলে সারাদেশের নারীরা পরাজিত হবে’

নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করেছেন লেখক-গবেষক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদসহ ছয় জনের একটি নারী প্রতিনিধি দল।
১০ অক্টোবর ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন

নারী নির্যাতনের প্রতিবাদে সারাদেশে সুজনের মানববন্ধন

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ শনিবার সকাল ১১টা থেকে দেশের সবজেলা ও উপজেলায় একঘণ্টার এই কর্মসূচি পালিত হয়।
১০ অক্টোবর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

খুলনায় ট্রিপল মার্ডার: ৫ দিনের রিমান্ডে ৩ আসামি

খুলনার আটরা-গিলাতলা এলাকার মশিয়ালী গ্রামে তিন জনকে হত্যা মামলার প্রধান আসামি শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রাজুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন খুলনার একটি আদালত।
১০ অক্টোবর ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন

সংসদ ভবনের সামনে ধর্ষণবিরোধী প্রতিবাদ

সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ চলছে। আজ বিকাল ৪টায় ‘ফেমিনিস্ট অ্যাক্রস জেনারেশনস’ নামে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্মের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
১০ অক্টোবর ২০২০, ১১:০২ পূর্বাহ্ন

৩ আসামি নিয়ে পিবিআই’র ঘটনাস্থল পরিদর্শন

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা দুই মামলার তিন আসামি বাদল, কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা।
১০ অক্টোবর ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

খাসিয়া পরিবারের পান জুম জোরপূর্বক দখল

খাসিয়া জনগোষ্ঠীর সরল জীবনযাপন সব সময়ই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। তাদের সরলতার সুযোগ নেওয়ার জন্য সব জায়গাতেই মুখিয়ে থাকে কিছু দুর্বৃত্ত। এমনই পরিস্থিতির শিকার হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এক খাসিয়া পরিবার। জবরদখল করা হয়েছে তাদের পান জুম।
১০ অক্টোবর ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১০ অক্টোবর ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের এক কিশোরী (১৫) যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় মামলা হলে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
১০ অক্টোবর ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন

চাঁদপুর পৌর নির্বাচন: আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬

চাঁদপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে পৃথক ঘটনায় একজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। হামলা, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আজ শনিবার নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।
১০ অক্টোবর ২০২০, ১০:০২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে নিপীড়নবিরোধী ছাত্রজোট গঠন

মানিকগঞ্জে নিপীড়নবিরোধী ছাত্র জোট গঠন করা হয়েছে। আজ শনিবার জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সংগঠনটি গঠিত হয়। ছাত্র ইউনিয়ন জেলা শখার সভাপতি এমআর লিটনকে আহ্বায়ক ও রাসেল আহম্মেদকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
১০ অক্টোবর ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন

রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় আহত শিশুর মৃত্যু

সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা শিশু মারা গেছে।
১০ অক্টোবর ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, শনাক্ত ১২০৩, পরীক্ষা ১০৮৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৫০০ জন।
১০ অক্টোবর ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন

অপহরণ করে মুক্তিপণ দাবি, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর থানার মাছাইন গ্রাম থেকে ব্যক্তিগত কাজে সাভারে এসেছিলেন হাসেন আলীর ছেলে হৃদয় (১৮)। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হৃদয়ের মোবাইল নম্বর থেকে হাসেনকে ফোন করে বলা হয়, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে বাঁচাতে চাইলে মুক্তিপণ হিসেবে দিতে হবে ৩০ হাজার টাকা।
১০ অক্টোবর ২০২০, ০৮:৪৫ পূর্বাহ্ন

নারী নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে সুজনের মানববন্ধন

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা।
১০ অক্টোবর ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১০ অক্টোবর ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন

কক্সবাজারে আত্মসমর্পণকারী ৫ ইয়াবা চোরাকারবারির জামিন

কক্সবাজার জেলার টেকনাফের আত্মস্বীকৃত ও আত্মসমর্পণকারী পাঁচ শীর্ষ ইয়াবা চোরাকারবারি জামিনে মুক্ত হয়েছেন। হাইকোর্ট থেকে জামিন পেয়ে গতকাল শুক্রবার ওই পাঁচ শীর্ষ ইয়াবা চোরাকারবারি নিজ এলাকায় ফিরে এসেছেন।
১০ অক্টোবর ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন