শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ অক্টোবর ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ন

‘অপরাধ’ নামের মিল, ৮০ বছরের হাবিবুর রহমান জেলে

শুধু নামের মিল থাকায় ৮০ বছর বয়সী এক নিরপরাধী বৃদ্ধকে জেলে পাঠিয়েছে পুলিশ। পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের কলেজ রোডস্থ বনানী এলাকার ওই বৃদ্ধকে গত ৪ অক্টোবর একটি চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো হয়।
১০ অক্টোবর ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষে তরুণ নিহত

নারায়ণগঞ্জের সদর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে নাঈম মিয়া (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১০ অক্টোবর ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন

পাবনা মানসিক হাসপাতালে দালালদের খপ্পরে রোগীদের চিকিৎসাসেবা

করোনা মহামারি যখন সারা পৃথিবীর স্বাস্থ্য সেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, তখন সমাজের সবচেয়ে অবহেলিত মানসিক রোগীদের চিকিৎসা কার্যক্রমেও ভাটা পড়েছে। দেশের মানুষ এখন নিয়ম মাফিক স্বাভাবিক স্বাস্থ্য সেবার জন্যই হাহাকার করছে। তাই বিশেষায়িত মানসিক স্বাস্থ্য সেবার দিকে নজর নেই কারও। আজ শনিবার সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। পরিবর্তিত পরিস্থিতির বিশ্বে এ বছর দিবসটি পালিত হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে।
১০ অক্টোবর ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন

আমি ফাঁসির বিরুদ্ধে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা কি চাই ওদের ফাঁসি দেওয়া হোক? আজকে যারা ধর্ষণ কিংবা যৌন নিপীড়ন করেছে, সেটা যত বড় জঘন্য অপরাধ, যে কর্মকর্তারা ও রাজনীতিবিদরা আমাকে ভোট দিতে দেয়নি সেও তো অপরাধ করেছে। জনসাধারণের সঙ্গে অপরাধ করেছে। তার অপরাধ আর ধর্ষণের অপরাধের মধ্যে কি খুব বেশি তফাত আছে। আজকে যদি এর ফাঁসি দিতে হয় তাহলে ওদেরও ফাঁসি দিতে হবে। তবে আমি পরিষ্কার করে বলি আমি ফাঁসির বিরুদ্ধে।
৯ অক্টোবর ২০২০, ০৫:০৬ অপরাহ্ন

ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ যেই করুক, তার বিচার চাই: নুর

ঢাকাসহ সারাদেশেই ধর্ষণবিরোধী আন্দোলনের প্রভাব পড়েছে। শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলো। সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছিল। ধর্ষণের বিচার চেয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন একজন শিক্ষার্থী। আর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ধর্ষণবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল।
৯ অক্টোবর ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন

সুনামগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের মামলার প্রধান আসামি শামীম আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ অক্টোবর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন

শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশে আন্দোলনকারীদের ৯ দফা দাবি

শাহবাগে অনুষ্ঠিত ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে নয় দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। পাহাড়-সমতলে অব্যাহতভাবে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেন তারা।
৯ অক্টোবর ২০২০, ০৩:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে বাসায় ফেরার পথে ২২ বছর বয়সী এক গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের এক সোর্স ও এক নারীসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ অক্টোবর ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

নোয়াখালীর বাস কাউন্টার থেকে নারী নিখোঁজ

নোয়াখালীর হাতিয়া থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর জিরো পয়েন্ট এলাকার একুশে বাস কাউন্টার থেকে নিখোঁজ হন তিনি।
৯ অক্টোবর ২০২০, ০৩:০০ অপরাহ্ন

বিশ্বব্যাংকের পূর্বাভাস অর্থনীতির বর্তমান উত্তরণের সঙ্গে সামঞ্জস্যহীন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হার (জিডিপি) নিয়ে বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে তা বাংলাদেশের অর্থনীতির বর্তমান উত্তরণের সঙ্গে সামঞ্জস্যহীন।
৯ অক্টোবর ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে আরও দুই আসামির স্বীকারোক্তি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
৯ অক্টোবর ২০২০, ০২:০৫ অপরাহ্ন

সিলেটে বাস উল্টে নিহত ২

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহও হয়েছেন আরও অনেকে।
৯ অক্টোবর ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

রোহিঙ্গাদের নিরাপত্তা ও সহিংসতার বিচার দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গত ৬ অক্টোবর রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর ৭ অক্টোবর পুড়িয়ে দেওয়া হয় কয়েক ডজন ঘর।
৯ অক্টোবর ২০২০, ০১:২৭ অপরাহ্ন

উখিয়ায় মিনিবাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কোটবাজার সংলগ্ন বটতলী এলাকায় সী-লাইন পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।
৯ অক্টোবর ২০২০, ০১:১১ অপরাহ্ন

পুনরায় ভিসা সেবা চালুর ঘোষণা ভারতীয় হাইকমিশনের

বাংলাদেশের নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন সেবা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
৯ অক্টোবর ২০২০, ১২:৫৩ অপরাহ্ন

নোয়াখালীর সংঘবদ্ধ ধর্ষণ মামলা পিবিআইতে হস্তান্তর

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলা অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।
৯ অক্টোবর ২০২০, ১২:২২ অপরাহ্ন

অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৩ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৩ বাংলাদেশিকে আটক করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব‍্যাটালিয়ন।
৯ অক্টোবর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

খুলনায় ট্রিপল মার্ডার মামলার ৩ আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনা নগরীর আটরা-গিলাতলা ইস্টার্ন গেট এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিন জন নিহতের ঘটনার প্রায় তিন মাস পর প্রধান আসামিসহ আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ অক্টোবর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।
৯ অক্টোবর ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন