৯৯৯-এ রক্ষা পেলেন গৃহবধূ
নোয়াাখালীর বেগমঞ্জের জরুরি সেবা ৯৯৯-এ কল করে একদল সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পেলেন প্রবাসীর স্ত্রী। তবে, ভয়ে ওই এলাকা ছেড়েছেন ওই নারী।
৯ অক্টোবর ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশ
সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজধানীর শাহবাগে চলছে মহাসমাবেশ। পাহাড়-সমতলে অব্যাহতভাবে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
৯ অক্টোবর ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
পিস্তল কিনে ফেসবুকে ছবি দিলেন সংসদ সদস্য
বগুড়া-৭ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে পিস্তল কিনে ফেসবুকে ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে। ওই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়ায় সর্বস্তরে এ নিয়ে সমালোচনা শুরু হয়।
৯ অক্টোবর ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন
মানিকগঞ্জে জলাবদ্ধতা দূর করতে বালুর বস্তা ফেলছেন স্থানীয়রা
মানিকগঞ্জ জেলা শহরের জলাবদ্ধ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে বালুর বস্তা ফেলা হচ্ছে। স্থানীয়রা মিলে টাকা দিয়ে পানিতে তলিয়ে যাওয়া রাস্তার ওপর বালুর বস্তা ফেলে তা চলাচলের উপযোগী করছেন।
৯ অক্টোবর ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন
দেশে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৫ হাজার, শনাক্ত পৌনে ৪ লাখ ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৪৭৭ জন।
৯ অক্টোবর ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
রোহিঙ্গা সন্ত্রাসীদের নির্যাতনে আহত বাংলাদেশি চালক উদ্ধার
উখিয়ার কুতুপালংয়ে যাত্রী আনতে গিয়ে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের হাতে অপহৃত মাইক্রোবাসচালক নুরুল বশরকে অপহরণের ৫১ ঘণ্টা পর ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাত করে তাকে ছেড়ে দেয় রোহিঙ্গা অপহরণকারীরা।
৯ অক্টোবর ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে আইপিএল নিয়ে জুয়া, আটক ১০
সিরাজগঞ্জের এনায়েতপুরে আইপিএল নিয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার এনায়েতপুরের গোপরেখি পাওয়ার ক্লাব থেকে তাদের আটক করা হয়। এরপর আটক প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
৯ অক্টোবর ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন
আশুলিয়ায় ৩ শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
আশুলিয়ার উত্তর মোল্লাপাড়া এলাকায় নয় বছর বয়সী তিন শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ অক্টোবর ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ন
সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৫
সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে (২৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৯ অক্টোবর ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ অক্টোবর ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন
সাতক্ষীরায় নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় নিখোঁজের ১৩ ঘণ্টা পর হৃদয় মন্ডল (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ঝিটকি গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ অক্টোবর ২০২০, ০৭:৫৮ পূর্বাহ্ন
ই-সেন্টার করেও সাড়ে ৮ হাজার ডাকঘর থেকে মিলছে না কাঙ্ক্ষিত সেবা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইন ইউনিয়ন পরিষদের পাশে দুই কামরার একটি পাকা ভবনে লেখা ‘তথ্যপ্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর’।
৯ অক্টোবর ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন
সীমান্ত হত্যা নিয়ে কেউ সাফাই গাইতে চায় না: ভারতীয় হাইকমিশনার
সীমান্ত হত্যা নিয়ে কেউ সাফাই গাইতে চায় না উল্লেখ করে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত।
৯ অক্টোবর ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন
যারা ফেল করত তারাও পাবে এইচএসসি পাসের সার্টিফিকেট
করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর মূল্যায়ন করে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হবে। ফলে, যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিলে অনুত্তীর্ণ হতো, তারাও এ বছর সার্টিফিকেট পাবে।
৯ অক্টোবর ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন
বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা, পুলিশ কনস্টেবল আটক
বাগেরহাটে স্ত্রীকে হত্যা ও এরপর মরদেহ গুমের চেষ্টা করার অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। সাদ্দাম হোসেনের স্ত্রী জোস্নার মরদেহ গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উদ্ধার করেছে পুলিশ।
৯ অক্টোবর ২০২০, ০৫:৫৮ পূর্বাহ্ন
ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে বাড়ি পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন
বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার নাবালক শিশুকে বৃহস্পতিবার রাতের মধ্যেই অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইতোমধ্যে জেলা প্রশাসন এ আদেশ বাস্তবায়নও করেছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
৯ অক্টোবর ২০২০, ০৫:৪৭ পূর্বাহ্ন
গগন হরকরা: আমি কোথায় পাবো তারে
খালি পায়ে, এক হাতে বর্শা— তার মাথায় ছোট একটা ঘণ্টা, একই হাতে অন্ধকারে পথ দেখাতে লণ্ঠন। আর পিঠে চিঠিপত্রের ঝুলি নিয়ে দৌড়ে যাচ্ছে ডাকহরকরা।
৯ অক্টোবর ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন
এক শিশু শ্যালককে হত্যা, অপর শ্যালককে হত্যাচেষ্টা
বরগুনায় এক মোসলেম (২২) নামে এক তরুণ তার এক শিশু শ্যালককে (৬) পানিতে ডুবিয়ে হত্যা এবং দেড় বছর বয়সী অপর শ্যালককে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনার পর স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। বরগুনা সদর উপজেলার ডালভাঙা গ্রামের ফারুক মোল্লার ইটভাটা সংলগ্ন বিষখালী নদীর তীরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
৯ অক্টোবর ২০২০, ০৪:৪২ পূর্বাহ্ন
কিশোরীকে অপহরণ, ১৩ দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ১
চাঁদপুরের ফরিদগঞ্জে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আসামি কামরুল ইসলাম (৪০) কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৮ অক্টোবর ২০২০, ০৪:৪২ অপরাহ্ন
সোশ্যাল মিডিয়ায় কলেজ শিক্ষক-শিক্ষার্থীরা রাষ্ট্র বা সরকারবিরোধী পোস্ট লাইক শেয়ার দিতে পারবে না
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে কলেজের ছাত্র-শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনায় সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ রকম পোস্টে কমেন্ট, লাইক বা শেয়ারও করা যাবে না।
৮ অক্টোবর ২০২০, ০৪:২৮ অপরাহ্ন