ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে নিয়ে গিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার চার শিশুকে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৮ অক্টোবর ২০২০, ০৬:১২ পূর্বাহ্ন
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড
চট্টগ্রামের চাঞ্চল্যকর অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় গত মঙ্গলবার তিন আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু করেছেন সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার এই রায়ে সংশোধন এনে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।
৮ অক্টোবর ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন
এবার অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে সাইফুর
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে এবার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
৮ অক্টোবর ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন
যেভাবে প্রকাশ্যে আসে সাভারের কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ ধর্ষণ
গত ৩০ আগস্ট বিকেল ৩টার দিকে প্রতিবেশী ভাতিজি, ভাতিজির এক বান্ধবী এবং নিজের বন্ধুকে নিয়ে আশুলিয়ার উত্তর পবনারটেক এলাকায় ঘুরতে যান স্থানীয় পোশাক কারখানার ২০ বছর বয়সী শ্রমিক সাজু (ছদ্ম নাম)। বেলা সাড়ে ৩টার দিকে নির্জন রাস্তায় তাদের চার জনকে আটক করে ১০ থেকে ১২ জন কিশোর গ্যাং সদস্য, যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
৮ অক্টোবর ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন
খিলগাঁওয়ে ৪ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুদের পরিবার। এই ঘটনায় অভিযুক্ত স্বজল মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ অক্টোবর ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন
গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধিতে এগিয়ে বাংলাদেশ: বিশ্বব্যাংক
ঢাকার হিসাবের সঙ্গে না মিললেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ গত অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো করবে বলে বিশ্ব ব্যাংকের এক অনুমানে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে কোভিড-১৯’র প্রেক্ষাপটে ভার্চুয়াল বার্ষিক সভা শুরুর আগে দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক গতিধারার ওপর তৈরি করা রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
৮ অক্টোবর ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন
সন্ত্রাস, খুন আর ধর্ষণের জনপদ বেগমগঞ্জ
নোয়াখালীর বেগমগঞ্জে গত নয় মাসে খুন হয়েছেন ১৩ জন। থানায় ধর্ষণের অভিযোগ পৌঁছেছে ৯টি। চাঁদাবাজী, অপহরণ, সংঘর্ষ এসব তো রয়েছেই। স্থানীয়রা বলছেন, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, আতঙ্কে পুরো এলাকার মানুষ, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
৭ অক্টোবর ২০২০, ০৪:৫৫ অপরাহ্ন
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ
সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
৭ অক্টোবর ২০২০, ০৪:১৭ অপরাহ্ন
বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করবে না ভারত
বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করবে না ভারত। এ বিষয়ে ভারতের পাটকল মালিকদের আবেদন প্রত্যাখ্যান করে আগামী কয়েক মাসের জন্য পর্যাপ্ত কাঁচা পাট মজুত আছে বলে জানিয়েছে দেশটির জুট কমিশনার কার্যালয়।
৭ অক্টোবর ২০২০, ০৩:৫০ অপরাহ্ন
বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি আবুল কালাম কুমিল্লায় গ্রেপ্তার
বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার সন্ধ্যায় কুমিল্লার দাঊদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ অক্টোবর ২০২০, ০৩:৩১ অপরাহ্ন
সাভারে ৮ ট্যানারিকে ২১ লাখ টাকা জরিমানা
সাভারের চামড়া শিল্প নগরীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন এবং ছাড়পত্র হালনাগাদ না থাকা আটটি ট্যানারির বিরুদ্ধে ২১ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
৭ অক্টোবর ২০২০, ০২:৫৪ অপরাহ্ন
খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ আলামত
ডোবার মধ্যে ফেলে রাখা হয়েছে খেয়া পারাপারে ব্যবহৃত নৌকা। অবহেলায় অযত্নে নৌকার কাঠে পচন ধরেছে। নৌকার পাশেই রাখা আছে ধুলায় ধূসরিত ১০-১২টি গাড়ি। কোনোটার আসন, দরজা, চাকা, গ্লাস নেই। কোনোটার কেবল চাকা আছে আর কিছু নেই। সেখানে জন্মেছে আগাছা। ফলে ভাঙাচোরা এসব গাড়ি দীর্ঘদিন খোলা আকাশের নিচে থেকে পরিণত হয়েছে ধ্বংস্তুপে।
৭ অক্টোবর ২০২০, ০২:৪৮ অপরাহ্ন
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ
নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ, মানববন্ধন, মিছিলসহ প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বুধবার দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা বিভিন্ন জেলার প্রতিবাদ কর্মসূচির খবর ও ছবি পাঠিয়েছেন।
৭ অক্টোবর ২০২০, ০২:২০ অপরাহ্ন
নোয়াখালীর সুবর্ণচর থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর থেকে এক নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার উত্তর জাহাজমারা গ্রামের বিল থেকে মরদেহের দুটি অংশ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।
৭ অক্টোবর ২০২০, ০২:১২ অপরাহ্ন
মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
৭ অক্টোবর ২০২০, ০১:৫২ অপরাহ্ন
বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: রাসেল, সোহাগ ও সাজু রিমান্ডে
নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার নুর হোসেন রাসেল (৩০) ও সোহাগ (২১) কে দুই দিনের এবং সাজুকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৭ অক্টোবর ২০২০, ০১:৪২ অপরাহ্ন
স্কুলশিক্ষার্থী অপহরণ-ধর্ষণ: পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড
স্কুলশিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের দায়ে দিনাজপুরে এক পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
৭ অক্টোবর ২০২০, ০১:১৯ অপরাহ্ন
প্রবাসী বাংলাদেশিদের ভিসা- ইকামার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
৭ অক্টোবর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ আটক ১
রাজশাহীর গোদাগাড়ীতে একটি গ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি হেরোইনসহ এক জনকে আটক করেছে র্যাব।
৭ অক্টোবর ২০২০, ১২:২৯ অপরাহ্ন
ভারতের অর্থায়নে রেলের ৭ প্রকল্পে বিলম্বের আশঙ্কা
জমি অধিগ্রহণসহ নানা জটিলতায় ভারতের লাইন অব ক্রেডিট ও অনুদানের আওতায় রেলওয়ের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো এমনিতেই বিলম্বিত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য নেওয়া এসব প্রকল্পের পরিচালকরা প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণ হিসেবে আরও কিছু বিষয়ের কথা তুলে ধরেছেন।
৭ অক্টোবর ২০২০, ১২:১৫ অপরাহ্ন