কুতুপালং শিবিরে আজও গোলাগুলি, ঘর থেকে বের হচ্ছেন না রোহিঙ্গারা

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে মঙ্গলবার সন্ত্রাসীদের হাতে চারজন খুন হওয়ার পর আজ সকালে আবার গুলির ঘটনা ঘটেছে। এতে গোটা শিবিরে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শিবিরগুলোতে চলাচল সীমিত হয়ে পড়েছে। প্রয়োজন না হলে কেউ নিজেদের ঘর থেকে বের হচ্ছে না।
৭ অক্টোবর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

ডোবা-নালা-খাল অপরিষ্কার থাকলে ২০ অক্টোবর থেকে ব্যবস্থা নেবে ডিএনসিসি

খাল, ডোবা-নালা অপরিষ্কার পাওয়া গেলে আগামী ২০ অক্টোবর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর মেয়র মো. আতিকুল ইসলাম। এক্ষেত্রে সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন যে কোন সংস্থাই হোক না তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
৭ অক্টোবর ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন

ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া দেলোয়ার

নোয়াখালীর বেগমগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে দেলোয়ার। ছয়-সাত বছর আগেও সিএনজি অটোরিকশা চালাতেন তিনি। তার আগে হাটে তরকারি বিক্রি করতেন। রাজনীতিতে জড়িয়ে এলাকায় অন্যতম প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী।
৭ অক্টোবর ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-হবিগঞ্জ রুটে চলাচলকারী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন জন নিহত এবং প্রায় ১২ জন আহত হয়েছেন।
৭ অক্টোবর ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

অনেক শিল্পী-মিউজিশিয়ান গ্রামে, বদলেছেন পেশা

করোনা মহামারির প্রভাব পড়েছে সংগীতাঙ্গনে। লকডাউনের শুরুর দিক থেকে এখন নতুন স্বাভাবিকে বন্ধ রয়েছে স্টেজ শো। একেবারে ঘরে বসে রয়েছেন অনেক শিল্পী, মিউজিশিয়ান।
৭ অক্টোবর ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন

একদিনে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫২০, পরীক্ষা ১৩০৩২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৪০ জন হলো। নতুন করে আরও ১ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে দাঁড়িয়েছে।
৭ অক্টোবর ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন

প্রেমে বিপ্লবে প্রাসঙ্গিক হেলাল হাফিজ

কাব্য মনীষী মেকলে বলেন, ‘কবিতা হচ্ছে সেই রচনা যেখানে শব্দ এমন ভাবে ব্যবহৃত হয়, যাতে পাঠকের কল্পলোকে ঐ শব্দ একটি চিত্রিত সৌন্দর্যের বিশ্ব উন্মুক্ত করে দিতে পারে। শিল্পী রঙ দিয়ে যে কাজ করে, কবি ব্যবহারের মাধ্যমে তাই করে থাকেন।’
৭ অক্টোবর ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন

‘স্বামীর কবরটাও রক্ষা করতে পারলাম না’

তিস্তার হিংস্র থাবা থেকে ‘স্বামীর কবরটাও রক্ষা করতে পারলাম না’ এভাবেই নিজের মনের কষ্টের দ্য ডেইলি স্টারকে বললেন কোহিনুর বেওয়া (৫০)। স্বামীর কবরকে স্মৃতি হিসেবে আগলে রেখে বেঁচেছিলেন তিনি। তবে, সেই স্মৃতি এখন তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে।
৭ অক্টোবর ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন

পাটকল শ্রমিকদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ৫৭ নাগরিকের বিবৃতি

পাটকল শ্রমিকদের আন্দোলনে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার সরকারের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন দেশের ৫৭ জন নাগরিক।
৭ অক্টোবর ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন

ধর্ষণকারীর জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয় না হয়: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণকারীর জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়।
৭ অক্টোবর ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন

ফ্লাইট বাড়লেও সৌদিগামী সব শ্রমিক নিতে পারছে না বিমান-সৌদিয়া

সৌদি আরবে বেশ কিছু এয়ালাইনস ফ্লাইট চালু না করায় সৌদি অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের অনেকেরই পুনরায় নিজ নিজ কাজে যোগদানের বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চিত।
৭ অক্টোবর ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন

সাভারে ২ বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ কিশোর গ্যাং সদস্য আটক

সাভারের আশুলিয়ায় দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।
৭ অক্টোবর ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ন

বরিশালে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষ‌ণের অভিযো‌গে এক যুবক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা থানায় একটি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।
৭ অক্টোবর ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন

আগামী বছর কর্ণফুলীর ওপর নির্মিত হবে রেল-সড়ক সেতু: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী বছরের প্রথমদিকে কোরিয়ান সরকারের অর্থায়নে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে সেতু নির্মিত হবে। যেখানে রেলপথ এবং সড়কপথ একসঙ্গে থাকবে।
৭ অক্টোবর ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন

সৌদি যাত্রীদের টিকিট শুধু বিমানের নিজস্ব কাউন্টারে রি-ইস্যু হচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের সৌদি আরবের টিকিটধারী যাত্রীদের কোনো চার্জ ছাড়াই ধারাবাহিকভাবে টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। এসব টিকিট তাদের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে। তাই সৌদি আরবের টিকিটধারীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
৭ অক্টোবর ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল শাহবাগ

নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ এবং সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজধানীর শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভ করছে বাম ছাত্র সংগঠন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা।
৭ অক্টোবর ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন

নিজ মেয়েকে ধর্ষণে অভিযুক্ত কথিত সাধক গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন বসন্তপুর বাগডাংগী নামক দুর্গম পদ্মা চর এলাকা থেকে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে কথিত সাধক শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৭ অক্টোবর ২০২০, ০৭:৩৫ পূর্বাহ্ন

এবছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা

২০২০ সালের এইচএসসি পরীক্ষা হবে না, মূল্যায়ন হবে ভিন্ন পদ্ধতিতে। ফলাফল জানানো হবে ডিসেম্বরের মধ্যে।
৭ অক্টোবর ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন

গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হলো কাঠের ভাসমান সেতু

সরকারি-বেসরকারি কারো সহায়তা না পেয়ে অবশেষে প্রায় দুমাসের মাথায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে নির্মাণ করলেন কাঠের ভাসমান সেতু। নিজেদের অর্থায়নে কলাপাড়া উপজেলার পাখিমারা খালে ১১৬ মিটার দৈর্ঘ্যের এ ভাসমান সেতুটি নীলগঞ্জ ইউনিয়নের সবজি চাষিদের উদ্যোগে নির্মিত হয়েছে।
৭ অক্টোবর ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন

দেলোয়ার ও আবুল কালামের বিরুদ্ধে সেই নারীর মামলা, গ্রেপ্তার আরও ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ অক্টোবর ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন