গাইবান্ধা-বগুড়ায় ৫টি নদীর পানি বিপৎসীমার উপরে
গাইবান্ধা ও বগুড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে গাইবান্ধায় তিনটি এবং বগুড়ায় দুটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে হাজার হাজার ফসলের জমি। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
২ অক্টোবর ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
কঙ্গো এয়ারপোর্ট রক্ষার দায়িত্বে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত কঙ্গোর মনুস্কো বিমানবন্দরের সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
২ অক্টোবর ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে স্বামীর মারধরে গুরুতর আহত স্ত্রীর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে স্বামীর বেধড়ক মারধরে আহত হওয়ার ১৩ দিন পর নববধূর মৃত্যু হয়েছে। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।
২ অক্টোবর ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল এখনো শুরু হয়নি
নাব্যতা সংকটের কারণে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ফেরি পারাপার শুরু হয়নি। চ্যানেলে উপযুক্ত গভীরতা না থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে ৫০টির মতো যানবাহন।
২ অক্টোবর ২০২০, ০৬:৫৭ পূর্বাহ্ন
মাস্ক তৈরির টাকায় চলছে ৫ শতাধিক নারীর সংসার
করোনা দুর্যোগকালে ঘরে বসে মাস্ক তৈরি করছেন কুড়িগ্রামের পাঁচ শতাধিক নারী। একটি বেসরকারি সংস্থা তাদের কাছ থেকে মাস্ক কিনছে। সেই আয় দিয়েই চলতে তাদের সংসারের ব্যয়।
২ অক্টোবর ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন
ফলোআপ চিকিৎসা নিতে দুবাই যাচ্ছেন অর্থমন্ত্রী
চোখের ফলোআপ চিকিৎসার জন্য দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।
২ অক্টোবর ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্র পাড়ে আবারও বন্যার শঙ্কা
কুড়িগ্রামের চিলমারী ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ৬টা থেকে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
২ অক্টোবর ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন
‘একদিন হুট করেই নিজ গ্রামে চলে যাবো’
‘একদিন হুট করে এই শহর ছেড়ে চলে যাব নিজ গ্রামে। সেখানে গিয়ে চাষবাস করবো!’ এক প্রশ্নের জবাবে এ কথা বলছিলেন জেমস। আর এমন কথা আসলে তার মুখেই শোভা পায়। নাগরিক এক শহুরে বাউল তিনি, যাকে ভক্তরা ‘গুরু’ বলে সম্বোধন করেন। যার গানের সুরে মাতোয়ারা হয়ে ওঠেন শ্রোতারা। সাক্ষাৎকার নয় আড্ডা দিতে পছন্দ করেন জেমস, সেখান থেকেই উঠে আসে লেখার রসদ।
১ অক্টোবর ২০২০, ০৬:০০ অপরাহ্ন
‘মনে হয় না মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যুদ্ধের দিকে এগোবে’
সম্প্রতি মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সৈন্য মোতায়েন করেছে। নিরাপত্তা পরিষদে চিঠি লিখে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েন করেছে, মিয়ানমারের সরকার-নিয়ন্ত্রিত গণমাধ্যমকে এমন প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।
১ অক্টোবর ২০২০, ০৫:৩০ অপরাহ্ন
কক্সবাজারে ৫৬টি সোনার বারসহ ৩ চোরাকারবারি আটক
কক্সবাজারে পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৫৬টি সোনার বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ অক্টোবর ২০২০, ০৪:১৫ অপরাহ্ন
‘যা আয় হয় তা দিয়ে চাল কেনার সামর্থ্যও হয় না’
বাদ্যযন্ত্র তৈরি ও মেরামত কাজের সঙ্গে জড়িত মনিদাস সম্প্রদায়ের মানুষের জীবন-জীবিকায় মন্দ প্রভাব ফেলেছে করোনা মহামারি। প্রায় ৯০ শতাংশ আয় কমে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে তাদের জীবিকা। অনেকের সংসার চলছে ঋণ করে। উপার্জন না থাকায় শঙ্কায় এসব পরিবার।
১ অক্টোবর ২০২০, ০৪:১০ অপরাহ্ন
গর্ব করার মতো কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে গর্ব করার মতো কাজ করছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
১ অক্টোবর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন
বিপ্লব উদ্যানের স্থাপনা ভাঙার ব্যাখ্যা চেয়ে সিসিসির প্রশাসককে আদালতের নোটিশ
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ইজারা দেওয়া বিপ্লব উদ্যানে গড়ে ওঠা স্থাপনা ভাঙার ব্যাখ্যা চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রশাসককে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
১ অক্টোবর ২০২০, ০৩:৪৭ অপরাহ্ন
চট্টগ্রাম ওয়াসার এমডির মেয়াদ বাড়লো আরও ৩ বছর
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ আরও তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
১ অক্টোবর ২০২০, ০৩:২৭ অপরাহ্ন
সেই তাকসিম এ খান ওয়াসায় আরও ৩ বছর
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।
১ অক্টোবর ২০২০, ০৩:১৫ অপরাহ্ন
আটক ৩৭০ অভিবাসী শ্রমিকের মুক্তির দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরে আসার পর আটককৃত অন্তত ৩৭০ অভিবাসী শ্রমিককে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
১ অক্টোবর ২০২০, ০৩:০০ অপরাহ্ন
অনলাইন অ্যাপয়েন্টমেন্টে ফিটনেস সনদ দেবে বিআরটিএ
আগামী ১৫ অক্টোবর থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), মেট্রো সার্কেল-২ (দিয়াবাড়ি) থেকে গাড়ির ফিটনেস সনদ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
১ অক্টোবর ২০২০, ০২:৫৫ অপরাহ্ন
চরফ্যাশনের মেয়রের বিরুদ্ধে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির গাড়ি আটকে রাখার অভিযোগ
ভোলার চরফ্যাশন পৌরসভার মেয়র বাদলকৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির ওষুধ বহনকারী একটি পিকা আপ কাভার্ড ভ্যান আটকে রাখার অভিযোগ উঠেছে।
১ অক্টোবর ২০২০, ০২:৩২ অপরাহ্ন
পদ্মার ভাঙনের কবলে পদ্মা রিসোর্ট
পদ্মা নদীর ভাঙনের কবলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা রিসোর্ট। কর্তৃপক্ষ বলছে, গত দুই সপ্তাহের কয়েক দফা ভাঙনে রিসোর্টের প্রায় অর্ধেক নদীগর্ভে চলে গেছে।
১ অক্টোবর ২০২০, ০২:০১ অপরাহ্ন
কক্সবাজার সৈকতে সুগন্ধা পয়েন্টে স্থাপনা উচ্ছেদে বাধা নেই
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী এলাকায় সুগন্ধা পয়েন্ট থেকে অননুমোদিত বাণিজ্যিক অবকাঠামো উচ্ছেদে বাধা নেই বলে এক আদেশে বলেছে সুপ্রিম কোর্ট।
১ অক্টোবর ২০২০, ০১:৩২ অপরাহ্ন