ফরিদপুরে রক্ষণাবেক্ষণের অভাবে ৬৮৫০ পোলিও টিকা নষ্ট

ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ে ৬৮৫০টি পোলিও টিকা নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় টিকা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা তিন স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
১ অক্টোবর ২০২০, ০১:১৬ অপরাহ্ন

সাভারে স্কুল শিক্ষার্থী নীলা হত্যায় মিজানুরের স্বীকারোক্তি

সাভারে দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায় (১৪) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মিজানুর রহমান চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১ অক্টোবর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন

'নভিচক' প্রয়োগে পুতিনকে দায়ী করলেন নাভালনি, ফিরবেন রাশিয়ায়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি তাকে বিষপ্রয়োগের পেছনে পুতিনের হাত আছে বলে মন্তব্য করেছেন।
১ অক্টোবর ২০২০, ১২:৫২ অপরাহ্ন

উখিয়ায় গরু চুরির অপবাদে নির্যাতন, কারাগারে ৫ আসামি

কক্সবাজার জেলার উখিয়ায় গরু চুরির অপবাদে এক কিশোরকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১ অক্টোবর ২০২০, ১২:৪০ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামে বসতি গড়ছে রোহিঙ্গারা

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করার পাঁচ বছরের মধ্যেই একটি রোহিঙ্গা পরিবারের চার ছেলে, এক মেয়ে সবাই ভোটার হয়েছেন এবং পাহাড়ের নির্জন একটি এলাকায় দোতলা বাড়ি করছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে— কত সহজে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করা যায়, স্থায়ী হওয়া যায়?
১ অক্টোবর ২০২০, ১২:২১ অপরাহ্ন

চিনিকল বন্ধ কিংবা শ্রমিক ছাঁটাই করা হবে না: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চিনিকল বন্ধ কিংবা শ্রমিক ছাঁটাই করা হবে না। বরং, চিনিকলগুলোকে আধুনিকায়ন ও বিকল্প আয়ের ব্যবস্থা করে এগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হচ্ছে।
১ অক্টোবর ২০২০, ১২:০২ অপরাহ্ন

করোনার মধ্যেও প্রবাসী আয় বেড়েছে ৪৫ শতাংশ

কোভিড-১৯ মহামারির মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। সদ্যসমাপ্ত সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ১৫ বিলিয়ন ডলার যা গত বছরের একই মাসের তুলনায় ৪৫ শতাংশ বেশি।
১ অক্টোবর ২০২০, ১২:০০ অপরাহ্ন

হাথরাসে যাওয়ার পথে আটক রাহুল ও প্রিয়াংকা গান্ধী, লাঠিচার্জের অভিযোগ

উত্তরপ্রদেশের হাথরাসে যাওয়ার পথে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধীকে আটক করেছে পুলিশ।
১ অক্টোবর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

পাকিস্তানের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি বাহিনীর ছোড়া গুলিতে তিন ভারতীয় সেনা নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।
১ অক্টোবর ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন

৩ শিশু উন্নয়নকেন্দ্রে শিশু অধিকার লঙ্ঘন বিষয় তদন্তে আইনি নোটিশ

দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয় তদন্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে কমিটি গঠনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন।
১ অক্টোবর ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

ট্রাম্প-বাইডেন বাকযুদ্ধ: শৃঙ্খলা আনতে বিতর্কের নিয়ম পাল্টাবে কমিশন

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের পরের বির্তকে শৃঙ্খলা ও শিষ্টাচার বজায় রাখতে বিতর্কের নিয়ম পরিবর্তন করবে প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কের আয়োজনকারী কমিশন।
১ অক্টোবর ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন

বিদেশি হলেই ভালো, এটা হয়ে গেছে আমাদের নীতি: ডা. জাফরুল্লাহ

আরটি-পিসিআর মেশিনের ওপর নির্ভরতা কমাতে ও দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। এ লক্ষ্যে বিদেশ থেকে আনা হবে অ্যান্টিজেন কিট। দেশীয় প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের অনুমোদন এখনো দেওয়া হয়নি।
১ অক্টোবর ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

বিভিন্ন দেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনে বিশেষ গুরুত্বারোপ করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান পরিবহন চুক্তির উল্লেখ করে বলেছেন, তার সরকার বিভিন্ন দেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।
১ অক্টোবর ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৫০৮, পরীক্ষা ১১৪২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭২ জন হলো। নতুন করে আরও ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে।
১ অক্টোবর ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন

আসকের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদন প্রকাশ

মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদন তৈরি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে উঠে এসেছে যে এ সময়কালের মধ্যে সারা দেশে নারীর প্রতি সহিংসতা, বিশেষত ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন ও পারিবারিক নির্যাতনের ঘটনা ও ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে।
১ অক্টোবর ২০২০, ১০:১০ পূর্বাহ্ন

টিআইবির প্রতিবেদন সঠিক-নির্ভরযোগ্য তথ্যভিত্তিক নয়: কাদের

সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে বলে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে, তা সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তির নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১ অক্টোবর ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন

৫৫ কেজি ওজনের ২০টি গাঁজার গাছসহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজলার কর্ণখালি গ্রামে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫৫ কেজি ওজনের ২০টি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।
১ অক্টোবর ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন

সাভারে ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

সাভারের ভাগলপুর এলাকায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তার দুই জনের বাড়ি নওগাঁর পত্নীতলা ও মহাদেবপুর উপজেলায় এবং এক জনের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জে।
১ অক্টোবর ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন

অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস ৪ অক্টোবর থেকে

আগামী ৪ অক্টোবর থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার ঢাকা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ অক্টোবর ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ল

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
১ অক্টোবর ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন