শিক্ষা ও গবেষণাই সেরা বানিয়েছে দক্ষিণ কোরিয়াকে

ঝা-চকচকে মেট্রোরেল কিংবা দর্শনীয় উড়ালসেতু। জনবান্ধব পাবলিক যোগাযোগ ব্যবস্থা কিংবা টেলিকমিউনিকেশন ও ইলেকট্রনিক ব্যবসা। সব দিক থেকেই বিশ্বে এগিয়ে দক্ষিণ কোরিয়া। কিন্তু বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া এমনিতেই আসেনি! এর পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে শিক্ষাব্যবস্থা এবং নিত্য নতুন গবেষণা।
১ অক্টোবর ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত পরিসরে ফেরি চলাচলও বন্ধ

পদ্মানদীতে ফেরি চলাচলের পথে নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরের কাঁঠালবাড়িঘাট থেকে কুমিল্লা ফেরিটি পথিমধ্যে আটকে যায় নাব্যতা সংকটের কারণে। অনেক চেষ্টার পর ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে আসে। চ্যানেলে ফেরি চালানোর জন্য উপযুক্ত গভীরতা না থাকায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
১ অক্টোবর ২০২০, ০৭:৫৫ পূর্বাহ্ন

ব্যাংকিং খাতের এই অর্জন মুনাফা না মরীচিকা

ব্যবসায়িক ধ্বস, করোনাভাইরাস মহামারি এবং খেলাপি ঋণের হিসাবের মাঝেও ২০২০ সালের প্রথমার্ধে ব্যাংকিং খাতে নিট মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে ৩৩ দশমিক ৬০ শতাংশ।
১ অক্টোবর ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ন

বাসচাপায় পা হারানো রাসেলকে আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে আরও ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১ অক্টোবর ২০২০, ০৭:১৯ পূর্বাহ্ন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ শুরু

আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ কাজ। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সে এই সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন।
১ অক্টোবর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে ৮২টি সোনার বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নয় কেজি ৫৯ গ্রাম ওজনের মোট ৮২টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ৬৪ লাখ টাকা।
১ অক্টোবর ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন

ছিনতাইয়ের অভিযোগে ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাতে গোয়েন্দা শাখার সদস্যরা মুলাইদ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পরে শ্রীপুর থানায় হস্তান্তর করে।
১ অক্টোবর ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন

প্রকল্পের কাজ অসম্পূর্ণ, পুরো বিল তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম ও কাজ অসম্পূর্ণ রেখেই পুরো বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। ৪৫ লাখ টাকা ব্যয়ে জেলার আদিতমারী উপজেলার চারালি বিলের সাড়ে চার কিলোমিটার খাল খননে এ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
১ অক্টোবর ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন

ওয়াহিদা সুস্থ, আজ হাসপাতাল ছাড়ছেন

দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা বর্তমানে বেশ ভালো। আজ বৃহস্পতিবার তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হতে পারে। পরবর্তী পরিচর্যা-চিকিৎসার জন্য তাকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) কিছুদিন থাকতে হবে।
১ অক্টোবর ২০২০, ০৫:২৩ পূর্বাহ্ন

মিরপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ অক্টোবর ২০২০, ০৫:২০ পূর্বাহ্ন

নাসিম রিয়েল এস্টেটের মালিক অস্ত্র, জাল টাকা ও মাদকসহ গ্রেপ্তার

রাজধানীর রূপনগর এলাকা থেকে নাসিম রিয়েল এস্টেটের মালিক নাসিমকে বিদেশি অস্ত্র, জাল টাকা ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
১ অক্টোবর ২০২০, ০৪:৪০ পূর্বাহ্ন

গ্রাফিতি আঁকা যাবে না, ধর্ষণের প্রতিবাদ করা যাবে না?

প্রতিবাদের ভাষা হিসেবে সারা পৃথিবীতেই পরিচিত গ্রাফিতি। দেয়ালে গ্রাফিতি আঁকা বড় থেকে ছোট বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে সুস্থধারার আন্দোলনের একটি স্বীকৃত পদ্ধতি।
১ অক্টোবর ২০২০, ০১:৫৭ পূর্বাহ্ন

হোস্ট দেশগুলোর প্রতি বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ সহানুভূতির সঙ্গে বিবেচনার আহ্বান ঢাকার

বর্তমান কোভিড ১৯ মহামারির প্রেক্ষিতে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের স্বার্থ সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য অভিবাসী শ্রমিকদের হোস্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৫ অপরাহ্ন

নোয়াখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু

নোয়াখালীতে বজ্রপাতে বিশ্বব্যাংকের সাবেক কর্মচারী উইলসন ব্লাজুর (৭০) মৃত্যু হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৯ অপরাহ্ন

এক নজরে রিফাত হত্যা মামলার রায় ও প্রতিক্রিয়া

রিফাত শরীফ হত্যা মামলার ১০ আসামির রায় আজ বুধবার ঘোষণা করা হয়েছে। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বেলা দেড়টার দিকে এ রায় ঘোষণা করেন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৪:০১ অপরাহ্ন

নিখোঁজের ১১ দিন পর ঠাকুরগাঁও সীমান্তে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের কাছে নাগর নদে আব্দুল হক ওরফে আদু মিয়া (৩৫) মিয়া নামের এক যুবকের মরদেহ নিখোঁজের ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের দাবি, তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া পাথরের আঘাতে মারা গেছেন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫১ অপরাহ্ন

খুলনায় নবম শ্রেণির ছাত্র বাপ্পী হত্যায় ১ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন

খুলনা মহানগরের খালিশপুর থানার প্লাটিনাম জুট মিলস্ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মফিজুল ইসলাম বাপ্পী (১৬) হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন

আকাশপথে ভ্রমণ নিরাপদ মনে করছেন বাংলাদেশিরা: জরিপ

করোনাভাইরাস মহামারিতে আকাশপথে ভ্রমণ দেশে পরিবহণের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচনা করছেন ভোক্তারা। ভ্রমণ ও পর্যটন প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটরের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণ: মূল সন্দেহভাজন আসামি ২ দিনের রিমান্ডে

খাগড়াছড়িতে চাকমা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আটক মূল সন্দেহভাজন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৮ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের ওপর নির্মিত ঐতিহাসিক সোনাহাট সেতুটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ব্রিটিশ আমলে নির্মিত ৩৬৬ মিটার দীর্ঘ লোহার সেতুটি ২০০১ সালে মেয়াদোত্তীর্ণ হয়।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:১৫ অপরাহ্ন