নাব্যতা সংকট: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ
নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন- বিআইডব্লিউটিসি। আজ রবিবার দুপুরে পদ্মাসেতুর পিলারের কাছে কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা কুমিল্লা ফেরিটি আটকে যাওয়ার পর সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
নোয়াখালীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, প্রবাসী স্বামী আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধূর নাম নূরনাহার পান্না (৩০)।
২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও ভালো সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন
পটুয়াখালীর আন্ধারমানিক নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন
ইলিশের অভয়াশ্রম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে আজ রোববার বেলা ১১টায় স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নদীটিকে দখল ও দূষণের কবল থেকে রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কলাপাড়া পৌরসভার হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদীতীরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখা ও পাখিমারা পানি জাদুঘর এ কর্মসূচির আয়োজন করে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন
শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি রংপুরে
টানা ১০ ঘণ্টা বৃষ্টিতে রংপুর মহানগরসহ জেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এত নগরীর প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি সবই পানিতে ডুবে গেছে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন
ও লেভেল-এ লেভেল পরীক্ষা স্থগিতে হাইকোর্টে রিট
আগামী ১ অক্টোবর শুরু হতে যাওয়া ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকারের নির্দেশ চেয়ে আজ রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন
ধর্ষণের সুষ্ঠু বিচার দাবিতে খাগড়াছড়িতে ছাত্র সংগঠনের মানববন্ধন
খাগড়াছড়িতে এক প্রতিবন্ধী পাহাড়ি নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের (টিএসএফ) যৌথ উদ্যেগে খাগড়াছড়ি প্রেসক্লাব কার্যালয়ের সামনে আজ রোববার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংকের ভেতরে পাওয়া গেল নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখার নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাসের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ন
রাজধানীর কুকুর স্থানান্তরের রিট আবেদনের শুনানি মুলতবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কুকুর স্থানান্তরিত করার ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি রিট আবেদনের শুনানি আগামী ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি রেখেছেন হাইকোর্ট।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন
লালমনিরহাট-কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি
ধরলা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে তা লালমনিরহাট সদর উপজেলার শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ও কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুই জেলার ধরলাপাড়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন
পিকে হালদার আত্মসাত করেছেন ১০ হাজার কোটি টাকারও বেশি
চারটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) থেকে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার এবং তার সহযোগীদের আত্মসাৎ করা অর্থের পরিমাণ সবাইকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৫ পূর্বাহ্ন
পঞ্চগড়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপির গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন
মাদক কেলেঙ্কারিতে বলিউড তারকারা
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে মাদক কেলেঙ্কারিতে উঠে এসেছে দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকার নাম।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১ পূর্বাহ্ন
পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি: নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা
আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ রোববার ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:০০ পূর্বাহ্ন
১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট রুটে ইউএস বাংলার ফ্লাইট চালু
আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুইটি সিডিউল ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। আজ রোববার ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন
এমসি কলেজে ধর্ষণ মামলার আরও এক আসামি গ্রেপ্তার
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার চতুর্থ আসামি অর্জুন লঙ্করকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন
পার্বতীপুরে দেয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার রাতে কোনো এক সময় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন
এমসি কলেজে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন
২৪ ঘণ্টা পরেও গ্রেপ্তার নেই, ফেসবুকে পোস্ট দুই অভিযুক্তের
সিলেটের মুরারিচাঁদ কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও অভিযুক্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৬ অপরাহ্ন
মুক্তিপণ আদায়ে কিশোর হত্যার দায়ে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
সাভারের আশুলিয়ায় মুক্তিপণের টাকা না পেয়ে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় যুবলীগ নেতা আবুল হোসেন আপনসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন