লিবিয়া উপকূলে নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ২২, নিখোঁজ ১৬

ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ জন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৪ অপরাহ্ন

বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা: সৌদি যেতে পারেননি ৩২ প্রবাসী

সরকার অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করানোয় ৩২ প্রবাসীকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন

টানা বৃষ্টিতে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত, ফসলের ক্ষতির আশঙ্কা

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে তিন দিনের ভারি বর্ষণের ফলে জনজীবন অচল হয়ে পড়েছে। জলাবদ্ধ হয়ে দুর্দশায় আছে দুই জেলার কমপক্ষে দুই হাজার পরিবার। বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে আমন খেতসহ আগাম শীতকালীন সবজির।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৬ অপরাহ্ন

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধান মিয়ানমারকেই করতে হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। তিন বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৫ অপরাহ্ন

খাগড়াছড়ির ধর্ষণ ঘটনায় গ্রেপ্তারকৃতদের অপরাধ স্বীকার

খাগড়াছড়িতে প্রতিবন্ধি নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এ তথ্য জানান।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

৭ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক

সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০ অপরাহ্ন

আমার দিকটাও বোঝেন, আমার কী সীমাবদ্ধতা, আমি কতটা অসহায়: এমসি কলেজের অধ্যক্ষ

ছাত্রাবাসে গতরাতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার পর এখন আলোচনায় মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদ। আজ সকালে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১২ অপরাহ্ন

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-বিবৃতিতে প্রতিবাদ

সিলেটের মুরারিচাঁদ কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও বিবৃতি দিয়ে প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৭ অপরাহ্ন

‘ক্ষোভ, পথে প্রকাশিত হোক’

‘ময়লা ফেললেও টাকা দিতে হবে, না ফেললেও দিতে হবে’, সম্প্রতি এমন হুমকি পেয়েছেন জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। হুমকিদাতা নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাছ থেকে টেন্ডারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়েছেন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ অপরাহ্ন

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা রবিবার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আগামীকাল রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:০৯ অপরাহ্ন

বিদ্যাসাগর: বাঙালির চিরকালের বাতিঘর

ভারতে ও বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী। জন্মের দুইশ বছর পরও তিনি বাঙালির জীবন ও কর্মপ্রেরণায় সমান প্রাসঙ্গিক। বাঙালির জাগরণে, বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে ভূমিকা অতুলনীয়। বিশেষ করে নারীদের দুর্গতির যুগে তিনি নেমেছিলেন উদ্ধারকর্তার ভূমিকায়। রক্ষণশীল হিন্দু সমাজের ভ্রূকুটি উপেক্ষা করে বিধবা বিবাহ চালু করেছিলেন, রোধ করেছিলেন বহু বিবাহ। নারীর জন্য সে আমলে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। জাত ধর্ম, বর্ণ প্রথা ও সংস্কারমুক্ত এক বিশ্ববিক্ষা ধারণ করে ঈশ্বরচন্দ্র হয়ে উঠেছিলেন বাঙালির সর্বকালের অন্যতম বড় সমাজ সংস্কারক। বাঙালির শিক্ষা ও সমাজ সংস্কারে তার নাম পূজনীয় হয়ে থাকবে।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:০৬ অপরাহ্ন

চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙ্গে দেয়া হয়েছে আঙ্গুল

সিরাজগঞ্জের কামারখন্দে ছাগল চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনে যুবকের হাতের আঙ্গুল ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

২১ মার্চের টিকিটধারীরা ৩০ সেপ্টেম্বর জেদ্দা যেতে পারবেন

জেদ্দাগামী যেসব যাত্রীর কাছে গত ২১ মার্চের টিকিট আছে তাদের আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দা যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশে এয়ারলাইন্স। এজন্য যাত্রীদের আগামীকাল ২৭ সেপ্টেম্বর বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে বলেছে বিমান।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ অপরাহ্ন

কক্সবাজারের ৮ থানার নতুন ৮ ওসির যোগদান

কক্সবাজার জেলার আট থানায় নতুন আট পুলিশ পরিদর্শককে ওসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আজ নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২২ অপরাহ্ন

সংকট মোকাবিলায় আসছে আগাম জাতের পেঁয়াজ বারি-৫

সারাদেশে পেঁয়াজের দামে যখন মানুষ দিশেহারা, তখন নিজের জমিতে আগাম জাতের পেয়াজ লাগিয়ে ভালো ফলন পাওয়ার আশায় পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর গ্রামের কৃষক শাহিনুর রহমান এখন নিশ্চিন্ত।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

তিস্তা খনন, তীর রক্ষায় মহাপরিকল্পনা আছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা নদীর বাংলাদেশ অংশে ১১৩ কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

ছাত্রলীগের বিরুদ্ধে এত অভিযোগ কেন?

বিগত কয়েক বছর ধরে যেখানেই কোনো ঘটনা ঘটে, বিশেষ করে শিক্ষাঙ্গনে, তার সবকিছুর সঙ্গেই কোনো না কোনোভাবে ছাত্রলীগের নাম আসে। সন্ত্রাসী, চাঁদাবাজি, নারী নিপীড়ন কিংবা ধর্ষণ— যত অভিযোগ, সবই তাদের বিরুদ্ধে। বাংলাদেশের যত সফল আন্দোলন, তার প্রায় সবকটির সঙ্গেই ছাত্রলীগের সম্পৃক্ততা আছে। সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের বিরুদ্ধে কেন এত অভিযোগ? এর কারণটা কী? এ বিষয়ে শিক্ষকরা কী মনে করেন?
২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন

ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকালে সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন হয়।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১২ পূর্বাহ্ন

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আসামি যারা

সিলেটের মুরারিচাঁদ কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নাম উল্লেখ করা ছয় আসামির মধ্যে একজন কলেজের বর্তমান শিক্ষার্থী, তিন জন সাবেক শিক্ষার্থী এবং বাকি দুজন বহিরাগত বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন

অকপট নতুন বাঁধন

লাক্স তারকা আজমেরী হক বাঁধন করোনা মহামারির কয়েক মাসে জীবনটাকে নতুন ছকে বেঁধে নিয়েছেন। নিজেকে আবিষ্কার করেছেন নিজের ভেতর থেকে। তবে, চেনা ছক ভাঙতে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে। জীবনকে নতুন ভাবে চেনা ও জানার উপলব্ধির কথা অকপটে বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন