২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১১০৬, পরীক্ষা ১০৭৬৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১২৯ জন হলো। নতুন করে আরও ১ হাজার ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে দাঁড়িয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
চাকরিচ্যুত হচ্ছেন মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্য
মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুরে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
গাজীপুরে পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাই, গ্রেপ্তার ৫
গাজীপুরের শ্রীপুরে আটকে রাখা ব্যক্তিদের উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তিন ঘণ্টা পর অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ন
গ্রামাঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহায়তা
গ্রামাঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন
কমলাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত
রাজধানী ঢাকার দক্ষিণ কমলাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস হাসান শুভ (২০) নামে বি এফ শাহীন কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ শনিবার দুপুরে দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শুভ বিদ্যুৎস্পৃষ্ট হন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন
আবারও ট্রেন লাইনচ্যুত, ঢাকা-নারায়ণগঞ্জে রেল যোগাযোগ বন্ধ
নারায়ণগঞ্জ শহরে একটি মিটারগেজ কমিউটার ট্রেনের বগি আবারও লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকালে উকিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর পৌনে ৩টা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন
ভোট বাতিল বা বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয়নি: এস এম কামাল
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর তোলা অনিয়মের অভিযোগের যৌক্তিতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। আজ শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৬ পূর্বাহ্ন
৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত প্রশাসনের ৯৮ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন
সপ্তাহব্যাপী দুর্ভোগ-দুশ্চিন্তার অবসান
ছুটিতে এসে সাত মাস বাড়িতে আটকে থাকার পর ফের সৌদি আরবে যেতে পারবেন শুনে যতোটা খুশি হয়েছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ, টিকেট করতে ঢাকায় এসে মহাদুর্ভোগে সেই খুশি উবে যায় অনেকটাই, ভর করে দুশ্চিন্তা। চারদিন পর টিকেটে পেলেও করোনা পরীক্ষা নিয়ে শুরু নয় নতুন দুশ্চিন্তা। শুক্রবার রাতে ফ্লাইট ছাড়ার আগে সেই সনদ পেয়ে আকাশে উড়েছেন তিনি। বাড়িতে গিয়ে পরিবারের সবার সঙ্গে দেখা করতে না পারার আফসোসটা থাকলেও, আপাতত দুর্ভোগ ও দুশ্চিন্তার অবসান হওয়াতেই খুশি তিনি।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন
পাবনা-৪ আসনে উপনির্বাচন বাতিল চান বিএনপি প্রার্থী
অনিয়মের অভিযোগ তুলে পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আজ শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সাহাপুর এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন
এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান, অস্ত্র উদ্ধার
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গতরাতে ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন
ধরলা বিপৎসীমার উপরে, লালমনিরহাট-কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
ধরলা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে তিস্তার পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রাম ও লালমনিরহাটের ধরলা পাড়ের নয় উপজেলায় ২৫টি ইউনিয়নের শতাধিক গ্রাম, চর ও দ্বীপচরে ৩৫ হাজারের বেশি পরিবার বন্যার্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৮ পূর্বাহ্ন
এমসি কলেজে ধর্ষণ ঘটনায় ‘ছাত্রলীগ’র ৬ জনের নামে মামলা
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গতরাতে ধর্ষণের ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এদের চার জন কলেজের শিক্ষার্থী এবং দুই জন বহিরাগত।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১ পূর্বাহ্ন
সৌদি আরবগামী সবার করোনা নেগেটিভ, সনদ মিলবে বিমানবন্দরে
আজ রাতের ফ্লাইটে সৌদি আরবগামী বাংলাদেশিদের কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। তবে এই প্রবাসীদের কেউই এখনো পরীক্ষার প্রতিবেদনের প্রিন্ট বা ছাপা কপি হাতে পাননি।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৩ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তন ঠেকাতে মানিকগঞ্জে শিক্ষার্থীদের সমাবেশ
জলবায়ুর পরিবর্তন ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিতে মানিকগঞ্জে সমাবেশ ও গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন
তিস্তা নিয়ে কাজ করতে আগ্রহী চীন: পানি সম্পদ প্রতিমন্ত্রী
তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আবারও অবনতি
অব্যাহত বর্ষণে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে সিরাজগঞ্জের নিচু এলাকাগুলোতে আবারও পানি ঢুকে পড়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩২ অপরাহ্ন
১ অক্টোবর থেকে সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেড আগামী ১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইট পরিচালনা করবে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৯ অপরাহ্ন
রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২
রাজশাহী পদ্মা নদীতে বিনোদন ভ্রমণের সময় নৌকাডুবির ঘটনায় দুই জন নিখোঁজ আছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তারা।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৬ অপরাহ্ন
এক জুম্ম মায়ের আর্তনাদ
খাগড়াছড়ির বলপিয়ে আদাম এলাকায় চাকমা সম্প্রদায়ের এক নারীকে গতকাল ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৬ অপরাহ্ন