ধরলার ভাঙন, মসজিদ-মাদরাসা রক্ষার চেষ্টায় গ্রামবাসী

লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দিয়েছে। দ্বীপচর ফলিমারী এলাকায় ধরলার তীরবর্তী একটি মসজিদ ও মাদরাসা রক্ষায় গ্রামবাসী নিজেরাই কাজ শুরু করেছেন।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন

চীনের হামলায় নিহত এসএফএফ সৈনিক নেইমা, নীরব ভারত

সম্প্রতি প্যাংগং সো সীমান্ত এলাকায় ভারত ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টির পরে টহল দেওয়ার সময় হামলায় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) সদস্য তেনজিন নেইমা নিহত হয়েছেন।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ন

সরকারি কাজ পেতে নগদ অর্থ, উপহার আর সফর

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ক্রয়ে নিজেদের কাজ পাওয়া নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের ঘুষ হিসেবে নগদ অর্থ, সফর এবং নৈশভোজের ব্যবস্থা করে থাকেন ঠিকাদাররা।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বিপৎসীমার উপরে

লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হাতীবান্ধার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ও লালমনিরহাট সদর উপজেলার শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের সহায়তায় ২৩ হাজার প্রান্তিক পরিবারকে এমজেএফের নগদ সহায়তা

করোনায় ক্ষতিগ্রস্ত ৩৮টি জেলার প্রায় ২৩ হাজার প্রান্তিক পরিবারকে নগদ সহায়তা দিতে শুরু করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পূর্বাহ্ন

কড়াইল বস্তিতে ছোট বোনকে হত্যা, কিশোর ভাই গ্রেপ্তার

রাজধানীর বনানী জামাই বাজার এলাকায় কড়াইল বস্তিতে চার বছর বয়সী শিশু মিম আক্তার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার বড় ভাইকে আটক করেছে র‌্যাব। তার বয়স ১৪ বছর। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫১ পূর্বাহ্ন

করোনাকালেও মন্ত্রীদের বিদেশ ভ্রমণ ভাতা বৃদ্ধি

করোনা মহামারিতে নাজেহাল অবস্থা সারা পৃথিবীর অর্থনীতির। প্রতিটি দেশের সরকার এই ধাক্কা সামলে উঠতে ব্যয় সাশ্রয়ী পথ খুঁজছে। তবে ব্যতিক্রম বাংলাদেশ। খরচ কমানোর বদলে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের ভ্রমণ ব্যয় গত বছরের চেয়ে ৯৩ লাখ টাকা বাড়িয়েছে সরকার।
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন

নদী খাদক!

রাজধানীর প্রাণ বুড়িগঙ্গা নিয়ে কত রোমাঞ্চ, গল্প-কাহিনি! বাংলাদেশের আর দশটি নদীর মতো বুড়িগঙ্গাও খেয়ে ফেলছে নদী খাদকেরা। এই খাদকদের শক্তির উৎস রাজনীতি। গাবতলী থেকে আদাবরের সংযুক্ত সড়ক দখলে নিয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালী নদী খাদক বালু ব্যবসায়ীরা। এমনকি পানি উন্নয়ন বোর্ডের জন্য সংরক্ষিত জায়গাটিও তারা ছাড়েনি। নদী তীর সংলগ্ন স্থানগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন। বহুবার বহু কথা, কিঞ্চিৎ চেষ্টা দৃশ্যমান হয়। খাদকদের ক্ষুধা মেটে না, বুড়িগঙ্গা রক্ষা পায় না!
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৭ পূর্বাহ্ন

অক্টোবর-নভেম্বর সেশনের ও-লেভেল, এ-লেভেল পরীক্ষা নির্ধারিত সময়ে হবে: ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে অক্টোবর-নভেম্বর সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল ও এ-লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫০ অপরাহ্ন

খিলগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

রাজধানীর খিলগাঁও নাগদারপার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মমিন আলী নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মমিন আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৮ অপরাহ্ন

ডাক বিভাগের মহাপরিচালককে অপসারণের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

দুর্নীতি ও অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে অপসারণের সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৭ অপরাহ্ন

বৈধ আবাসন অনুমতি থাকা বিদেশিদের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে চীন উন্মুক্ত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈধ আবাসনের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা ২৮ সেপ্টেম্বর থেকে ভিসার জন্য নতুন করে আবেদন করা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

শিপ ব্রেকিং ইয়ার্ডসহ ৯ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

ছাড়পত্রের শর্তভঙ্গ ও পরিবেশ দূষণের দায়ে তিন শিপ ব্রেকিং ইয়ার্ডসহ ৯ প্রতিষ্ঠানকে ৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:২১ অপরাহ্ন

জেদ্দা ও রিয়াদে বিমানের ২ ফ্লাইট ২৬ ও ২৭ সেপ্টেম্বর

করোনা মহামারির কারণে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য দুটি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। গত ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হবে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

ও-লেভেল, এ-লেভেল পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শিক্ষার্থীদের

​আসন্ন ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষা বাতিল চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এই দাবি জানান।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৮ অপরাহ্ন

সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়লো

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের কাজের অনুমতিপত্র বা আকামার মেয়াদ আরও ২৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩ অপরাহ্ন

বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াতে রাজি সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

যেসব বাংলাদেশি তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে সম্মত হয়েছে সৌদি সরকার।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:২৬ অপরাহ্ন

জার্মানির হাসপাতাল থেকে ছাড়া পেলেন নাভালনি

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি বার্লিনের হাসপাতাল ছেড়েছেন। তার ওপর নার্ভ এজেন্ট ‘নভিচক’ বিষ প্রয়োগ করা হয়েছিল বলে জানায় জার্মানি।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুনকে দায়িত্ব থেকে অব্যাহতি

ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন

করোনা ভ্যাকসিন: ৫ প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখছে সরকার

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পথে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় থাকা বিশ্বের ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টির সাথে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এই ভ্যাকসিনগুলো থেকে সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই আমরা।’
২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫ অপরাহ্ন